বেশ কিছুদিন প্রেম করার পর প্রেমিক-প্রেমিকা ঠিক করল এবার নিজেরাই বিয়ে করে ফেলবে।
ছেলেটি মেয়েটিকে বলল, সে যাতে এখুনি অন্য কাউকে তাদের বিয়ের খবরটা না জানায়। বিয়ের পর তাহলে সবাইকে বেশ একটা সারপ্রাইজ দেওয়া যাবে।
মেয়েটি সব শুনে বলল, সে এমনিতে কাউকে জানাবে না তবে একজনকে ব্যাপরটা জানাতেই হবে।
ছেলেটি স্বাভাবিক ভাবেই জিজ্ঞেস করল সে কে? এবং তাকে জানানো এতটা জরুরীই বা কেন!?
মেয়েটি বলল তার পাড়ার এক বন্ধু তাকে একবার বলেছিল যে একমাত্র গাধা ছাড়া তাকে আর কেউ বিয়ে করবে না। নিজেদের বিয়ের ব্যাপরটা তাকে জানিয়ে একটা মুখের মতো জবাব দিতে হবে।