সুস্মিতা (চৌধুরী) দত্ত 3 posts
সুস্মিতা (চৌধুরী) দত্ত পেশাগত পরিচয়ে পোশাক পরিকল্পক। ভালবাসেন ছবি আঁকতে, চিত্রকলা বিষয়ে পড়াশোনা করতে। সিনেমা ও গ্রুপ থিয়েটার নিয়েও আগ্রহ রয়েছে। যুক্ত রয়েছেন নানা সামাজিক কল্যাণমূলক কাজকর্মের সঙ্গে। আর অবসর সময় কাটে সাহিত্যচর্চা ও বাগান করে।
View posts →সুহান বসু 1 post
লেখক পেশায় ইঞ্জিনিয়ার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা। কর্মসুত্রে দীর্ঘ কুড়ি বছর দিল্লিবাসী। তবুও বাংলা থেকে দূরে নন। কবিতা লেখার শুরু স্কুলজীবন থেকেই। দীর্ঘদিন 'এবং এখন' লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। বিভিন্ন পত্রিকা আর অনলাইন ম্যাগাজিনের নিয়মিত লেখক।
View posts →সেবন্তী ঘোষ 15 posts
সেবন্তী ঘোষের জন্ম শিলিগুড়িতে, উচ্চশিক্ষা বিশ্বভারতী বিদ্যালয়ে। নব্বই দশকের গুরুত্বপূর্ণ বাংলা কবি ও লেখকদের মধ্যে সেবন্তী নিজের জায়গা করে নিয়েছেন। পেয়েছেন কৃত্তিবাস পুরষ্কার ও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার। সেবন্তীর পেশা শিক্ষকতা। নিয়মিত লেখালেখি করেন বিভিন্ন পত্র পত্রিকায় এবং পোর্টালে। ওঁর প্রকাশিত বইয়ের মধ্যে 'আমাদের কথা', 'যে থাকে অন্ধকারে', 'ফুর্তি ও বিষাদ কাব্য', 'ফুল ও সুগন্ধ', 'দিল-দরিয়া' উল্লেখযোগ্য।
View posts →সেলিম মণ্ডল 1 post
সেলিম মণ্ডল থাকেন নদিয়ার চাপড়ায়। ‘তবুও প্রয়াস’ ও ‘ফারেনহাইট' পত্রিকা সম্পাদনার পাশাপাশি কবিতা, গদ্য, গল্প লিখে থাকেন। গ্রাম-বাংলার আনাচে-কানাচে ঘুরতে ভালোবাসেন। লোকসংস্কৃতির প্রতি রয়েছে তাঁর বিশেষ আগ্রহ। লেখালেখি ও পত্রিকা সম্পাদনার জন্য কয়েকটি পত্রিকা থেকে পেয়েছেন বিশেষ সম্মাননা।
View posts →সৈকত ঘোষ 3 posts
পড়েছেন ইঞ্জিনিয়ারিং। বিচিত্র কর্মজীবনে কখনও আইটি কোম্পানিতে চাকরি কখনও সিনেমার স্ক্রিপ্ট লেখা এমনকি দৈনিক কাগজে ফ্রীল্যান্সও করেন। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। প্রথম কবিতা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বাড়ির রথের মেলা নিয়ে মাত্র ১১বছর বয়সে। তার কথায় কবিতা কখনও অঙ্ক কখনও ডার্ক ফ্যান্টাসি। বিশ্বাস করেন নিজের দুর্বলতাকে সবলতা করাই সাফল্য।
View posts →সৈকত বন্দ্যোপাধ্যায় 1 post
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিভিন্ন সংবাদপত্রে এবং পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। প্রকাশিত উপন্যাসের নাম খেরোবাসনা, মহেঞ্জোদারো, দিনগুলি রাতগুলি, খান্ডবদাহন, ন্যানোপুরাণ।
View posts →সৈয়দ কওসর জামাল 1 post
সৈয়দ কওসর জামাল বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক। দীর্ঘদিন প্রসার ভারতীতে রেডিও ব্রডকাস্টারের দায়িত্ব সামলেছেন সাফল্যের সঙ্গে। সিজেএমসি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রিত অধ্যাপক হিসেবেও কাজ করেছেন বহুদিন।
View posts →সোমনাথ মুখোপাধ্যায় 2 posts
প্রাক্তন স্কুল শিক্ষক, লেখক...
View posts →সোমনাথ রায় 4 posts
সোমনাথ রায় 'এখন সত্যজিৎ' পত্রিকার সম্পাদনার সঙ্গে পুরনো বাংলা ছবি নিয়ে গবেষণা করেন। বাংলা ছবির পাবলিসিটি মেটিরিয়ালস নিয়ে একটি আর্কাইভ তৈরি করেছেন। 'হাসি গল্পে সত্যজিৎ' 'A Monograph on Hiralal Sen', 'সিনেমা ধাঁধা' ইত্যাদি একাধিক সিনেমা সম্বন্ধীয় বইয়ের লেখক। এছাড়া তিনি পুরনো ছবির ফিল্ম বুকলেটের সংগ্রাহক।
View posts →সোমা দে 1 post
পেশায় Telecommunications Industry-র একজন Technical Professional; নেশায় লেখক ও আঁকিয়ে। কর্মসূত্রে প্রায় ৪০টি দেশে থাকা ও কাজ করার অভিজ্ঞতা, পৃথিবীর নানা প্রান্তের মানুষ, সংস্কৃতিকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। গত বেশ কিছু বছর ধরে অস্ট্রেলিয়াই ঠিকানা। শব্দের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, এখনও পর্যন্ত তিনটি বইয়ের জন্ম হয়েছে সেই পথ চলায়।
View posts →সোমা মুখোপাধ্যায় 1 post
জন্ম ১৯৬৫ সালে কলকাতায়।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ইতিহাসে। লিখেছেন একাধিক ব ই ও প্রবন্ধ।আগ্ৰহের বিষয় লোকশিল্পের ইতিহাস নারী ইতিহাস খাবারের ইতিহাস। উল্লেখযোগ্য বই 'বাংলার দাই','বাংলার পুতুল','বাংলার সংস্কৃতিতে পুতুল ও খেলনা','দারুবিগ্ৰহে চৈতন্য পরিক্রমা' ইত্যাদি। লেখালেখির জন্য 'মান্যবর পুরস্কার','সুফিয়া খাতুন পুরস্কার' 'সংযুক্তা বসু স্মৃতি পুরস্কার' পেয়েছেন।
View posts →সোহম 12 posts
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে গবেষণা করছেন। অনর্থনীতির উপাসক। নিবাস কোন্নগর। হাজরাতে দোল খেলার সুযোগ ঘটেনি, তবে পাঁজরাতে চোরা মফস্বল পুষে রাখার বদভ্যাস আছে। কবিতা ও কুকুরের সঙ্গে কোন নগরে সময় কাটান তা কেউ জানে না। প্রকাশিত কাব্যগ্রন্থ 'ভাঙা বিকেলের টুকরো'।
View posts →