সাম্য সেনগুপ্ত 1 post
সাম্য সেনগুপ্ত পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নেশা ফটোগ্রাফি। বহুজাতিক সংস্থার চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেছেন অনেকদিন হল। উত্তর কলকাতায় বেড়ে ওঠা সাম্য বরাবরই অ্যাডভেঞ্চারপ্রিয় এবং খাদ্যরসিক। পৃথিবীর নানান দেশের খাবার চেখে দেখতে ভালোবাসেন। অতল সমুদ্রের গভীরে ডুব দিয়ে ক্যামেরাবন্দি করেন ছবি। দেশের অন্যতম সফল আন্ডারওয়াটার ফোটোগ্রাফার তিনি।
View posts →সায়ন কুমার দে 1 post
আলোচক সায়ন কুমার দে নিজেকে শুধুমাত্র পাঠক বলতে চান। বই সম্পর্কে সামান্য কিছু কথা বলেন শুধুমাত্র অন্য গ্রন্থরসিকের সঙ্গে ভাববিনিময় হবে বলে। শিবপুর বি. ই কলেজের প্রাক্তনী। গ্রন্থসংগ্রাহক, গ্রন্থকীটও বটে। সঙ্গীত ও চিত্রপ্রেমী। বইয়ের ব্যাপারে সর্বভুক, এবং আদৌ স্বল্পাহারী নন। সায়নের ছবি: বিল্টু দে
View posts →সায়ন ভট্টাচার্য 5 posts
অভিনেতা ও থিয়েটারোলজিস্ট। ইংরেজি সাহিত্যের শিক্ষক iLEAP (Pathfinder Group)
View posts →সায়ন্তন ঠাকুর 5 posts
জন্ম পৌষ মাসে, রাঢ়বাংলার এক অখ্যাত মফস্সলে। মূলত গদ্য লেখেন। ২০১৬-তে প্রথম বই 'অক্ষরকলোনি' প্রকাশিত হয় নাটমন্দির থেকে। প্রথম উপন্যাসের নাম 'নয়নপথগামী'। কাব্যগ্রন্থ 'আমি শুধু পাঁচ বছর চেয়েছিলাম।' দুটিই প্রকাশিত হয় ২০১৮-তে। ২০২০-তে বেরোয় তাঁর প্রথম গল্পগ্রন্থ 'বাসাংসি জীর্ণানি'। এই বইগুলি সবই ধানসিঁড়ি থেকে প্রকাশিত।
View posts →সায়ন্তন মুখোপাধ্যায় 1 post
সায়ন্তন মুখোপাধ্যায় আদতে বাগবাজারবাসী; অধুনা ক্যালিফর্নিয়া প্রবাসী। ঘুরতে, খেতে, পড়তে, ছবি তুলতে ভালোবাসেন। লেখালিখি করেন অনিয়মিতভাবে।
View posts →সায়র কৃষ্ণ দেব 1 post
View posts →সার্থক রায়চৌধুরী 1 post
সার্থকের পেশা অধ্যাপনা, নেশা বিবিধ। কবিতা লেখেন, হাফ গেরস্ত, রাজনীতি করেন না, স্বেচ্ছানির্বাসিত স্বঘোষিত দার্শনিক, একটি নতুন জলপ্রপাত আবিষ্কার করতে চান। প্রকাশিত বই অন্ধকারের অনুবাদ, কলকাতা প্রকাশনী (২০০০), বিপজ্জনক ঘড়ি, দূরত্ব প্রকাশন (২০১৭), আত্মার আশ্চর্য সেল্ফি, গুরুচন্ডালী (২০১৭)
View posts →সাহানা নাগ চৌধুরী 1 post
সাহানা নাগ চৌধুরী দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিন দশকের কিছু বেশি সময় তিনি বর্তমান সংবাদপত্রে কর্মরত থেকে অবসর গ্রহণ করেছেন। কর্মসূত্রে বরুণ সেনগুপ্ত ও পারিবারিক সূত্রে গৌরকিশোর ঘোষের মতো প্রবাদপ্রতীম সাংবাদিকদের আশীর্বাদধন্য সাহানা বই পড়ে ও পছন্দের বিষয়ে লেখালেখি করে অবসর জীবন অতিবাহিত করেন।
View posts →সাহানা নাগচৌধুরী 2 posts
সহানা নাগচৌধুরী একজন স্বতন্ত্র সাংবাদিক, লেখিকা ও সমাজকর্মী। দীর্ঘ ৩৪ বছর ধরে তিনি 'বর্তমান' পত্রিকার সঙ্গে রিপোর্টার, সাব-এডিটর ও সিনিয়র এডিটর হিসেবে যুক্ত ছিলেন। এই দীর্ঘ কর্মজীবনে তিনি নারী ও শিশু বিষয়ক সমস্যা, স্বাস্থ্য এবং বিনোদন জগতের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করেছেন। বর্তমানে তিনি বিভিন্ন সংবাদমাধ্যম ও ওয়েব প্ল্যাটফর্মে নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন।
View posts →সাহানা ভুঁইয়া 1 post
সাহানা ভুঁইয়ার জন্ম, বেড়ে ওঠা কলকাতায়। প্রেসিডেন্সির প্রাক্তনী। তবে দীর্ঘদিন আমেরিকা প্রবাসী। বাংলা না ভুললেও বানানে সমস্যা হয়। প্রিয় শখ শুধু ফুলের বাগান করা আর দেশবিদেশ ঘুরে বেড়ানো। ছোটবেলা থেকে ফুটবলের অন্ধ ভক্ত। বার্সেলোনার মাঠে গিয়ে মেসির ফ্রি কিকে গোল দেখা এ যাবৎ জীবনের সেরা পাওনা।
View posts →সিদ্ধার্ঘ্য মুখোপাধ্যায় 1 post
View posts →সিদ্ধার্থ দে 31 posts
জন্ম ১৯৫৫ সালে উত্তর কলকাতার শ্যামবাজারে। জীবনের অর্ধেকটা প্রবাসে কাটালেও শিকড়ের টান রয়েই গেছে। অধিকাংশ স্বপ্নের ভাষা আজও বাংলা-- প্রেক্ষাপট কলকাতা। আই আই টি খড়গপুরের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক হলেও অবসরজীবন জুড়ে আছে বাংলা সাহিত্য। আর টুকটাক কিছু লেখালেখি।
View posts →