(Prabir Sen 100)
‘বাংলার ক্রিকেটের জনক’ বলা হয় সারদারঞ্জন রায়কে। তিনিই প্রথম বাঙালিদের মধ্যে এই খেলা চালু করেছিলেন সেই উনিশ শতকে। নিজে একজন দুর্দান্ত ক্রিকেটার তো ছিলেনই, পাশাপাশি ছিলেন শ্রদ্ধেয় শিক্ষাবিদও। ইংল্যান্ডের প্রবাদপ্রতিম ক্রিকেটার ডব্লু. জি. গ্রেসের চেহারা ও খেলার ধরনের সঙ্গে ভীষণ মিল ছিল সারদারঞ্জনের। তাই তাঁকে ‘গ্রেস অব বেঙ্গল’ও বলতেন অনেকে।
তাঁর এবং আরও কয়েকজনের উদ্যোগেই ইডেন গার্ডেন্সে খেলতে এসেছিলেন কিংবদন্তি ক্রিকেটার রণজিৎ সিংজি। সারদারঞ্জনের ভাই মুক্তিদারঞ্জন, কুলদারঞ্জন, প্রমদারঞ্জন প্রত্যেকেই ছিলেন চৌকস খেলোয়াড়। আর মেজোভাই কামদারঞ্জন তথা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সরাসরি খেলাধুলোর মধ্যে না থাকলেও, ক্রিকেটের অনুরক্ত ছিলেন। তিনি ইডেনে বসে রণজি-র ব্যাটিং দেখেছিলেন এবং তাই নিয়ে ‘রণজিৎ সিংহজী’ নামে একটি লেখা লিখেছিলেন ‘প্রদীপ’ (মাঘ, ১৩০৫) পত্রিকায়।
আরও পড়ুন: শিল্প ও শিল্পী-প্রাণ হরেন ঘোষ – ২য় পর্ব
আবার এঁদেরই আত্মীয় কুন্তলীন-খ্যাত হেমেন্দ্রমোহন বসুর সন্তান কার্তিক বসু, গণেশ বসু ছিলেন একেকজন নামকরা ক্রিকেটার। এভাবেই ক্রমশ বাংলায় ক্রিকেট ছড়িয়ে পড়তে লাগল। উঠে আসতে লাগলেন বাঙালি ক্রিকেটারেরা। ১৯৩৮-৩৯-এ টম লংফিল্ড-এর নেতৃত্বে রঞ্জি ট্রফি জিতে ভারতসেরা হল বাংলা। সেই দলে কমল ভট্টাচার্য, নৃপেন্দ্র বসু, তারা ভট্টাচার্য, জিতেন্দ্র ব্যানার্জি, কার্তিক বসু, নির্মল চ্যাটার্জি, প্রবোধ দত্ত, শৈলেশ দত্ত, বিমল মিত্রদের মতো বেশ কয়েকজন বাঙালি ক্রিকেটার ছিলেন। বাংলার ক্রিকেটের ঔজ্জ্বল্য অনেকটাই বাড়ল এর ফলে। এইভাবেই চলতে চলতে কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট-আঙিনায় প্রথমবার পা রাখলেন এক বঙ্গসন্তান। সময়টা ছিল স্বাধীনতার বছর।
১৯৪৭–৪৮ সিরিজের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দল খেলতে যাবে। সেই কারণে, ট্রেনিং ক্যাম্প বসেছিল পুণেতে। তখনকার অখণ্ড ভারত অনুযায়ী নির্বাচিত হয়েছিলেন ক্রিকেটাররা। আগে থেকেই নির্ধারিত দিন হিসেবে ক্যাম্প শুরু হয়েছিল ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। এমনই দিন, যেদিন একইসঙ্গে এল স্বাধীনতা এবং দেশ হল দ্বিখণ্ডিত। একটি নিটোল মানচিত্র ছেঁড়াখোঁড়া খুবলে খাওয়া হয়ে গেল। এক মুহূর্তে বন্ধু, সতীর্থ, প্রতিবেশী হয়ে গেলেন বিদেশি, প্রবল প্রতিপক্ষ, এমনকি শত্রুও। জন্মস্থান চলে গেল পাসপোর্ট-ভিসার আওতায়। এক অদ্ভুত ও ভয়াবহ পরিস্থিতি!

