সৌমেন পাল 2 posts
হাওড়া জেলার শিবপুরবাসী সৌমেন পালের জন্ম ১৯৬৭ সালে। শিল্পমনস্ক সৌমেনের গভীর উৎসাহ সৃষ্টিশীলতার নানান বিষয়ে। তিনি পরম মমতায় সংগ্রহ করেন লুপ্তপ্রায় গ্রন্থ ও গ্রন্থের সঙ্গে সংশ্লিষ্ট কত রকমের অমূল্য সম্পদ। তাঁর চর্চার পরিধি মুদ্রণ ভাবনা থেকে শুরু করে অঙ্ক, জাদুবিদ্যা, কালীঘাটের পট, চলচ্চিত্রতত্ত্ব এবং ফটোগ্রাফি পর্যন্ত বিসতৃত। সত্যজিৎ রায়ের পোর্ট্রেট-স্কেচ দিয়ে তৈরী করেছেন প্রতিকৃতি নামে একটি বই। সুকুমার রায়ের আবোল তাবোল হযবরল বইয়ের প্রামাণিক সংস্করণের সহসম্পাদক হিসেবে সৌমেনের কৃতি স্মরণীয়। বাংলা বইয়ের শ্রেষ্ঠ প্রচ্ছদ রচনার জন্য ২০০৭ সালের সৃজন সম্মান এবং দিল্লির FIP থেকে ২০০৭ ও ২০০৮ সালের Award for Excellence in Book Production - সৌমেনের অনবদ্যতার জন্য দুটি উল্লেখযোগ্য স্বীকৃতি।
View posts →সৌম্যদ্বীপ চক্রবর্তী 1 post
সোদপুরে জন্ম, বর্তমানে হায়দ্রাবাদ নিবাসী। ইংরেজি ভাষা ও সাহিত্যের স্নাতক, সাথে ফরাসি ভাষায় ডিপ্লোমা। বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। কবিতা প্রকাশিত হয়েছে আবহমান, চার নম্বর প্ল্যাটফর্ম, আবার বিজল্প, কবিতাপাক্ষিক সহ বেশ কিছু পত্রিকায়। পছন্দের বিষয় গান, সিনেমা এবং ফুটবল, সবচেয়ে পছন্দের কাজ একলা ঘরে পাইচারি করা।
View posts →সৌরপ্রভ চট্টোপাধ্যায় 8 posts
সৌরপ্রভর জন্ম হাওড়ায়। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে পাঠরত। ফলে ছাত্র হিসাবে পরিচয় দিতেই স্বচ্ছন্দ বোধ করেন। কেতাবি পড়াশোনার পাশাপাশি আকাশবাণী কলকাতায় কর্মরত। বেশ কিছু পত্রপত্রিকা ও পোর্টালে নিয়মিত লেখালিখি করে থাকেন। পছন্দের বিষয় সাংস্কৃতিক ইতিহাস। ইতোমধ্যে প্রকাশিত বইয়ের সংখ্যা দুই।
View posts →সৌরভ ঢালি 1 post
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করে পেশা হিসেবে বেছে নিয়েছেন ইন্টিরিয়র ডিজাইনিং। সর্বক্ষণের সঙ্গী ক্যামেরাটা কাঁধে ঝুলিয়ে প্রায়ই বেরিয়ে পড়েন। কখনও সেই বেরিয়ে পড়া হয় আগাম প্ল্যানমাফিক, আবার কখনও উদ্দেশ্যহীন মর্জিমাফিক। সৌরভের পছন্দ ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেট।
View posts →সৌরভ হাওলাদার 25 posts
এক সর্বগ্রাসী হাঁ-করা চোখ নিয়ে, কলকাতা ও সংলগ্ন শহরতলিতে জন্ম ও বেড়ে ওঠা সৌরভের। যা দেখেন, তাই মনে হয় ছুঁয়ে দেখলে ভালো হয়। কিছুটা প্রকৌশল, কিছুটা ছবি আঁকা, ভাষা শিক্ষা, থিয়েটার এমন আরও অনেক কিছু। এভাবেই ভেসে চলা। শৈশবে স্কুল পত্রিকায় হাত পাকিয়ে রেল স্টেশনে দেওয়াল পত্রিকা, লিটল ম্যাগাজিনের পাতা থেকে প্রাতিষ্ঠানিক বাণিজ্যিক পত্রিকায় পৌঁছনো। জীবিকার তাগিদে কম্পিউটারের সাথে সখ্য। পাশাপাশি কয়েক মাইল ‘কোড’লেখা চলে সমান্তরাল। কর্পোরেটের হাত ধরে পৃথিবীর কয়েক প্রান্ত দেখে ফেলার অভিজ্ঞতা। সবই উঠে আসে লেখায়। আপাততঃ কলকাতা ও ঢাকা মিলিয়ে প্রকাশিত গ্রন্থ সংখ্যা নয়।
