আজ রথযাত্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথে চড়ে মাসির বাড়ি যাওয়ার দিন। কিন্তু ভাইরাসের ভয়ে ভক্তিও ঠাঁই নিয়েছে ভার্চুয়ালে। ছানাপোনারা ট্যাবে আর মোবাইলে বোতাম টিপেই রথের রশিতে টান দিচ্ছে। তিন দেবদেবীর কাছে তামাম ভারতের এখন একটাই প্রার্থনা, ভাইরাস-ভয় ঘুচে যাক। ভক্তি ফিরুক রথে-পথে। জয় জগন্নাথ।