স্বাধীনতার আনন্দের মধ্যে ভয়ংকর সাম্প্রদায়িক সংঘর্ষের সম্পূর্ণ এক বিপরীত ছবি ফুটে উঠল দেশে। বিশেষ করে, পাঞ্জাব ও বাংলায়। কাতারে কাতারে শরণার্থী মানুষের এপার-ওপারে আসা-যাওয়া দেশকে টালমাটাল করে দিল। ভারতীয় দলে নির্বাচিত খেলোয়াড়দের মধ্যেও এর প্রভাব পড়ল। এতদিন নর্দান পাঞ্জাবের হয়ে খেলা, লাহোরের দুরন্ত ফাস্ট বোলার ফজল মাহমুদকে পুণের ক্যাম্পে এসেও ফিরে যেতে হল সদ্য গঠিত পাকিস্তানে। এরপর থেকে তিনি হয়ে গেলেন সে দেশের ক্রিকেটার।
এর কারণও ছিল। সাম্প্রদায়িক সংঘর্ষের জন্য রাতারাতি জারি হওয়া কারফিউতে আক্রান্ত লাহোর থেকে কোনওরকমে করাচি পৌঁছে, সেখান থেকে বিমানে মুম্বাই নেমে, পুণের ক্যাম্পে হাজির হয়েছিলেন ফজল মাহমুদ। আর এরকম ক্রমবর্ধমান গণ্ডগোলের মধ্যা কোনওরকমে কয়েকদিনে ক্যাম্প শেষ করে, তাড়াতাড়ি সবাই মুম্বাই ফেরার ট্রেন ধরেছিল। ট্রেনে আসার পথে, একটি স্টেশনে তাঁদের আক্রমণ করতে এসেছিল একদল লোক।
এই দলেই দ্বিতীয় উইকেটকিপার হিসেবে নির্বাচিত হয়েছিলেন বঙ্গসন্তান প্রবীর সেন। ডাকনাম ‘খোকন’ হিসেবেই যিনি বেশি পরিচিত। এ বছর তাঁর জন্মশতবর্ষ। সেবার ভারতীয় দলের প্রথম উইকেটকিপার ছিলেন জেনি ইরানি।
তাদের দাবি, দলে থাকা এক বিশেষ সম্প্রদায়ের খেলোয়াড়দের বের করে দিতে হবে। ওই ক্যাম্পে প্রাক্তন ক্রিকেটার ৫১ বছরের সি.কে.নাইডু উপস্থিত ছিলেন। তিনি একটি ক্রিকেট ব্যাট হাতে নিয়ে ব্যাপারটা রুখে দিয়েছিলেন। এইসব দেখে, মুম্বাই পৌঁছে একটুও দেরি না করে, পাকিস্তানে পাড়ি দিয়েছিলেন ফজল মাহমুদ। এই ভারতীয় দলে থাকা আরও দু’জন, আমির ঈলাহী ও গুল মহম্মদ, সেবার অস্ট্রেলিয়া সফরে গেলেও, কয়েক বছরের মধ্যেই তাঁরাও পাকিস্তানে চলে গিয়ে, সে দেশের হয়ে টেস্ট খেলেছিলেন।
এই সফরে ভারতীয় দলের তখনকার প্রথম পছন্দের ওপেনিং জুটি বিজয় মার্চেন্ট ও মুস্তাক আলি যেতে পারেননি, যথাক্রমে অসুস্থতা ও দাদার প্রয়াণের কারণে। ফলে, শুরুতে মার্চেন্ট দলের অধিনায়ক নির্বাচিত হলেও, পরে লালা অমরনাথের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া গেল ভারতীয় দল।