View posts →স্নিগ্ধা সেন 7 posts
স্নিগ্ধা সেন পারিবারিক সূত্রে ওপার বাংলার হলেও আজন্ম কলকাতারই বাসিন্দা। চল্লিশ বছরেরও বেশি ইংরাজি সাহিত্যের অধ্যাপনা করেছেন, প্রথমে ভিক্টোরিয়া ইন্সটিটিউশনে, এবং পরে একাধিক ওপেন ইউনিভারসিটিতে। সাহিত্যচর্চার শখ বহুদিনের। আশি পেরিয়েও চর্চা চলছে পূর্ণ উদ্যমে। কলকাতার অনেক পত্র পত্রিকায় লেখা বেরিয়েছে - গল্প, কবিতা, প্রবন্ধ। সাম্প্রতিক প্রকাশিত দুটি বই – ‘হ্যামলেট’ এবং ‘ওদের কি খেতে দেবে’।
View posts →স্বপন মৈত্র 1 post
View posts →স্বপন সোম 13 posts
স্বপন সোম এ কালের বিশিষ্ট সংগীতশিল্পী ও সংগীত গবেষক। গান শিখেছেন মোহন সোম, মায়া সেন ও সুভাষ চৌধুরীর মতো কিংবদন্তীদের কাছে। দীর্ঘদিন ধরে 'দেশ' পত্রিকায় সংগীত সমালোচনা করেছেনl গান নিয়ে প্রবন্ধ লিখেছেন 'আনন্দবাজার পত্রিকা', 'দেশ', 'আনন্দলোক', 'সানন্দা', 'আজকাল', 'এই সময়', 'প্রতিদিন' প্রভৃতি পত্রপত্রিকায়l
View posts →স্বপ্নময় চক্রবর্তী 1 post
জন্ম ১৯৫২ সালে‚ কলকাতায় | বাংলা ভাষা ও সাহিত্যে এম এ | কর্মজীবন শুরু দেশলাই-এর সেলসম্যান হিসেবে | দীর্ঘদিন যুক্ত ছিলেন আকাশবাণীর সঙ্গে | 'হলদে গোলাপ' উপন্যাসের জন্য পেয়েছেন ১৪২১ সালের আনন্দ পুরস্কার |
View posts →স্বপ্নসোপান দত্ত 2 posts
স্বপ্নসোপান দত্ত এখন রসায়নে পি এইচ ডি'র জন্য গবেষণারত। কিন্তু বিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ে প্রখর আগ্রহ, তার একদিকে পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত,স্বর্ণযুগের বাংলা গান ও সংস্কৃতি আর ফিল্ম, বিশেষ করে সত্যজিতের সৃষ্ট ছবি, আবার অন্যদিকে য়ুরোপের ইতিহাস ও তার বিভিন্ন দেশের রন্ধনশৈলী, আর এই দুইয়ের মধ্যবর্তী সবকিছু। এইসব নিয়ে একাধিক লেখা বেরিয়েছে 'সমতট', 'জনবিজ্ঞানের ইস্তাহার', 'সাম্পান' ইত্যাদি পত্রিকায়।
View posts →স্বপ্না রায় 5 posts
আশির দশকে হাওড়ার বর্ধিষ্ণু যৌথ পরিবারের ঘোরাটোপ ছেড়ে বেরিয়ে বিজ্ঞান গবেষণা করতে মার্কিনদেশে চলে এসেছিলেন রাজাবাজার সায়েন্স কলেজের প্রাক্তনী স্বপ্না রায়। সঙ্গী স্বামী রাহুল রায়। রবীন্দ্রসঙ্গীতের একনিষ্ঠ ভক্ত স্বপ্না তিন দশক আগে আমেরিকার বস্টন শহরে তৈরি করেন রবীন্দ্রসঙ্গীত শেখার স্কুল স্বরলিপি। আজ তাঁর ছাত্রছাত্রীর সংখ্যা একশর বেশি। তার মধ্যে ভারতীয়, অভারতীয় উভয়েই আছেন।
View posts →স্বরাজব্রত সেনগুপ্ত 1 post
প্রাক্তন অধ্যাপক, গবেষক, অনুবাদক, প্রাবন্ধিক ও অনুবাদ পত্রিকার প্রাক্তন সম্পাদক। ১৯৭৫ সালে অনুবাদ পত্রিকার সূচনা লগ্ন থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি সম্পাদনার দায়িত্বে ছিলেন।
View posts →