সব্যসাচী ব্যানার্জি 1 post
পেশায় ইঞ্জিনিয়ার সব্যসাচী ব্যানার্জি কেজো জগতের বাইরে এলেই খালি খুজে বেড়ান পুরোনো মন্দির। আর ভালোবাসেন যেখানে সেখানে এমনি এমনি ছবি তুলতে।
View posts →সমর মিত্র 1 post
সমর মিত্রের জন্ম ১৯৩৯। পূর্ব বর্ধমান জেলার আঝাপুর গ্রামে। স্কুল ওখানেই। বর্ধমান রাজ কলেজের স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলার এম এ। পেশায় ছিলেন সাংবাদিক। প্রথমে আনন্দবাজার, অবসরান্তে বর্তমান-এ। এখন অফুরন্ত অবসর। পড়ে লিখে সময় কাটান। বড়-ছোট সকলের জন্য প্রকাশিত বই মাত্র একটি। বহু লেখা পড়ে থেকে উই কবলিত। থাকেন উত্তরপাড়ার ফ্ল্যাটে ও গাঁয়ের ভদ্রাসনে ভাগাভাগি করে স্ত্রীর তত্ত্বাবধানে। গ্রামের মানুষ তাঁর খুব প্রিয়জন। তিনিও তাঁদের তা-ই।
View posts →সমর মুখোপাধ্যায় 1 post
সাত পুরুষের ভিটে কলকাতার শহরতলি বালিতে। বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন সান্ ফ্রান্সিসকোর শহরতলি ওকল্যান্ডে। আইআইটি ও বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। পোর্ট ট্রাস্টে কিছু বছর কাজ করে আমেরিকা পাড়ি। পরে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ও এমআইটি-তে পড়াশোনা। কর্মজীবনের সিংহভাগজুড়ে ছিলেন বিমানবন্দর বিশেষজ্ঞ। সেই সুবাদে ঘুরে ফেলেছেন পৃথিবীর নানা স্থান। দেশি বিদেশি সাহিত্যকলা নিয়ে অনেকটা সময় কেটে যায়। কিছু পত্র পত্রিকায় লেখালেখির সুযোগও জুটে গিয়েছে সময়ে অসময়ে।
View posts →সমরেশ মজুমদার 1 post
জন্ম ১৯৪৪-এর ১০ মার্চ | শৈশব কেটেছে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে | স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক | বিখ্যাত অনিমেষ সিরিজের দ্বিতীয় উপন্যাস 'কালবেলা'র জন্য ১৯৮৪ সালে পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার |
View posts →সমরেশ মুখার্জী 1 post
অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার। ভারতে কয়েকটি প্রদেশে নির্মাণ প্রকল্পে কর্মসূত্রে বসবাস ও ভ্রমণের সুযোগ হয়েছে। অল্পখরচে, ব্যাকপ্যাকার শৈলীতে দীর্ঘ একাকী ভ্রমণে স্বচ্ছন্দ। অপেক্ষাকৃত পর্যটকবিরল স্থানে ভ্রমণে বিশেষ আগ্রহী।
View posts →সমীপেষু দাস 4 posts
সমীপেষু পেশায় বঙ্গবাসী কলেজের অধ্যাপক। টেগোর রিসার্চ ইনস্টিটিউটে রবীন্দ্রসাহিত্য নিয়ে গবেষণা করছেন। গবেষণা করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। তাঁর নেশা বাংলার ইতিহাস। কলকাতার কথকতা দলের অন্যতম সদস্য সমীপেষু ভালবাসেন এই বিষয় নিয়ে নতুন নতুন তথ্য অনুসন্ধান এবং লেখালিখি।
View posts →সমীরণ চক্রবর্ত্তী 1 post
পেশা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন। বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে রাজ্যের বনদপ্তর ছাড়াও নানান সংস্থার সাথে কর্মরত। পাহাড়ে-জঙ্গলে পাখি ও স্তন্যপায়ীদের জীবনশৈলীর ছবিতোলা হলো বিশেষ নেশা।
View posts →সম্বিত বসু 3 posts
পেশায় সাংবাদিক। গদ্যকার ও কবি হিসেবে পরিচিত। প্রথম বই 'গদ্যলেন'। লেখালেখির পাশাপাশি একাধিক বইয়ের অলঙ্করণের কাজেও ব্যস্ত থাকেন।
View posts →সম্বিৎ বসু 2 posts
সম্বিৎ বসুর জন্ম ষাটের দশকের শেষে। জন্মসূত্রে মোহনবাগান ও উত্তর কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার ছুতোয় ল্যাদ ও আড্ডায় পাক্কা ট্রেনিং। ১৯৯৩ সালে উচ্চশিক্ষায় বিদেশ আগমন ও ঠ্যালার নাম বাবাজি দর্শন। গ্রাসাচ্ছাদন, তথ্য-প্রযুক্তির সূতিকাগার সিলিকন ভ্যালির ছোট-বড় কোম্পানিতে। ব্যক্তিগত প্রবন্ধের সংকলন- "আপন বাপন জীবন যাপন"। প্রকাশিত বইয়ের সংখ্যা আপাততঃ একটিই। প্রবন্ধ-টবন্ধ বেরিয়েছে এদিক-সেদিক। স্ত্রী পারমিতা ও দুই কন্যা-সহ বাস করেন ক্যালিফোর্নিয়ায় স্যান ফ্র্যানসিসকো শহরের তলিতে। স্বপ্ন দেখেন একদিন কলকাতায় ফিরে পেশাদার আড্ডাবাজের জীবন ফিরে পাবেন।
View posts →সম্বুদ্ধ চট্টোপাধ্যায় 2 posts
বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠশিল্পী। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতোকত্তর। বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সম্বুদ্ধ বেতার, দূরদর্শন ছাড়াও দেশে ও বিদেশে অসংখ্য সঙ্গীত সম্মেলন ও অনুষ্ঠানে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেন। পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান।
View posts →সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় 2 posts
কবি ও গদ্যকার। পত্র পত্রিকার জন্য লেখালেখি ছাড়াও বাংলা চলচ্চিত্রের জন্য গল্প লেখেন। ওঁর লেখা 'খেলনাবাটির দিন শেষ', 'বৃষ্টিরাশির মেয়ে', 'বেহায়া একুশি' পাঠকদের মধ্যে সমাদৃত।
View posts →সম্রাট মৌলিক 8 posts
সম্রাট মৌলিক পেশাদার কর্পোরেট জগতকে বিদায় জানিয়ে কাজ করছেন নদীর সঙ্গে। জল ও নদী সংরক্ষণের উদ্দেশ্যে ঘুরে দেখছেন ভারত-সহ পৃথিবীর অন্যান্য দেশের নদীব্যবস্থা, জানছেন ব্যবহারযোগ্য জলের সুষম বন্টনের পরিস্থিতি। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও রাশিয়া- পাঁচটি দেশে এখন পর্যন্ত প্রায় পনেরো হাজার কিলোমিটার একা ভ্রমণ করেছেন দু চাকায় সওয়ার হয়ে। এছাড়াও প্রায় দু দশক ধরে হেঁটেছেন অনেক শহর, প্রত্যন্ত গ্রাম,অজানা পাহাড় ও জঙ্গল। কলকাতা বিশ্ববিদ্যায়ের স্নাতক সম্রাটের শখ প্রজাপতি ও পোকামাকড়ের ছবি তোলা। প্রথম প্রকাশিত বই 'দাগ'।
View posts →