সংযুক্তা সরকার 9 posts
এক সময় বাংলা খবরের চ্যানেলে প্রোডাকশনের পেশায় যুক্ত ছিলেন। বিভিন্ন অনলাইন পোর্টালে লেখালেখি করে আর দুই সন্তানের দেখভাল করেই হুশ করে কেটে যায় সংযুক্তার দিন। অবসর সময়ে ভালোবাসেন পরিবারের সকলের সঙ্গে বেড়াতে যেতে।
View posts →সরিৎ চট্টোপাধ্যায় 5 posts
লেখক সরিৎ চ্যাটার্জি রাজাবাজার সায়েন্স কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রাক্তন ছাত্র, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার, নেশায় হিমালয়প্রেমী ও পর্যটক। বর্তমানে নিউ ইয়র্ক এ কর্মরত।
View posts →সর্বাণী বন্দ্যোপাধ্যায় 2 posts
ঐতিহ্যময় শহর চন্দননগরের স্থায়ী বাসিন্দা সর্বাণী বন্দ্যোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির স্নাতক।১৯৯৬ সালে প্রথম গল্প প্রকাশিত হয়’দিবারাত্রির কাব্য’ পত্রিকায়।২০০১ সালে ‘দেশ’ পত্রিকায় প্রথমে কবিতা পরে গল্প প্রকাশিত হয়।‘আনন্দবাজার’ ও ‘বর্তমান’ পত্রিকার প্রায় সব বিভাগে, ‘আজকাল’, ‘প্রতিদিন’, ‘তথ্যকেন্দ্র’, ‘উত্তরবঙ্গ সংবাদ’ ছাড়াও, ‘অনুষ্টুপ’, ‘কুঠার’, ‘এবং মুশায়ারা’-র মতো বিভিন্ন লিটল ম্যাগাজিনেও তার কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রকাশের ধারা অব্যাহত। প্রকাশিত উপন্যাস নটি , গল্পগ্রন্থ চারটি, এবং কবিতার বই দুটি। কর্মজীবনে তিনি অর্থনীতির শিক্ষিকা হিসাবে চন্দননগরের একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন।অবসরের পরে পুরো সময়টাই লেখালেখিতে মগ্ন থাকেন।এখন দেশ বিদেশের বিভিন্ন আন্তর্জালিক পত্রিকাতেও তার লেখা প্রকাশিত হচ্ছে।আপাততঃ অনলাইনে একটি পত্রিকায় একটি উপন্যাস প্রকাশিত হচ্ছে।
View posts →সাগ্নিক রায় 2 posts
ইন্ডিয়ান আর্ট কলেজে পেইন্টিং বিভাগে পাঠরত। আধুনিক বাংলা কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ পড়তে ভালোবাসেন। এ ছাড়া দেশবিদেশের সিনেমা দেখার নেশা। রবীন্দ্রনাথের গানগুলো আরো গভীর ভাবে জানার চেষ্টা। রোজকার জীবনের ছোটো ছোটো টুকরো বিষয় নিয়ে লেখালিখি। কিন্তু এগুলো কোনওটাই অবসরযাপন হিসেবে নয়, রোজকার কাজ ভেবেই ধরি। তাই অবসরের শখ বলতে বন্ধুমহলে তর্ক-বিতর্ক-আড্ডা দেওয়া।
View posts →সাত্যকি ঘোষ 1 post
সাত্যকি ঘোষ : পেশায় ফোটোগ্রাফার। ছক বেঁধে শেখেননি কারও কাছে। তবে বিখ্যাত ফোটোগ্রাফার জ্যোতিষ চক্রবর্তীকে গুরু মানেন। বাবা নিমাই ঘোষ-এর ছত্রচ্ছায়ায় শিখেছেন অনেক কিছু। পেশায় বিজ্ঞাপনের ছবি তুললেও বালবাসের মানুষের ছবি তুলতে আর সেই ছবি দিয়ে মাুষের গল্প বলতে। জগদ্বিখ্যাত ফোটোগ্রাফার অঁরি কার্তিয়ে ব্রেসোঁ-র কাছ থেকে প্রশংসা আদায় করেছেন। পেয়েছেন স্পাইডার ও পিএক্স-৩'এর মতো নামকরা সব পুরস্কার।
View posts →সাদিক হোসেন 2 posts
