সিদ্ধার্থ পাল 4 posts
সিদ্ধার্থ পালের গল্প এবং ছবি অনেকটা গল্পের মতো। ছবি তোলার ব্যকরণ তিনি মন দিয়ে শিখেছেন, তবে তা নিয়ম ভাঙবার জন্যই। আলো-ছায়া, মানব-শরীর, নিয়ে তিনি নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে চোখের এক মারাত্মক অসুখ তাঁর দৃষ্টিশক্তি কমিয়ে দিয়ে ছবি তোলায় বাধা হয়ে দাঁড়ালেও, তিনি কম আলোয় ছবি তোলা চালিয়ে গেছেন এবং বহু আকর্ষণীয় ছবি তুলেছেন।
View posts →সিমন অগ্নিহোত্র রায় 1 post
সিমন অগ্নিহোত্র রায়। জন্ম ১৯৯৬, বরানগরে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর, স্বর্ণপদক প্রাপ্ত। কবিতাই ঘিরে রেখেছে জীবন, গবেষণার তাগিদে আসে গদ্য, প্রবন্ধ। শব্দ নিয়ে খেলার শখ। তুখোড় হিসেবি। অনর্থক অর্থ অপচয় না-পসন্দ। বর্তমানে কাজের ঠিকানা আনন্দবাজার পত্রিকা।
View posts →সিলভা সরকার 4 posts
কর্পোরেট সংস্থায় এইচ আর-এর ভূমিকায় যুক্ত সিলভার পছন্দ গান, খাওয়াদাওয়া আর বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা। লেখালেখি করেন শখে আর অনুরোধে।
View posts →সুকল্প চট্টোপাধ্যায় 1 post
জন্ম- ১৯৮০, একদা পেশা ছিল যথাক্রমে শিক্ষকতা ও সাংবাদিকতা। বর্তমানে মান্দাস প্রকাশনা সংস্থার প্রকাশক।
View posts →সুকান্ত ভট্টাচার্য 1 post
সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। মাত্র একুশ বৎসর বয়সে প্রতিভাধর কবির দেহাবসান ঘটলেও সামান্য কয়েকবছরে অত্যাশ্চর্য কবিত্ব শক্তির পরিচয় দিয়ে অশেষ খ্যাতি অর্জন করেছেন তিনি।
View posts →সুকুমার রায় 1 post
সুকুমার রায় ছিলেন একজন বাঙালি শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে "ননসেন্স ছড়া"র প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক।
View posts →সুকুমার সমাজপতি 1 post
সুকুমার সমাজপতি কলকাতা ময়দানের প্রখ্যাত ফুটবলার। ১৯৫৫-তে ইয়ং বেঙ্গলে ক্রীড়াজীবন শুরু। ১৯৫৯-তে যোগ দেন এরিয়ানসে। ১৯৬০-এ এক বছরের জন্য মোহনবাগানে। ৬১ থেকে পাকাপাকি ভাবে ইস্টবেঙ্গলে। ওই বছরই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন মারডেকা কাপে। এরপর রাজ্য এবং দেশের হয়ে বহুবার খেলেছেন যার মধ্যে রয়েছে ১৯৬৪ সালের প্রি অলিম্পিক। ১৯৬৮ সালে পায়ে আঘাতের কারণে অবসর নিতে বাধ্য হন। পারিবারিক সূত্রে সঙ্গীতের নেশা ছিল গোড়া থেকেই। অবসরের পর থেকে সঙ্গীতের জগতেই বিচরণ। তালিম নিয়েছেন মানস চক্রবর্তীর কাছে। বেতারে ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে দীর্ঘদিন সফলভাবে কাজ করেছেন।
View posts →সুগত মুখোপাধ্যায় 4 posts
ফোটোগ্রাফার। লেখক। ইন্দোনেশিয়ার সালফার শ্রমিকদের ওপর ছবি তুলতে নেমেছেন আগ্নেয়গিরির মধ্যে, কাশ্মীরের মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখবেন বলে বারবার ফিরে গেছেন অশান্ত উপত্যকায়, চীন-ভিয়েতনামের অচেনা জায়গায় ঘুরে বেড়ান নতুন গল্পের খোঁজে। সেইসব লেখা-ছবি নিয়মিত বেরোয় দেশবিদেশের পত্রিকা-জার্নালে। তার মধ্যে আছে আল জাজিরা, ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার, সিঙ্গাপুর এয়ারলাইন্স ম্যাগাজিন। প্রকাশিত কফিটেবল বই ‘অ্যান অ্যান্টিক ল্যান্ডঃ আ ভিসুয়াল মেমোয়ার অফ লাদাখ’। নির্ভেজাল আরাম পান আড্ডা দিয়ে, আর বাংলায় লেখালেখি করে। আদ্যন্ত দক্ষিণ কলকাতার বাসিন্দা, তবে উত্তরের পুরনো বাড়ি, অলিগলি আর তার প্রাচীন কাফেগুলোর ওপর প্রবল টান।
View posts →সুচন্দনা চট্টোপাধ্যায় 1 post
সুচন্দনা চট্টোপাধ্যায় পেশায় ইতিহাসবিদ ও গবেষক। 'রিকনসিডারিং ইনার এশিয়া', 'সোসাইটি এন্ড পলিটিকস ইন তাজিকিস্তান ইন দ্য আফটারমাথ অফ দ্য সিভিল ওয়ার', 'দ্য স্টেপ ইন হিসটরি' ওঁর লেখা কিছু উল্লেখযোগ্য বই।
View posts →সুচেতনা সরকার 1 post
View posts →সুজাতা ঘোষাল 1 post
গৃহবধূ। সুইডেনের হেলসিংবর্গে বাস। ভালোবাসেন প্রকৃতির ছবি তুলতে ।
View posts →সুজিত কুমার কর 1 post
পেশায় কোন্নগর মিউনিসিপ্যালিটির কর্মী, নেশায় কবি। লিখে ফেলেছেন বেশ কটি কবিতার বই। অত্যন্ত সুবক্তা এই কবি পরিচিত মহলে দারুণ জনপ্রিয়।
View posts →