সুতনুকা ভট্টাচার্য 3 posts
ইংরেজি সাহিত্যে লেডি ব্রাবোর্ন কলেজের মেধাবী ছাত্রী সুতনুকা কর্মজীবন শুরু করেছিলেন আজকাল-এ সাংবাদিকতা দিয়ে, গৌরকিশোর ঘোষের সাহচর্যে। কাজ করেছেন সন্দীপন চট্টোপাধ্যায়, হামদি বে, তপেন চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তীদের সঙ্গে। পরে সরকারি স্কুলে ইংরেজি সাহিত্যের মাস্টারিতে মনোনিবেশ করেন। তবে কবিতার সঙ্গে তাঁর ওঠাবসা-ভালোবাসায় ছেদ পড়েনি কখনও। কবিতা ছাড়াও লিখেছেন প্রবন্ধ, ছোটদের ইংরেজি শেখানোর কলাম, ছোটগল্প। বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন দেশ-বিদেশ ঘুরে আর অজস্র বই পড়ে।
View posts →সুতীর্থ দাশ 13 posts
সুতীর্থ দাশ: জন্ম হরিয়ানার শিল্পনগরী ফরিদাবাদে। পিতার কর্মসূত্রে বাল্য-কৈশোর কেটেছে উত্তর-পশ্চিম ভারতের একাধিক শহরে। কলকাতায় এসে সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে শিল্পশিক্ষার পাঠ নেওয়ার পর বিজ্ঞাপন সংস্থায় চাকরি। পরবর্তীতে পেশা বদল করে আসেন বেসরকারি রেডিও প্রোগ্রামিং-এর চাকরিতে। বর্তমানে ভারতের স্বনামধন্য এক মিউজিক কম্পানির সঙ্গে কর্মসূত্রে যুক্ত। অজস্র প্রবন্ধ-নিবন্ধের পাশাপাশি, ইতিমধ্যেই তিনি লিখে ফেলেছেন বেশ কয়েকটি বইও। সেগুলোর মধ্যে শহর কলকাতার বিভিন্ন আখ্যান নিয়ে লেখা 'তিলোত্তমার গর্ভজাত' পাঠকদের মধ্যে বেশ সাড়াও জাগিয়েছে। রেডিয়ো নিয়ে তাঁর দুটি বই 'তরঙ্গে অন্তরঙ্গে - কলকাতা বেতারের উপকথা' এবং 'আধুনিক রেডিয়োর সেকাল একাল ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। ২০২৫-এর বইমেলায় প্রকাশিত হয়েছে তপন সিংহ-কে নিয়ে তাঁর উপন্যাস 'কাবুলিওয়ালার বার্লিনযাত্রা'।
View posts →সুদীপ চট্টোপাধ্যায় 2 posts
পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, পণ্ডিত পান্নালাল ঘোষের ঘরানার অনুসারী একজন বাঁশি বাদক। বর্তমানে আকাশবাণী কলকাতায় কর্মরত।
View posts →সুদীপ বসু 1 post
সুদীপ বসু। অধ্যাপক, বাংলা বিভাগ, বিশ্বভারতী। প্রাবন্ধিক এবং সমালোচক।
View posts →সুদীপ্ত ভৌমিক 18 posts
সুদীপ্ত ভৌমিক একজন প্রতিষ্ঠিত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা। ওঁর নাটক অভিবাসী জীবনের নানা দ্বন্দ ও সংগ্রামের কথা বলে। সুদীপ্তর নাট্যদল একতা (ECTA) উত্তর আমেরিকা ও পশ্চিমবঙ্গের নাট্যপ্রেমীদের কাছে এক পরিচিত নাম। ভাষানগর পুরস্কার, নিউ জার্সি পেরি এওয়ার্ড নমিনেশন, সিএবি ডিস্টিংগুইশড সার্ভিস এওয়ার্ড ইত্যাদি সম্মানে ভূষিত সুদীপ্ত ড্রামাটিস্ট গিল্ড অফ আমেরিকার পূর্ণ সদস্য। ওঁর পডকাস্ট স্টোরিজ অফ মহাভারত অ্যাপল আইটিউনস-এ শ্রেষ্ঠ পডকাস্টের স্বীকৃতি পেয়েছে।
View posts →সুদীপ্তা চট্টোপাধ্যায় 2 posts
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও মাইক্রোবায়োলজি নিয়ে স্নাতকোত্তর পড়াশোনার শেষে কিছুদিনের শিক্ষকতা-জীবন। তারপরেই প্রবাসে পাড়ি। গত বাইশ বছর যাবৎ ঠিকানা নিউ জার্সি। পেশায় মন্তেসরি শিক্ষিকা। ২০০৮ সাল থেকে ছদ্মনামে ব্লগ লেখা শুরু। ২০১০ থেকে অন্য নিষাদ, প্রেরণা, সৌকর্য্য, ক্ষেপচুরিয়াস, প্যাপিরাস, মধ্যবর্তী, রেওয়া, কেতকী, উত্তর ভাষা-সহ বহু বিভিন্ন পত্রপত্রিকা ও শারদীয়াতে নিজের নামে কবিতা, গল্প, প্রবন্ধ লেখা চলতে থাকে।
View posts →সুদেব সিংহ 2 posts
পড়েছেন তুলনামূলক সাহিত্য। বাদল সরকার ও গিরিশ কারনাডকে নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। দৃশ্য ফিল্ম কালেক্টিভ ও পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য। কাজ করেছেন কলকাতা পৌর সংস্থার মুখপত্র 'কলকাতা পুরশ্রী' সহ বিভিন্ন পত্র-পত্রিকায়। মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ-এর প্রাক্তন প্রজেক্ট ফেলো।
