সৌতুমি চৌধুরী 2 posts
সৌতুমি অর্থনীতির ছাত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল করেছেন। খুব ছোটবেলা থেকেই আঁকতে ভালবাসেন। খবরের কাগজে প্রকাশিত ছবি দেখে আঁকার চেষ্টা করতেন। তাঁর খুব পছন্দের বিষয় কার্টুন ডুডল। সেই ভালবাসার টানেই তিনি কলকাতার কার্টুনদল-এ যোগ দেন ২০১৯ সালে।
View posts →সৌভিক চক্রবর্তী 3 posts
সৌভিক চক্রবর্তীর জন্ম ১৯৯০ সালে, কলকাতায়। 'গভর্মেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি' থেকে প্রযুক্তিবিদ্যায় স্নাতক, বর্তমানে 'স্টিল অথরিটি অফ ইন্ডিয়া'-য় কর্মরত। বিদেশি সাহিত্য, বিশেষ করে পাশ্চাত্য হরর, থ্রিলার, সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসির প্রতি আকর্ষণ ছেলেবেলা থেকেই। ‘আনন্দমেলা’, ‘কিশোর ভারতী’, ‘শুকতারা’, ‘চির সবুজ লেখা’, ‘নবকল্লোল’, ‘অনুবাদ পত্রিকা’-র মতো নামী পত্রিকায় মৌলিক এবং অনুবাদ কাহিনি লিখেছেন সৌভিক, নিবন্ধ লিখেছেন ‘আনন্দবাজার পত্রিকা’, ‘সংবাদ প্রতিদিন’, ‘তথ্যকেন্দ্র’-র পাতায়। বিগত কয়েক বছরে ‘বি বুকস’, ‘অরণ্যমন’ ও ‘জয়ঢাক’ থেকে প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদিত একাধিক ইংরেজি ও বাংলা গল্পসংকলন। সৌভিক ভালোবাসেন গান শুনতে এবং সিনেমা দেখতে। নেশা গিটার বাজানো।
View posts →সৌভিক বন্দ্যোপাধ্যায় 17 posts
এই সময়ে যাঁরা বাংলা কবিতা লিখছেন , তাঁদের মধ্যে সৌভিক বন্দ্যোপাধ্যায় অন্যতম। সৌভিকের কাব্যভাষা স্বকীয় ও স্বতন্ত্র - নাগরিক বিষন্নতা , সমাজসচেতনতা , মাঝে মাঝে কালো ঠাট্টা বা শ্লেষ ও নস্টালজিয়া তাঁর কবিতায় নানাভাবে ফিরে ফিরে আসে। লিখেছেন ছোট-বড় প্রায় সমস্ত বাণিজ্যিক ও লিটল ম্যাগাজিনে। এ পর্যন্ত প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা তেরো, ২০২২ সালে প্রকাশিত হয়েছে 'কবিতাসমগ্র ১'। কবিতার জন্যে ভাষানগর-মল্লিকা সেনগুপ্ত পুরস্কার, সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার সহ পেয়েছেন আরও একাধিক পুরস্কার ও স্বীকৃতি। গদ্যকার হিসেবেও উজ্জ্বল, এখনো পর্যন্ত প্রকাশিত গদ্যের বইয়ের সংখ্যা তিন । বড় পর্দাতে অভিনেতা হিসেবেও তাঁকে মাঝে মাঝে দেখা যায়।
View posts →সৌভিক বসু 2 posts
সৌভিক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক। কবিতা লেখার শুরু ২০১২ থেকে। প্রথম বই " অলীক ভ্রমণ চিঠি " প্রকাশ পায় সোঁতা প্রকাশন থেকে ২০১৬ সালে। দ্বিতীয় বই " দুমুঠো গল্পের মতো " প্রকাশিত হয় ২০১৯ সালে "জানলা" থেকে। জানলা পত্রিকা সম্পাদনা ২০১৫ থেকে এযাবৎ পর্যন্ত।
