সমস্ত মানুষের ভেঙে যাওয়ার আওয়াজ আসলে একই রকম। সব চোখের জলের রং যেমন হালকা নীল। মনখারাপের ধূসর গল্পগুলো সব্বাই আড়াল করতে চায়। হঠাৎ একদিন ভেঙে যাওয়ার পরেও তাই, মানুষেরা, ঠোঁটে ফের মেখে নেয় ফ্লুরোসেন্ট হাসি। খেতে যায়, আদর করে, ছবি দেয় ফেসবুকে আর ভিড়ের ভিতরে মিশে থাকে নিখুঁত ভিড় হয়ে। তারপর, কখনো আর একজন ভাঙামানুষের সাথে দেখা হলে, ঝাউগাছের নরম ছায়ায় মুখোমুখি বসে, ঝুলি থেকে ঢেলে নেয় নিজেদের ভাঙাচোরা টুকরোগুলো। আর দ্যাখে, কী ভাবে জিগ-স’ পাজলের মত, দুজনে মিলেমিশে গিয়ে একটাই গল্প হয়ে উঠছে।
Bookmark (0)
Please login to bookmark
Close
সোহম
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে গবেষণা করছেন। অনর্থনীতির উপাসক। নিবাস কোন্নগর। হাজরাতে দোল খেলার সুযোগ ঘটেনি, তবে পাঁজরাতে চোরা মফস্বল পুষে রাখার বদভ্যাস আছে। কবিতা ও কুকুরের সঙ্গে কোন নগরে সময় কাটান তা কেউ জানে না। প্রকাশিত কাব্যগ্রন্থ 'ভাঙা বিকেলের টুকরো'।

Subscribe To Newsletter
কথাসাহিত্য
মোহনা মজুমদার
বিতস্তা ঘোষাল
ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
সংস্কৃতি
অরিন চক্রবর্তী
আহার
বিহার
প্রদীপ্ত চক্রবর্তী
প্রদীপ্ত চক্রবর্তী
মন্দার মুখোপাধ্যায়
কলমকারী
অনির্বাণ ভট্টাচার্য
মহুয়া সেন মুখোপাধ্যায়
বিশ্বজিৎ রায়
ফোটো স্টোরি
দেবার্চন চ্যাটার্জি
নির্মাল্য চ্যাটার্জি
নির্মাল্য চ্যাটার্জি
উপন্যাস
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
[adning id="384325"]
[adning id="384325"]