সুপ্রিয় চৌধুরী 42 posts
জন্ম ও বেড়ে ওঠা উত্তর কলকাতার পুরোনো পাড়ায়। বহু অকাজের কাজী কিন্তু কলম ধরতে পারেন এটা নিজেরই জানা ছিল না বহুদিন। ফলে লেখালেখি শুরু করার আগেই ছাপ্পান্নটি বসন্ত পেরিয়ে গেছে। ১৪২১ সালে জীবনে প্রথম লেখা উপন্যাস 'দ্রোহজ' প্রকাশিত হয় শারদীয় 'দেশ' পত্রিকায় এবং পাঠকমহলে বিপুল সাড়া ফেলে। পরবর্তীতে আরও দুটি উপন্যাস 'জলভৈরব' (১৪২২) এবং 'বৃশ্চিককাল' (১৪২৩) প্রকাশিত হয়েছে যথাক্রমে পুজোসংখ্যা আনন্দবাজার এবং পত্রিকায়। এছাড়া বেশ কিছু প্রবন্ধ এবং দু চারটি ছোটগল্প লিখেছেন বিভিন্ন পত্রপত্রিকা আর লিটিল ম্যাগাজিনে। তার আংশিক একটি সংকলন বই আকারে প্রকাশিত হয়েছে 'ব্যবসা যখন নারীপাচার' শিরোনামে। ২০১৭ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার।
View posts →সুপ্রিয় মিত্র 1 post
১৯৯৩ সালে জন্ম। লেখক হিসেবে সুপ্রিয়র এ যাবৎ দু'টি গদ্যপ্রয়াস— 'ধরে নেওয়া যাক', 'বেরিয়ে পড়ার ট্রেলার' এবং কাব্যপ্রয়াস 'এসেছ জন্ম পক্ষী দোহাই'। রসায়নে স্নাতকোত্তর। একটি বাংলা দৈনিকে সাব-এডিটর হিসেবে যুক্ত।
View posts →সুবোধ সরকার 4 posts
জন্ম নদিয়া জেলার কৃষ্ণনগরে‚ ১৯৫৮ | ইংরাজি সাহিত্যের অধ্যাপক | পড়িয়েছেন আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে। 'দ্বৈপায়ন হ্রদের ধারে' এনে দিয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার‚ ২০১৩ সালে| বর্তমানে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি। লিখেছেন পঁয়ত্রিশটি কাব্যগ্রন্থ যার মধ্যে রয়েছে একা নরকগামী (১৯৮৮), জেরুজালেম থেকে মেদিনীপুর (২০০১), মণিপুরের মা (২০০৫) ইত্যাদি। 'ভাষানগর' পত্রিকার সম্পাদক হিসেবে সুবিদিত।
View posts →সুব্রত ঘোষ 2 posts
পেশাগত চিত্রশিল্পকর্মের পাশাপাশি সুব্রতর গভীর আগ্রহ শিল্প বিষয়ক প্রবন্ধ রচনায়। বহু পত্র – পত্রিকায় তিনি লিখেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে শিল্পের নানান দিক নিয়ে আলোচনা করেছেন। তার এই লেখা র চর্চাকে তিনি শিল্প কর্মের অংশ বলেই বিবেচনা করেন। শিল্পী সুব্রত অনেক দেশ – বিদেশের সম্মানে সম্মানীত হয়েছেন (UNESCO Scholarship, Vermont Studio Centre Fellowship ইত্যাদি)। শিল্পের সূত্রে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমন করেছেন। বর্তমানে বিখ্যাত শিল্পী দল ক্যালকাটা পেইন্টার্সের পরিচালনায় রয়েছেন। তিনি কলকাতায় ফরাসী সাংস্কৃতিক সংস্থা আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য । সম্প্রতি তার লেখা ‘দৃশ্যান্তরে আইজেনস্টাইন’’ গ্রন্থটি পাঠক কূলে সমাদৃত হয়েছে।
View posts →সুব্রত ঘোষ 1 post
লেখক সুব্রত ঘোষ, বিদ্যাসাগর মহাশয়ের সহযোগী ও বিশিষ্ট শিক্ষাব্রতী নগেন্দ্র নাথ ঘোষ ( N.N Ghose)-এর প্রপৌত্র । হিন্দু স্কুল থেকে শিক্ষা শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কর্মজীবনে বর্তমানে ব্যাঙ্কের অফিসার। তাঁর একান্ত আশ্রয় রবীন্দ্রনাথ। ভালবাসেন দেখতে, ঘুরতে, জানতে, ভালবাসেন সাহিত্য, ভ্রমণ, পশুপাখি, ফটোগ্রাফি আর সেই সঙ্গে অবশ্যই তাঁর প্রাণের শহর কলকাতাকে। ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য, শিল্পকলা আর প্রকৃতির টানে ঘুরে বেড়ান কলকাতার অলিগলি থেকে ভারতের বিভিন্ন স্থানে। বিভিন্ন বিষয়ে তাঁর নানান লেখা বহু পত্রিকা ও ওয়েবসাইটে নানা সময়ে প্রকাশিত হয়েছে।
View posts →সুব্রতা ঘোষ 2 posts
