উৎসা গুপ্ত 1 post
আট বছরের উৎসা ঝলমলে এক গানপাগলা কুচো। নিজের দুনিয়ায় থাকতে আর অগুন্তি আজগুবি প্রশ্ন করে চারপাশে সকলকে ব্যতিব্যস্ত করতে দারুণ ভালোবাসে। কিন্তু তার কিচ্ছুটি খেতে ভালো লাগে না, এই হল মায়ের সমস্যা। কাঁড়ি কাঁড়ি গল্পের বইতেই পেট ভরে যায়। আপাতত ফ্রিডা কাহলো, রোজ়া পার্কস আর হ্যারি পটার নিয়ে ব্যস্ততার চোটে ইস্কুলের পড়াশুনো মাথায়।
View posts →ঊর্মিলা সেন 1 post
অর্থনীতির অধ্যাপিকা ঊর্মিলা সেন ১৯৯৭ সাল থেকে সুরেন্দ্রনাথ সান্ধ্য মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত। বিভিন্ন বিষয়ের ওপর ওঁর লেখালেখি একাধিক পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে। আবৃত্তি ওঁর নেশা। বর্তমানে তিনি নিউ টাউন বইমেলার সভাপতি।
View posts →ঋচীক সামন্ত 1 post
View posts →ঋজুরেখ চক্রবর্তী 2 posts
পেশাগত ভাবে রাজ্য সরকারি পত্রিকার সম্পাদনার গুরুভার সামলাতে হয়। তার মধ্য়েই নিজের ভালোবাসার তাগিদে চলে কলম পেষা। এখনও পর্যন্ত দশটি কবিতার বই ও চারটি উপন্যাস বেরিয়েছে। সৃষ্টিসুখ প্রকাশনা থেকে বেরিয়েছে কবিতাসমগ্র ১।
View posts →ঋতব্রত মিত্র 1 post
জন্ম ১৯৭৭ সালে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। স্নাতকোত্তর সরকারী শিক্ষাকেন্দ্রে ও হাসপাতালে বক্ষ-রোগ বিষয়ে অধ্যাপনা ও চিকিত্সা। প্রকাশিত কাব্যগ্রন্থ মাটি ও মোহর, পরাশান্তি মনপ্রহরা ইত্যাদি। কবিতার পাশাপাশি চলে গদ্যচর্চা। ২০০৯ সালে কৃত্তিবাস পুরস্কারে সম্মানিত।
View posts →ঋতা বসু 7 posts
বাংলা সাহিত্য নিয়ে শান্তিনিকেতন ও প্রেসিডেন্সিতে পড়াশোনা। পরে শিক্ষাঙ্গনকেই বেছে নিয়েছেন কর্মজগত্ হিসেবে। তবে লেখালিখিই প্রথম ভালবাসা। ছোটদের ও বড়দের –-- দু'রকম লেখাতেই সমান স্বচ্ছন্দ। ছোটদের ও বড়দের গল্প-উপন্যাসের পাশাপাশি শান্তিনিকেতনের মেয়েদের হস্টেল জীবন নিয়ে তাঁর লেখা 'শ্রীসদনের শ্রীমতীরা' পাঠকসমাজে সমাদৃত। প্রিয় বিষয় সিনেমা, নাটক, রহস্য ও ইতিহাস।
View posts →ঋতুপর্ণ বসু 1 post
ঋতুপর্ণ বসু একজন স্বশিক্ষিত শিল্পী। ছোটবেলা থেকেই কার্টুন দেখতে ও আঁকতে ভালোবাসতেন। দেবাশীষ দেবের কলকাতা মেট্রোরেল সিরিজের কার্টুন ও ফোরাম শপিং মলের উদ্বোধনের পর অসংখ্য কার্টুন সমৃদ্ধ টেলিগ্রাফের একটি গোটা পাতা দেখে কার্টুন আঁকার ইচ্ছে আরও তীব্র হয়। রাজনৈতিক ও সামাজিক উভয় প্রকার কার্টুনেই দক্ষ তিনি। রঙ্গ ব্যঙ্গ রসিকেষু, বিষয় কার্টুন, সন্দেশ, শনিবারের চিঠি (নতুন), জলজঙ্গল, প্রতিদিন(রবিবাসরীয়), বেঙ্গল পোস্ট, একদিন, এখন বিসংবাদ, কৃষি-নির্ণয় (মারাঠি) প্রভৃতি পত্র-পত্রিকায় কার্টুন করেছেন। 