এই দলেই দ্বিতীয় উইকেটকিপার হিসেবে নির্বাচিত হয়েছিলেন বঙ্গসন্তান প্রবীর সেন। ডাকনাম ‘খোকন’ হিসেবেই যিনি বেশি পরিচিত। এ বছর তাঁর জন্মশতবর্ষ। সেবার ভারতীয় দলের প্রথম উইকেটকিপার ছিলেন জেনি ইরানি। কিন্তু, ব্রিসবেন ও সিডনিতে হওয়া, প্রথম দুটি টেস্টে তিনি সেভাবে সুবিধে করতে না পারায়, মেলবোর্নে তৃতীয় টেস্ট থেকে দলে এলেন প্রবীর সেন।
টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার বিভিন্ন আঞ্চলিক দলের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিল ভারত। সেইসব খেলায় উইকটরক্ষক হিসেবে খোকন সেনের অসামান্য দক্ষতা, তাঁর টেস্ট দলের প্রথম এগারোয় ঢোকার ব্যাপারে অবশ্যই সহায়ক হয়েছিল। এর মধ্যে একটি প্রথম শ্রেণির ম্যাচে এমন একটা কাণ্ড তিনি ঘটিয়েছিলেন, যা ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে।
লেগ আম্পায়ারের আঙুল ওপরে উঠে গেল। এক মুহূর্ত থমকে, পেছনে তাকিয়ে সেই যুবকের উদ্দেশ্যে ছোট্ট প্রশংসাসূচক মন্তব্য করে প্যাভিলিয়নের পথে পা বাড়ালেন ব্র্যাডম্যান। ঘটনাটি বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিল এবং অচিরেই পরিণত হল কিংবদন্তিতে।
১৯৪৭-এর ২৪ থেকে ২৮শে অক্টোবর অ্যাডিলেডে ভারত খেলেছিল সাউথ অস্ট্রেলিয়ার সঙ্গে, যে দল তখন দারুণ শক্তিশালী। অস্ট্রেলিয়ার জাতীয় দলের একাধিক খেলোয়াড় তো ছিলেনই, সর্বোপরি দলের অধিনায়ক ছিলেন ক্রিকেটের রাজাধিরাজ ডন ব্র্যাডম্যান। তিনি তখন অস্ট্রেলিয়ারও দলপতি। টসে জিতে প্রথমে নেমে, ৮ উইকেটে ৫১৮ রানে ডিক্লেয়ার করল সাউথ অস্ট্রেলিয়া, যাতে ছিল ব্র্যাডমানের ১৫৬, সঙ্গে রেনল্ড গ্রেগ ও রিচার্ড নেহাসের যথাক্রমে ১০০ ও ১৩৭। ভারতের বাঁ হাতি অর্থোডক্স লেগ স্পিনার ভিনু মানকড় নিলেন ৪টি উইকেট। জবাবে অধিনায়ক লালা অমরনাথ, বিজয় হাজারে ও ওপেনার ভিনু মানকড়ের যথাক্রমে ১৪৪, ৯৫, ও ৫৭ রানকে ভিত্তি করে ভারত করল ৪৫১।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামল সাউথ অস্ট্রেলিয়া। প্রথম উইকেট পড়ার পর এলেন গ্রেট ডন। শুরু থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে পৌঁছলেন ১২ রানে। এবার এল সেই ঐতিহাসিক মুহূর্ত। বল করছিলেন ভিনু মানকড়। তাঁর একটি বিষময় ফ্লাইট বাঁ পা বাড়িয়ে খেলতে গিয়ে মিস করলেন, এবং পেছনের পা, অর্থাৎ ডানহাতি ডনের ডান-পা পপিং ক্রিজ থেকে ঘষে সামান্য সরে গেল সামনে। আর সেই পলক-মুহূর্তেই উইকেটের বেল উড়িয়ে দিলেন উইকেটরক্ষক― ২১ বছরের খোকন সেন।