সুব্রতা ঘোষ, ডাকনাম স্মৃতি। আবাসনের সকলের কাছে তাঁর পরিচয় মাসীমা নামে। ব্যক্তিত্বময়ী, হাস্যোজ্জ্বল এই মহিলা নব্বই বছর পার করেছেন। এক সময় আকাশবাণী কলকাতাতে গান গাইতেন। যেকোনও বয়সের মানুষের সঙ্গে সহজেই বন্ধুত্ব স্থাপন করার সহজাত ক্ষমতা আছে, তাই অসংখ্য তাঁর অনুরাগী। আশি বছর পার করে ফেসবুকে ঢুকে অনেকের সঙ্গে বন্ধুত্ব করেছেন। অবসর সময়ে নানা বিষয়ের উপর লেখালেখি করতে ভালোবাসেন।
View posts →সুভদ্রকল্যাণ 18 posts
সুভদ্রকল্যাণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর। বর্তমানে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন। স্তরের ছাত্র। বাংলা ও ইংরাজি উভয় ভাষাতেই তাঁর লেখা সংগীত ও সাহিত্য বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ পেয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। বহু বিশিষ্টজনের সাক্ষাৎকার সংগ্রহ করেছেন, সেগুলিও প্রকাশিত ও সমাদৃত। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা কবিতা প্রকাশ পেয়েছে। মূলত ইংরাজি ভাষায় কবিতা লেখেন সুভদ্রকল্যাণ। তাঁর আরেকটি পরিচয় রাগসঙ্গীতশিল্পী হিসেবে। সংগীতশিক্ষা করেছেন আচার্য শঙ্কর ঘোষ, পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত উদয় ভাওয়ালকর, ডঃ রাজিব চক্রবর্তী প্রমুখ গুরুর কাছে। পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মাননা।
View posts →সুমন গোস্বামী 1 post
সুমনের জন্ম, বেড়ে ওঠা বর্ধমানে। গ্রাম্য পরিবেশের প্রতি তাই অকপট ভালোবাসা। বোলপুর কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। পেশা সাংবাদিকতা। নেশা লেখালিখি। বহু পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। লিখতে ভালোবাসেন রম্যরচনা ও ছোটগল্প।
View posts →সুমন ঘোষ 7 posts
সুমন ঘোষের বসবাস বীরভূম জেলার বাতিকার গ্রামে। পেশা শিক্ষকতা। যদিও কবিতা ও সাহিত্য নিয়েই তাঁর অবিরাম উদাসীন পথ চলা। সপ্তর্ষি থেকে প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থ বারোয়ারি কমিটির থিয়েটার। নিয়মিত লেখেন দেশ, কৃত্তিবাস, উনিশ কুড়ি, কবিসম্মেলন, এখন শান্তিনিকেতন-সহ বিভিন্ন পত্রপত্রিকা ও পোর্টালে। ভালবাসেন নাটক, গান, চিঠি ও কলম। তিনি জানেন জীবন অরূপে গলে যাবে তথাপি তিনি আজন্ম রোমান্টিক ও স্বপ্নচারী।
View posts →সুমন চট্টোপাধ্যায় 3 posts
চার দশকেরও বেশি সময় ধরে বাংলার সাংবাদিকতা জগতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। ক্ষুরধার লেখনী এবং সংবাদ উপস্থাপনার ভঙ্গি পাঠকদের কাছে তাঁকে জনপ্রিয় করে তুলেছে গত শতক থেকেই। আনন্দবাজার পত্রিকা ও এই সময় সংবাদপত্রের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে বাংলাস্ফিয়ার মিডিয়ার প্রধান। রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে তাঁর গভীর পর্যবেক্ষণ ভীষণভাবে সমাদৃত।
View posts →সুমন চট্টোপাধ্যায় 2 posts
সুমন চট্টোপাধ্যায় কৃষি-স্নাতক ও একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে কর্মরত। লেখালেখির সূচনা স্কুল ম্যাগাজিনের দিনগুলি থেকে। নিবন্ধ ও পদ্যের জগতে মৃদু চলাচলে শান্তি খুঁজে পান জীবনের ক্লান্ত মুহূর্তগুলিতে। হুগলি জেলার নবগ্রামের আজন্ম বাসিন্দা এবং প্রকাশে ও প্রত্যাখ্যানে সমান অভ্যস্ত সুমনের শখ একটাই: ‘সামান্যে’-র মধ্যে ‘অসামান্যে’র অন্বেষণ।
View posts →সুমন ভট্টাচার্য 1 post
সুমন ভট্টাচার্য জন্ম, ১৯৬৯ সালে। পেশায় বাংলা বিভাগের অধ্যাপক। মূলত কবি। জাতিবর্ণ-আন্দোলন ও বাংলা সাময়িকী বিষয়ে গবেষণা-উপাধি। এছাড়া গবেষণা করেছেন এবং করছেন দেশভাগ ও তার জাতিবর্ণ প্রেক্ষিত বিষয়ে। কার্টুন, সচিত্রণ, গ্রন্থচিত্রণ প্রভৃতি বিষয়েও বহু প্রবন্ধ আছে। প্রকাশিত বই: লে লে বাবু ছ'আনা (কবিতা), দশকুমারচরিত, গাথাসপ্তসতী (উপন্যাস), বই-শাখ হে (রম্যরচনা)
View posts →