ঐন্দ্রিলা সরকার 1 post
ঐন্দ্রিলা সরকার, পেশায় ওয়েব ডিজাইনিং কোম্পানীর কর্ণধার। নেশা ছবি আঁকা এবং পাখি দেখা। মুম্বইয়ের বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি থেকে বেসিক অর্নিথলজি কোর্স সম্পূর্ণ করার পর বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল স্টাডিসের স্নাতকোত্তর বিভাগে পাঠরত।
View posts →ঐশিক দাশগুপ্ত 1 post
ঐশিক দাশগুপ্তর জন্ম ১৯৮৮ এবং বেড়ে ওঠা মেদিনীপুর শহরে৷ শিক্ষা প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে৷ বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর৷ সাহিত্য ও জরুরি অবস্থা নিয়ে পিএইচ ডি৷ সম্পাদিত পত্রিকা ‘হান্ড্রেড মাইলস’৷ বর্তমানে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, নারায়ণগড়-এ অধ্যাপনারত৷ প্রকাশিত কাব্যগ্রন্থ 'কুশপাতার দেয়াল' ,'অপ্রাপণীয়'। প্রবন্ধ সংগ্রহ 'বাংলা সাহিত্যে জরুরি অবস্থার প্রতিফলন'।
View posts →ঐশিক মণ্ডল 1 post
শ্রীমান ঐশিক ওরফে ক্যাপ্টেন নিমো মাসকয়েক আগেই ছয়ের গণ্ডি পেরিয়েছেন। এখন তিনি উইসকনসিনের ‘পিওয়াকি লেক এলিমেন্টরি স্কুল’-এর ফার্স্ট গ্রেডার। যে কাজটি তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন সেটি হল অবিরাম বকমবকম করা। তিনি একজন সাচ্চা ডাইনোসরপ্রেমী, তাই বড় হয়ে প্যালিওন্টোলজিস্ট হতে চান। কিন্তু আপাতত চিন্তায় আছেন যে যতদিনে তিনি বড় হবেন, ততদিনে অন্যরা যদি ডাইনোসরদের সমস্ত ফসিল খুঁড়ে বার করে ফেলে, তাহলে কী হবে!
View posts →ঐশী চক্রবর্তী 1 post
ঐশী চক্রবর্তীর জন্ম কলকাতায়। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যানথ্রোপলজি বিভাগে সাম্মানিক স্নাতক। ইতিমধ্যে কবিতা প্রকাশিত হয়েছে ‘নবকল্লোল’, ‘শিলাদিত্য’, ‘কবিতা আশ্রম’, ‘কবিপত্র’, ‘মাসিক কৃত্তিবাস’, ‘সাহিত্য এখন’ প্রভৃতি পত্র-পত্রিকায়। রহস্যময়তা, প্রেম, অভিসার দিয়ে রচনা করেন কবিতার মধুরতম ভাষা। ‘বিষাদপরির শব্দগাথা’ তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
View posts →ওঙ্কার প্রসাদ ঘোষ 1 post
পরিসংখ্যানবিদ, গবেষক, কবি ও নাট্যকর্মী।
View posts →কণিষ্ক ভট্টাচার্য 1 post
জন্ম ১৯৭৬, কলকাতা। পড়াশোনা হেয়ার স্কুল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তুলনামূলক সাহিত্য ও বাংলা সাহিত্যের ছাত্র ছিলেন। পেশা ভাষাসাহিত্যের শিক্ষকতা। গল্পকার, প্রাবন্ধিক ও অনুবাদক। ল্য পেতি প্যঁস বা লিটল প্রিন্সের অনুবাদ মহাশ্বেতা দেবী সম্পাদিত বর্তিকা পত্রিকায়, এবং পরে পরবর্তীকালে পুস্তকাকারে প্রকাশিত হয়। স্নাতক স্তরের ছাত্রাবস্থায় প্রমা পত্রিকায় গদ্য লেখা শুরু। এখন পরিচয়, অনুষ্টুপ, অনীক, নন্দন, কথা সোপান, আজকাল, এইসময়, সংবাদ প্রতিদিন পত্রিকায় লেখেন। প্রকাশিত গ্রন্থ ছোট্ট রাজকুমার (অনুবাদ, ২০১৫); এছাড়া তিনটি গল্প সংকলন প্রকাশিত, কৃষ্ণগহ্বরের স্মৃতিফলকেরা (২০১৬), বাংলার ত্রস্ত নীলিমায় (২০১৯), সুরবালা ও সোয়ান লেক (২০২২), অলিভের রক্ত - আক্রান্ত ফিলাস্তিন : আজকের কবিতা (২০২৪) বিভিন্ন পত্রিকায় ভারতীয় ও বিদেশি গল্প ও কবিতা অনুবাদ করেছেন।