লেখক পরিচিতিঃ সাদিক হোসেন - ১৯৮১ সালের ১১ই ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুল থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে ইনফর্মেশন টেকনলজি নিয়ে পড়াশোনা শুরু করে ছিলেন। কিন্তু এই পড়াশোনা ব্যবহারিক অর্থে বৃথা যায়। পরবর্তীকালে মাল্টিমিডিয়া চর্চা করে বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। দেবতা ও পশুপাখি (কবিতা সংকলন, ২০০৭) সম্মোহন (গল্প সংকলন, ২০১১), মোমেন ও মোমেনা (উপন্যাস, ২০১৪), গিয়াস আলির প্রেম ও তার নিজস্ব সময় (গল্প সংকলন, ২০১৪), রিফিউজি ক্যাম্প (গল্প সংকলন, ২০১৭), মোন্দেলা (উপন্যাস, ২০১৯), হারুর মহাভারত(গল্প সংকলন, ২০১৯), আনন্দধারা (গল্প সংকলন, ২০২২) – এখনো পর্যন্ত প্রকাশিত গ্রন্থের তালিকায়। ‘সম্মোহন’ বইটির জন্য পেয়েছেন সাহিত্য আকাদেমি যুবা পুরস্কার (২০১২) ও ডলি মিদ্যা স্মৃতি পুরস্কার। ‘গিয়াস আলির প্রেম ও তার নিজস্ব সময়’ বইটির জন্য পেয়েছেন নমিতা চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার (২০১৫)। ছোটোগল্পের জন্য পেয়েছেন বাংলা একাডেমি সোমেন চন্দ পুরস্কার(২০২৪)।
View posts →সানভি দাস 1 post
সাত বছরের সানভি সল্ট লোক স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বই পড়তে আর রঙ নিয়ে আঁকিবুকি কাটতে খুব ভালোবাসে ছোট্ট সানভি।
View posts →সাবিত্রী চট্টোপাধ্যায় 1 post
সাবিত্রী চট্টোপাধ্যায় বাংলার সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন। তিনি এক লড়াইয়ের মুখ। পূর্ববঙ্গের ঢাকা বিক্রমপুর থেকে শৈশবে কলকাতায় এসে ক্রমে নাটক ও পরে ফিল্মে অভিনয়ের মাধ্যমে খ্যাতির চূড়ায় ওঠেন। অভিনয় করেছেন অজস্র বাংলা ছবি ও নাটকে। টিভি ধারাবাহিকে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। প্রথম জীবনের অপমান, লাঞ্ছনা, দারিদ্র উপেক্ষা করে তৈরি করেছেন নিজের অবিসংবাদী স্থান, ঘটিয়েছেন এক নিঃশব্দ মহাবিপ্লব।
View posts →সামরান হুদা 2 posts
জন্ম সিলেটে এবং বড় হওয়া বাংলাদেশে। ১৯৮৬ সাল থেকে ভারতের বাসিন্দা। হেঁশেলই তাঁর হাতিয়ার, আশ্রয়। হেঁশেল ঘিরেই তাঁর লেখালেখি। 'অতঃপর অন্তঃপুরে' এবং 'স্বাদ সঞ্চয়িতা' তাঁর প্রকাশিত বই।
View posts →সামীউর রহমান 1 post
সামীউর রহমানের জন্ম সিলেটে। কর্মসূত্রে রয়েছেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা করে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে ঢাকার দ্য নিউ এজ সংবাদপত্রে ক্রীড়াসাংবাদিক। এছাড়া ক্যানভাস ম্যাগাজিনে নিয়মিত রসনা-লিখন করেন।
View posts →সাম্য সেনগুপ্ত 1 post
সাম্য সেনগুপ্ত পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নেশা ফটোগ্রাফি। বহুজাতিক সংস্থার চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেছেন অনেকদিন হল। উত্তর কলকাতায় বেড়ে ওঠা সাম্য বরাবরই অ্যাডভেঞ্চারপ্রিয় এবং খাদ্যরসিক। পৃথিবীর নানান দেশের খাবার চেখে দেখতে ভালোবাসেন। অতল সমুদ্রের গভীরে ডুব দিয়ে ক্যামেরাবন্দি করেন ছবি। দেশের অন্যতম সফল আন্ডারওয়াটার ফোটোগ্রাফার তিনি।
View posts →সায়ন কুমার দে 1 post
আলোচক সায়ন কুমার দে নিজেকে শুধুমাত্র পাঠক বলতে চান। বই সম্পর্কে সামান্য কিছু কথা বলেন শুধুমাত্র অন্য গ্রন্থরসিকের সঙ্গে ভাববিনিময় হবে বলে। শিবপুর বি. ই কলেজের প্রাক্তনী। গ্রন্থসংগ্রাহক, গ্রন্থকীটও বটে। সঙ্গীত ও চিত্রপ্রেমী। বইয়ের ব্যাপারে সর্বভুক, এবং আদৌ স্বল্পাহারী নন। সায়নের ছবি: বিল্টু দে
View posts →