View posts →সুধীন্দ্র কুমার চক্রবর্তী 4 posts
অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি অফিসের গেজেটেড অফিসার।শখের সংগ্রাহক। ছোটবেলা থেকেই এই সংগ্রহের নেশা। সংগ্রহে রয়েছে প্রাচীন যুগ থেকে শুরু করে বিভিন্ন যুগের নানা রাজা-মহারাজা সুলতান মুঘল নবাবদের মুদ্রা। রয়েছে ঔপনিবেশিক ভারতের বিভিন্ন শাসক যেমন পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, দিনেমারদের মুদ্রা, ব্রিটিশ ভারত ও স্বাধীন ভারতের মুদ্রা, ডাকটিকিট, খাম, পোস্টকার্ড, মেডেল, পুরানো দেশলাই, তাসের জোকার, সিগারেটের প্যাকেট, ব্লেডের কভার, বহু পুরানো গ্রিটিংস কার্ড, পারফিউম ও টেক্সটাইল লেবেল, ব্রিটিশ আমলের রাজা-রানিদের বহু দুষ্প্রাপ্য ছবি। এছাড়াও রয়েছে ভারত ভূখণ্ডের নানা অঞ্চলের বৈচিত্রপূর্ণ নানা রঙের 'মাটির' নমুনা। ভারতের নানান সামুদ্রিক অঞ্চলের বালি, হরেক রকম সুন্দর সুন্দর নুড়ি-পাথর, অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পত্র। বিয়ের কার্ড, বিয়ের পদ্য ইত্যাদি আরও অনেক জিনিস।
View posts →সুধীরঞ্জন মুখোপাধ্যায় 1 post
সুধীরঞ্জন মুখোপাধ্য়ায় বিশিষ্ট শিল্পী। আদতে চন্দননগরের মানুষ হলেও ছাত্রাবস্থা থেকেই শান্তিনিকেতনে। নিজে রবীন্দ্রভারতী ও কলাভবনের ছাত্র ছিলেন। পরে দীর্ঘসময় বিশ্বভারতীতে শিক্ষকতা করে অবসর গ্রহণ করেছেন। আলপনা নিয়ে তাঁর কাজ ও গবেষণা সর্বজনবিদিত। সম্প্রতি প্রকাশিত হয়েছে ছোটদের ছড়া নিয়ে তাঁর বই 'পুরনো ছড়া নতুন ছবি'।
View posts →সুনন্দনকুমার সেন 1 post
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের বিশিষ্ট অধ্যাপক এবং ভাষাবিদ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর, ২০১২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন । গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, ধ্বনিবিজ্ঞান, ইন্দো-আর্য ভাষাবিজ্ঞান এবং ফরেনসিক ভাষাবিজ্ঞান উল্লেখযোগ্য। এশিয়াটিক সোসাইটির প্রাক্তন রিসার্চ ফেলো। ২০২৪ সাল থেকে 'লিঙ্গুইস্টিক সোসাইটি অফ ইন্ডিয়া'-র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বহুভাষাবিদ ও গবেষক হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বই ও প্রবন্ধ রচনা করেছেন, যার মধ্যে 'Old Bengali Language: An Introduction', 'ইন্দো-ইউরোপীয় ভাষাবিজ্ঞান' এবং 'ভাষা নিয়ে কথা' বিশেষভাবে সমাদৃত।
View posts →সুনীত সেনগুপ্ত 1 post
অবসরগ্রণের পর থেকে লেখালেখিতে মনোনিবেশ করেছেন। প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য 'জটায়ু জিন্দাবাদ', 'রাঁচিতে জ্যোতিরীন্দ্রনাথ', 'সত্যজিতের ছবি ও খেরোর খাতা'।
View posts →সুনীল গঙ্গোপাধ্যায় 1 post
সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম ১৯৩৪ সালে, বাংলাদেশের ফরিদপুরে। মৃত্যু ২০১২ সালে কলকাতার বাড়িতে। মধ্যবর্তী সময়টিতে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় গদ্যসাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব, যদিও ওঁর সাহিত্যজীবনের শুরু হয়েছিল কবিতা দিয়ে। ১৯৫৩ সালে কবিতা পত্রিকা 'কৃত্তিবাস'-এর যাত্রা শুরু তাঁরই হাত ধরে। বরাবর কবিতাকেই নিজের 'প্রথম প্রেম' বলে আসা সুনীল অবশ্য পরবর্তীকালে গদ্যকার হিসেবে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। প্রথম উপন্যাস 'আত্মপ্রকাশ' প্রকাশিত হয় ১৯৬৪ সালে দেশ পত্রিকায়। তারপর থেকেই গদ্যকার সুনীলের জয়যাত্রা শুরু। পূর্ব পশ্চিম, সেই সময়, প্রথম আলো-র মতো ম্যাগনাম ওপাস বেরিয়েছে তাঁরই কলম থেকে। পুরস্কারের সংখ্যা অগুন্তি। আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার সবই ছিল ঝুলিতে।
View posts →