সোচ্চারে আবেদন।
লেগ আম্পায়ারের আঙুল ওপরে উঠে গেল। এক মুহূর্ত থমকে, পেছনে তাকিয়ে সেই যুবকের উদ্দেশ্যে ছোট্ট প্রশংসাসূচক মন্তব্য করে প্যাভিলিয়নের পথে পা বাড়ালেন ব্র্যাডম্যান। ঘটনাটি বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিল এবং অচিরেই পরিণত হল কিংবদন্তিতে।
১৯২৬-এর ৩১শে মে প্রবীর অর্থাৎ খোকন সেনের জন্ম বর্তমান বাংলাদেশের কুমিল্লায়। দেশভাগের অনেক আগেই তাঁরা চলে এসেছিলেন কলকাতায়। থাকতেন আলিপুর অঞ্চলে। ছোট থেকেই ক্রিকেটে উৎসাহ।
কিন্তু, একটি স্টাম্প আউটের জন্যে এরকম আলোড়নের কারণ কী? আসলে, অসামান্য রিফ্লেক্সের জন্যে, সারা টেস্ট জীবনে একবারও স্টাম্প আউট হননি ব্র্যাডম্যান। আর প্রথম শ্রেণির ক্রিকেটে যে ২৯৫ বার তিনি ব্যাট হাতে নেমেছিলেন, তার মধ্যে মাত্র ১১ বার তাঁকে স্টাম্প করতে সক্ষম হয়েছিলেন উইকেটরক্ষকরা! যার মধ্যে একজন বাংলার খোকন সেন। সুতরাং, সাড়া তো পড়বেই।
১৯২৬-এর ৩১শে মে প্রবীর অর্থাৎ খোকন সেনের জন্ম বর্তমান বাংলাদেশের কুমিল্লায়। দেশভাগের অনেক আগেই তাঁরা চলে এসেছিলেন কলকাতায়। থাকতেন আলিপুর অঞ্চলে। ছোট থেকেই ক্রিকেটে উৎসাহ। বাবা অমিয় সেন ছিলেন কালীঘাট ক্লাবের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। খোকন সেন লা মার্টিনিয়ার থেকে সিনিয়র কেমব্রিজ স্নাতক হন।

ছাত্রজীবনেই, ১৯৪৩ সালে, মাত্র ১৭ বছর বয়সে, ইডেনে বাংলার হয়ে বিহারের বিরুদ্ধে তাঁর রঞ্জি-অভিষেক হয়েছিল। এর পাঁচ বছরের মধ্যে, ১৯৪৭-৪৮-এর অস্ট্রেলিয়া সফরে স্থান পেলেন ভারতীয় দলে। এ ব্যাপারে ভারতীয় দলের নির্বাচকমণ্ডলীর অন্যতম প্রভাবশালী ব্যাক্তিত্ব প্রখ্যাত বেচু (মনীন্দ্র) দত্ত রায়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও সেইসময় ভারতীয় দলে খোকন সেনের অন্তর্ভুক্তি খুব একটা অপ্রত্যাশিতও ছিল না।
কারণ, ১৯৪৬ সালে, ভারতীয় দল যখন ইংল্যান্ড সফর সেরে ফিরে এল, তখন দলের উইকেটরক্ষক ছিলেন হিন্দেলকার। ক্রিকেট কর্তারা তাঁর উত্তরসূরি খুঁজছিলেন তখন। সেই সময় খোকন সেন শুধু উইকেটরক্ষক হিসেবেই নয়, ব্যাটিংয়েও ধারাবাহিকভাবে দক্ষতা দেখাচ্ছিলেন।
চিত্রঋণ: আন্তর্জাল
(পরের পর্বে সমাপ্য)
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
