ইরাবান মুন্সি 2 posts
লেখেন কম, দেখেন বেশি। অনেকদিন ধরে দেখেন, মনে রাখেন, ভুলে যান, তারপর একদিন সবটা একজোট করে লিখতে বসেন। যে অভিজ্ঞতা তেমন মনে দাগ কাটে না, আগলে রাখতে চান তাকেও। প্রিয় বন্ধুর মতো মনে রেখে দিতে চান নানা কণ্ঠস্বর। যে কণ্ঠস্বরদের নিয়ে একদিন সাইকেল করে ইউরেনাসে চলে যাবেন তিনি।
View posts →ঈশা দাশগুপ্ত 33 posts
ঈশা আদতে অর্থনীতির ছাত্রী, শিক্ষিকা ও সমাজকর্মী। বিধাননগর কলেজের স্নাতক ঈশার পড়াশোনা ও শিক্ষকতার ক্ষেত্র ছুঁয়ে ছুঁয়ে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস, আমহের্স্ট। ছোটবেলা কেটেছে পিতামহী শিক্ষাবিদ মৃণালিনী দাশগুপ্তের ছত্রছায়ায়, অনেক গল্প, গল্পের বইদের সঙ্গে। গল্প বলার ছায়ারা পিছু নিয়েছে তখন থেকেই। ছোটবেলার স্মৃতিদের নিয়ে লেখা 'আমার রাজার বাড়ি' প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ। প্রকাশিত হয়েছে 'রাই আমাদের' নামে ছোটদের গল্পের বইও। কবিতার বই 'চাঁদের দেশে আগুন নেই' আর 'রোদের বারান্দা' আছে ঈশার ঝুলিতে। কবিতার জন্য কৃত্তিবাস পুরস্কারও পান। বড়দের গল্প লেখেন অল্পস্বল্প- 'দেশ' পত্রিকা সাক্ষী। বিভিন্ন পত্রপত্রিকায় লেখেন গবেষণামূলক লেখা, যার বিষয় মহিলাদের বিভিন্ন সমস্যা ও তার সামাজিক ঐতিহাসিক স্থানাঙ্ক। মহিলাদের প্রতিবাদের ইতিহাস তুলে আনাই এখন মূল লক্ষ্য ঈশার।
View posts →ঈশানী রায়চৌধুরী 11 posts
ইলেকট্রনিক্সের ছাত্রী ঈশানী রায়চৌধুরী তিন দশকেরও বেশি সময় ধরে ভাষান্তরের কাজে যুক্ত। নিজস্ব লেখালেখির মাধ্যম হিসেবে সবচেয়ে পছন্দ রম্য গদ্য আর ছোট গল্প | আর্নেস্ট হেমিংওয়ে, ফ্রিডা কাহলো, খলিল জিব্রান, আর কে নারায়ণ প্রমুখ লেখকদের কাজ ভাষান্তর করেছেন। 'কৃষ্ণচূড়া আর পুটুস ফুল', 'আবছা অ্য়ালবাম', 'বাবু-টাবুর মা', ওঁর কয়েকটি প্রকাশিত বই।
View posts →উজ্জ্বল চক্রবর্তী 1 post
জাতীয় পুরস্কার জয়ী লেখক। অ্যানিমেশন ফিল্ম-এর আধুনিক কৌশল শিখেছেন ইটালিতে। সত্যজিৎ রায় সম্পাদিত সন্দেশ-এ ছবি এঁকেছেন টানা ২০ বছর। সত্যজিৎ স্কলার হিসেবে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। প্রকাশিত বই য়ের সংখ্যা ১০।
View posts →উজ্জ্বল সরদার 9 posts
সংগ্ৰাহক ও সুন্দরবন বিষয়ক গবেষক, ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
View posts →উজ্জ্বল সিংহ 4 posts
জন্ম গড়শিমুলা গ্রামে (অধুনা জামতাড়া জেলা)। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে ২০০১ সাল থেকে লেখালেখির কাজে নিজেকে নিয়োজিত করেন। কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। ২০০৯ সালে অনুবাদের জন্য পেয়েছেন সাহিত্য একাডেমি পুরষ্কার। এ ছাড়াও পেয়েছেন অন্যান্য সম্মান ও পুরষ্কার। রয়েছে বারোটির বেশি প্রকাশিত গ্রন্থ।
View posts →উদয়ন গোস্বামী 1 post
উদয়ন গোস্বামীর জন্ম ১৯৮০ সালে। কলকাতায় জন্ম হলেও কর্মসূত্রে মালদহের বাসিন্দা। বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র উদয়ন যদিও পেশায় একজন কমপিউটার প্রশিক্ষক, তাঁর নেশা কবিতা। ২০১৫ সালে অভিযান প্রকাশনা থেকে বেরিয়েছে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'ঘষা কাচের জানালা'। দেশ, কবিতা পাক্ষিক, দৌড়, চাকা, চেতনা, জলফড়িং ইত্যাদি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা প্রকাশিত। তাঁর ভাবনায় চেতন ও অবচেতনের সংযোগকারী সেতু হল কবিতা। কবি সেতুর নির্মাতা। পাঠক ব্যবহারকারী।
View posts →উদ্দালক ভরদ্বাজ 1 post
দীর্ঘদিনের প্রবাসী উদ্দালক বর্তমানে হিউসটনের বাসিন্দা। পেশাগতভাবে তিনি মেডিকাল রিসার্চের সঙ্গে যুক্ত। সময় পেলে লেখালেখি করতে ভালোবাসেন। বিভিন্ন ব্লগ এবং ওয়েবজিনে ওঁর লেখা নিয়মিত প্রকাশ পায়। মূলত কবিতা লিখতেই ভালোবাসেন।
View posts →উপাসনা নাথ 1 post
View posts →উল্লাস মল্লিক 1 post
জন্ম ১৯৭১ | লেখালিখি শুরু ২০০০ সালে | প্রথম উপন্যাস ‘প্রস্তুতিপর্ব’ | শখ –ক্রিকেট আর শস্য শ্যামল ক্ষেত | সুযোগ পেলেই বেরিয়ে পড়েন গ্রাম বাংলার সবুজের হাতছানিতে |
View posts →উৎপল চক্রবর্তী 7 posts
উৎপল চক্রবর্তী ইংরেজি ভাষার শিক্ষক, অনুবাদক, প্রাবন্ধিক ও কবি। ২০১৭ সালে প্রথম দেশ পত্রিকায় ওঁর কবিতা প্রকাশিত হয়। সিগনেট থেকে প্রকাশিত কবির প্রথম কাব্যগ্রন্থের নাম 'উড়ন্ত ডলফিন' এবং শাম্ভবী থেকে প্রকাশিত প্রথম অনুবাদ গ্রন্থ, 'দ্যা মার্ক'। কলকাতার নবোদয় পাব্লিকেশন থেকে বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্তরে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে ওঁর দশটিরও বেশি বই।
View posts →উৎসব চৌধুরী 7 posts
সেন্ট জেভিয়ার্স কলেজে সাম্মানিক বাংলা সহ স্নাতক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও এম ফিল, বর্তমানে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতায় পিএইচডি গবেষণারত।
View posts →