View posts →সৌমনা দাশগুপ্ত 2 posts
সৌমনা দাশগুপ্ত শূন্য দশকের কবি। এ যাবৎ প্রকাশিত হয়েছে তাঁর ছটি কবিতাগ্রন্থ। ২০০৮ সালে "কৃত্তিবাস" পুরস্কার পেয়েছেন "বেদ পয়স্বিনী" বইটির জন্য। এছাড়া উল্লেখযোগ্য বই: দ্রাক্ষাফলের গান, ঢেউ এবং সংকেত, অন্ধ আমার আলোপোকা ইত্যাদি। ২০২০ সালে প্রতাশিত হয়েছে উপন্যাস 'মাশান রহস্য।'
View posts →সৌমাল্য গরাই 1 post
সৌমাল্য গরাই জন্ম ১ লা জুলাই, ১৯৯৭ বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম, নাকাইজুড়ি। সেখানেই তার জন্ম, সেখানেই শিক্ষার সাথে বেড়ে ওঠা। বাঁকুড়া ক্রিশ্চান কলেজে স্নাতক এবং কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে স্নাতকোত্তর বিভাগে উত্তীর্ণ। কবিতাই তার নিভৃত আশ্রয়, বেঁচে থাকার অক্সিজেন। বিভিন্ন পত্রপত্রিকায়, কবি লিখে চলেছেন। তার মধ্যে অন্যতম দেশ, কবিতা আশ্রম, কৃত্তিবাস, শ্রীময়ী, লালমাটি, রুখুডি ইত্যাদি।
View posts →সৌমিক চট্টোপাধ্যায় 1 post
ছবি তুলতে ভালোবাসেন।
View posts →সৌমিত্র চট্টোপাধ্যায় 1 post
বরেণ্য অভিনেতা, নাট্যকার, কবি, চিত্রশিল্পী ও পরিচালক। অভিনয় জগতের এক উজ্জ্বল তারকা, যিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন।
View posts →সৌমিত্র বসু 1 post
সৌমিত্র বসুর জন্ম কলকাতায়। শিক্ষা, গবেষণা ও অধ্যাপনা বাংলা সাহিত্যে। পরবর্তীতে নাটক নিয়ে পড়িয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও। ভারতীয় নাট্য আকাদেমির সাধারণ পরিষদ ও পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্যও ছিলেন। নাট্যকার, প্রাবন্ধিক, কবি। অন্তর্মুখ নাট্যদলের সভাপতি, নির্দেশক ও প্রধান অভিনেতা তিনি। তাঁর নাট্যচর্চার শুরু বহুরূপীতে। তৃপ্তি মিত্র এবং কুমার রায়ের নির্দেশনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। নাটক লেখার জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পুরস্কার-সহ বহু সম্মাননা।
View posts →সৌমী চক্রবর্তী 1 post
কনসালট্যান্ট সাইকোলজিস্ট ও স্টুডেন্ট কাউন্সিলর
View posts →সৌমী সরকার 8 posts
আঁকা, ফুড আর্ট ও রান্নাবান্না সৌমীর প্যাশন। গাছপালা, প্রকৃতি ভালোবাসেন। যেকোনও সৃজনশীল কাজে আনন্দ পান। বিজ্ঞাপণ ও বিপণন নিয়ে পড়াশুনা করেছেন। লেখালেখি করতে পছন্দ করেন।
View posts →সৌমেন চট্টোপাধ্যায় 3 posts
সৌমেন চট্টোপাধ্যায় পেশাগতভাবে অর্থায়ন ও বিনিয়োগ বিভাগের সঙ্গে জড়িত। নেশা বেড়ানো ,পাহাড়ে চড়া ও ছবি তোলা। হিমালয়ের প্রতি আকর্ষণ আশৈশব। বর্তমানে কাজের সূত্রে শিকাগোয় বসবাস।
View posts →