সুমন মল্লিক 3 posts
সুমন মল্লিকের জন্ম ১৯৮৫ সালে কোচবিহারের তুফানগঞ্জে। বর্তমানে শিলিগুড়ির বাসিন্দা। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। প্রকাশিত কবিতার বই আটটি৷ ‘উত্তরের কবিমন’ পত্রিকার প্রাক্তন সম্পাদক। বর্তমানে ‘শিলিগুড়ি জংশন’ পত্রিকার সম্পাদনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। দেশ, ভাষানগর, কৃত্তিবাস, কবি সম্মেলন, কবিতা আশ্রম-সহ বিভিন্ন পত্রিকায় এবং ওয়েবম্যাগে লেখেন।
View posts →সুমন রায় 2 posts
সুমন রায় খুব সম্ভবত পৃথিবীর সবচেয়ে সাধারণ, বৈশিষ্ট্যহীন মানুষ। দু’বেলা দু’মুঠোর তাগিদে বর্তমানে হিন্দুস্তান টাইমসের বাংলা ডিজিটাল মাধ্যমে কর্মরত। এর আগে আনন্দবাজারের ডিজিটাল মাধ্যম এবং ‘এই সময়’ সংবাদপত্রে খুবই সাধারণ পদে কাজ করেছেন। প্রায় কোনও বিষয়েই সুমন রায়ের কোনও জ্ঞান নেই বলে, তা আহরণের চেষ্টা করেন। সে জন্য বই পড়া, সিনেমা দেখা, গান শোনা এবং অজানা জায়গায় গিয়ে দিনযাপনের চেষ্টা করেন।প্রিয় ঋতু গ্রীষ্ম। প্রিয় খাদ্য দই-খই। ধুতি-পাঞ্জাবির সঙ্গে টুপি পরতে পছন্দ করলেও প্রিয় পোশাক মুখোশ। প্রয়োজনে স্নান করেন এবং অবসরে ভজন-কীর্তন। এভাবেই বছর চল্লিশেক কাটিয়ে ফেলেছেন। এর পরেও আক্কেল হয়নি। তা কবে হবে, তা নিয়ে চিন্তায় আছেন।
View posts →সুমন সরকার 1 post
সুমন সরকারের জন্ম ১৯৮৭ সালে চন্দননগরে। ছোটবেলায় বাংলা পড়তে খুব একটা ভালো না লাগলেও বড় বয়সে সেই বাংলা ভাষায় লেখালিখি শুরু। পড়াশুনা স্ট্যাটিসটিক্স নিয়ে, পেশা অধ্যাপনা। শখ লেখালিখি, গিটার বাজানো, আড্ডা দেওয়া। প্রকাশিত বই "ফাজিলের স্মৃতিকথা", "কেস খাওয়ার কিসসা" ইত্যাদি।
View posts →সুমন সাধু 7 posts
একজন কবি, গদ্যকার এবং সাংবাদিক। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ: ‘গওহর জান’, ‘উড়তে চললাম কমরেড’, ‘ঘুম হও অজস্র অপরাজিতা’, ‘বিলম্বিত দুপুর’, ‘ও ডার্লিং তুমি শুধু দৃশ্যমান হাওয়া’। দৈনিক অনলাইন মিডিয়া, বঙ্গদর্শন-এ সহযোগী সম্পাদক ও বিষয়বস্তু প্রধান।
View posts →সুমনা কর 1 post
সুমনা নৃত্যশিল্পী। প্রথাগত কথক তালিমের পাশাপাশি আধুনিক নৃত্যশৈলি বিশেষত উদয়শংকর ঘরানা নিয়ে চর্চারত। গত সাত বছর বেইজিং ও জাপানের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন। বর্তমানে টোকিও বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত।
View posts →সুমিত্রা চৌধুরী 4 posts
ড. সুমিত্রা চৌধুরী বিজ্ঞানমনস্ক ও শিক্ষাব্রতী মানুষ। চল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলায় বিজ্ঞান চর্চা, প্রচার ও প্রসারের সঙ্গে যুক্ত আছেন তিনি। কর্মজীবনে ভিক্টোরিয়া ইন্সটিটিউশন কলেজের অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। এছাড়া বর্তমানে তিনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সভাপতি এবং প্রফেশন অসীমা চ্যাটার্জি ফাউন্ডেশনের সেক্রেটারি। বোর্ড মেম্বার হিসাবে যুক্ত আছেন আরও একাধিক বিজ্ঞান সংস্থার সঙ্গে...
View posts →সুমিত্রা দেবনাথ 3 posts
পেশায় শিক্ষিকা। দীর্ঘ ২০ বছর ধরে পর্বত পদযাত্রী, পর্বতারোহী ও ভ্রামণিক এবং এই বিষয়ক লেখিকা।
View posts →সুমেধা চট্টোপাধ্যায় 2 posts
পেশায় জৈব-প্রযুক্তিবিদ। শখ বই ও শাস্ত্রীয় নৃত্য। চেনা অচেনা জায়গায় বেড়াতে যেতে এবং স্থানীয় খাবার চেখে দেখতে ভালোবাসেন। ছুটি, রংরুট, চল যাই, ভ্রমণপিপাসু ইত্যাদি বিভিন্ন ছোট-বড় পত্রিকা, ওয়েবজিন ও ব্লগে ভ্রমণকাহিনি লিখেছেন। এছাড়াও লিখেছেন ব্যক্তিগত গদ্য, রম্যরচনা এবং ছোট গল্প।
View posts →সুরঞ্জন রায় 1 post
View posts →সুলগ্না ঘোষ 1 post
View posts →সুশোভন অধিকারী 9 posts
বিশিষ্ট চিত্রশিল্পী সুশোভন অধিকারী একইসঙ্গে শিল্প-ঐতিহাসিক এবং সংরক্ষক। একদা কলাভবনের ছাত্র হিসেবে প্রথম শ্রেণিতে প্রথম হন। পরে সেখানেই তত্ত্বাবধায়ক পদে কর্মরত ছিলেন দীর্ঘকাল। বর্তমানের রবীন্দ্র-গবেষকদের মধ্যে তাঁর নাম অগ্রগণ্য। রবীন্দ্র চিত্রকলা নিয়ে রয়েছে বিশেষ অধ্যয়ন ও চর্চা। মাস্টারমশাই নন্দলাল নামে তাঁর লেখা বই পাঠকমহলে বহুল সমাদর পেয়েছে।
View posts →সুস্নাত চৌধুরী 5 posts
দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত সুস্নাত এখন মুদ্রণশিল্পের ওপর মনযোগ দিয়েছেন। বোধশব্দ পত্রিকা ও প্রকাশনীর সম্পাদকের দায়িত্ব সামলে সময় পেলেই লেখালেখি করেন বিভিন্ন পত্রপত্রিকায়। বই প্রকাশের নানা দিক নিয়ে ওয়র্কশপ পরিচালনা করে থাকেন।
View posts →