View posts →কনকজ্যোতি রায় 1 post
কনকজ্যোতি রায় পেশায় শিক্ষক। তবে শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চা ও অল্পবিস্তর লেখালেখির নেশা আছে। ইতিমধ্যে কিছু কবিতা ও প্রবন্ধ- তথ্যকেন্দ্র, ইরাবতী, সময়, আরম্ভ, কিশলয়,অবেক্ষণ, কবিতা লহরী, নবপ্রভাত, মাধুকরী, শিক্ষা ও সাহিত্য, বাংলার লেখা, প্রভৃতি পত্রিকায় স্থান পেয়েছে।
View posts →কল্যাণী রমা 3 posts
কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ বি টেক করেছেন। বর্তমানে আমেরিকার উইস্কনসিনে থাকেন। পেশাগতভাবে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে। প্রকাশিত বই 'আমার ঘরোয়া গল্প', 'হাতের পাতায় গল্পগুলো – ইয়াসুনারি কাওয়াবাতা', 'রাত বৃষ্টি বুনোহাঁস – অ্যান সেক্সটন', 'রেশমগুটি', 'জলরঙ' 'দমবন্ধ' ও অন্যান্য।
View posts →কস্তুরী ভারভাদা 6 posts
কস্তুরী ইতিহাসে এমএ পাশ দিয়েছেন। চাকরিও করেছেন বেশ কিছু কাল। এখন ফ্রিলান্স লেখালিখি করেন বিভিন্ন পত্রিকায়। বেশ কিছু বছর আনন্দবাজার পত্রিকার "উৎসব" পত্রিকায় নিয়মিত লিখেছেন। গান শুনতে আর সিনেমা দেখতে ভারী ভালবাসেন।
View posts →কস্তুরী সেন 2 posts
পেশায় শিক্ষিকা কস্তুরী নতুন প্রজন্মের কবিদের মধ্য়ে যথেষ্ট সাড়া ফেলেছেন। ওঁর প্রকাশিত কবিতার বই 'নাম নিচ্ছি মাস্টারমশাই' এবং 'ধীরে, বলো অকস্মাৎ'।
View posts →কাকলি মজুমদার 9 posts
কাকলির জন্ম এবং পড়াশুনা কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান স্নাতকোত্তরের ছাত্রী, পেশায় রিসার্চ ফেসিলিটেটর। বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, ফাউন্ডেশানে রিসার্চ স্ট্র্যাটেজি এবং গ্রান্ট ডেভালেপমেন্টের কাজ করেন। বর্তমানে তিনি কানাডার ক্যালগেরি শহরের অধিবাসী। ঘুরেছেন নানা দেশ, ভালবাসেন সৃষ্টিশীল কাজ। লেখা তাঁর বহুদিনের ভালোবাসা। তার লেখায় ছুঁয়ে থাকে প্রকৃতি, প্রেম, পূজা আর মানুষের কাহিনি; কিছু গভীর অনুভবের আর অনুপ্রেরণার উপলব্ধি। গল্প ছাড়াও লেখেন প্রবন্ধ আর ভ্রমণ কাহিনি। তাঁর বেশ কিছু লেখা দেশ, সাপ্তাহিক বর্তমানে এবং অন্য পত্রিকায় প্রকাশিত হয়েছে।
View posts →কাবেরী রায় চৌধুরী 2 posts
কবি ও সাহিত্য়িক কাবেরী রায়চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। লেখালেখির শুরু প্রবন্ধ প্রকাশ দিয়ে। সাত পুতুলের সাত কথা‚ চাতক জল‚ নদীটি আজও কথা বলে, যে যেখানে দাঁড়িয়ে‚ ঠাকুরবাড়ির সারদাসুন্দরী, অর্ধেক আকাশ‚ শরীরী ওঁর কয়েকটি উল্লেখযোগ্য বই। কবিতা, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, এই সবকটি মাধ্যমেই কাবেরী নিজেকে প্রকাশ করেছেন।
View posts →