'সন্দেশ' ও 'যারা পরিযায়ী' পত্রিকায় কার্টুন স্ট্রিপ করেছেন ২০১৩-১৪ নাগাদ। রুব্রিক পাবলিকেশন্স (দিল্লি)-এর হয়ে বিভিন্ন ইংরেজি বইয়ে কাজ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের 'প্রত্যেকে আমরা পরিবেশের তরে' বইতে কার্টুন এঁকেছেন। বর্তমানে কার্টুন দলের সদস্য ও বিশ্বদেব গঙ্গোপাধ্যায় সম্পাদিত "বিষয় কার্টুন" পত্রিকার সঙ্গে যুক্ত। পছন্দের ব্যঙ্গচিত্রশিল্পী- দেবাশীষ দেব, ডেভিড লো, হার্জ, গাইলস, হারব্লক, সুধীর দার, মারিও মিরান্ডা, বালাসাহেব ঠাকরে, শৈল চক্রবর্তী, রেবতীভূষণ, অনুপ রায়, উদয় দেব।
View posts →ঋতুপর্ণা রায় 72 posts
View posts →ঋভু চট্টোপাধ্যায় 8 posts
লেখালেখির সূত্রপাত ছোটবেলায়। বর্তমানে শিক্ষকতার পাশাপাশি নিয়মিত কবিতা ও গল্প লেখেন তথ্যকেন্দ্র, গৃহশোভা, নবকল্লোল দৈনিক স্টেটসম্যান, সুখবর, সাতসকাল, দেশ, আনন্দবাজার রবিবাসরীয়, এই সময়-সহ আরো বহু বাণিজ্যিক পত্রিকায়। এই পর্যন্ত ইংরেজিতে লিখিত কবিতা ও গল্প ভারত-সহ বহু দেশে প্রকাশিত। নিবন্ধ ও ছোটগল্প প্রকাশিত হয়েছে বাংলালাইভ, মহানগর, দ্য ওয়াল-সহ বহু অনলাইন ম্যাগাজিনে। প্রকাশিত বইয়ের সংখ্যা সাত।
View posts →ঋভু চৌধুরী 1 post
ঋভু চৌধুরী হুগলি জেলার হরিপালের বাসিন্দা। জন্ম ১৯৯১-এর ভরা বসন্তে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। বর্তমানে পেশা ব্যবসা। নেশা লেখালিখি, বই পড়া, ছবি আঁকা, গান শোনা, সিনেমার দুনিয়ায় ডুব, আর পথে-প্রান্তরে ঘুরে বেড়ানোর অবকাশ খুঁজে নেওয়া।
View posts →একক 2 posts
একক নামেই যাবতীয় লেখালেখি। গল্প ও কবিতা মূল পরিসর। মিশনে ইশকুল পত্রিকার হাত ধরে লেখার শুরুয়াৎ। ২০০৬ থেকে একটি ওয়েবম্যাগাজিন ও প্রকাশনা সংস্থার সঙ্গে লেখক-সম্পাদনা সহায়ক হিসেবে যুক্ত। পেশায় তথ্যপ্রযুক্তিবিদ। কাজের সুবাদে দেড় দশক নেপাল, ভূটান ও কর্ণাটক হয়ে অবশেষে কল্লোলিনীর টানে ফিরে আসা। নিজের লেখায় হরর-কে, চিরাচরিত গথিক ভঙ্গিমা থেকে সরে এসে ভারতীয় ধ্রুপদী রসের জায়গা থেকে প্রকাশে আগ্রহী। প্রিয় বিষয়: অঙ্ক। নেশা ফটোগ্রাফি। প্রিয় লেখক: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ওসামু দাজাই, কাওয়াবাতা। প্রিয় চিন্তাবিদ: স্লটারডাইক। আপাতত হুয়েলবেক-এ নিমজ্জিত। প্রিয় অবসর: চুপ করে থাকা। ২০১৮-তে গুরুচণ্ডালী থেকে প্রকাশিত গল্প সংকলন 'অতিনাটকীয়'।
View posts →ঐন্দ্রিলা ঘোষ 1 post
টেক্সটাইল ডিজাইনার। ভালোবাসেন দেশ-বিদেশ ঘুরে বেড়াতে এবং ফটোগ্রাফি করতে। ঐতিহাসিক স্থানের প্রতি বিশেষ আগ্রহ আছে।
View posts →