কিন্নর রায় 3 posts
১৯৫৩ সালের ৬ নভেম্বর চেতলায় জন্ম। কৈশোর ও প্রথম যৌবন কেটেছে বালিতে। বালি জোড়া অশ্বত্থতলা বিদ্যালয় থেকে হায়ার সেকেন্ডারি পাশ করার আগেই থেকেই রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন বারবার। নকশাল আন্দোলনের জন্য জেলও খেটেছেন। প্রকাশিত বইয়ের মধ্যে ‘মৃত্যুকুসুম’, ‘শ্রীচৈতন্যকথা’, ‘লুপ্তজীবিকা লুপ্ত কথা’, ‘খিস্তোলজি’, 'মেঘপাতাল', 'প্রকৃতি পাঠ' উল্লেখযোগ্য। ‘মৃত্যুকুসুম’ বইয়ের জন্য পেয়েছেন বঙ্কিম পুরস্কার।
View posts →কিশলয় জানা 2 posts
১৯৭৪ সালে অবিভক্ত মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে জন্ম। পিতার কর্মসূত্রে আজীবন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বড় হওয়া। বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। নানা সরকারি কলেজে অধ্যাপনা শেষে আপাতত হিলিতে এস.বি.এস গর্ভনমেন্ট কলেজে কর্মরত। গ্রন্থকীট। গল্প লেখার সূত্রপাত মাত্র চার বছর আগে। ইতিমধ্যে বাংলা ভাষার নানা পত্রপত্রিকা, আনন্দবাজার পত্রিকা, দেশ ও ওয়েবজিনে লেখালেখি করেছেন। সব ধরনের গল্প লিখতেই স্বচ্ছন্দ। একাধিক সংকলনে লিখেছেন গল্প ও ঔপন্যাসিকা। যৌথভাবে সম্পাদনা করেছেন 'ড্রাকুলা-শিবির'। এককভাবে সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ, স্মৃতিকথা। বাংলার বাবু সংস্কৃতি নিয়ে প্রকাশিত হয়েছে একক বই 'সমাজ-সাহিত্য-সংস্কৃতিতে বাবু'।
View posts →কিংশুক বন্দ্যোপাধ্যায় 1 post
কিংশুক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকতা করছেন দীর্ঘ আড়াই দশক যাবত। মূলত অর্থনীতি ও প্রযুক্তি নির্ভর সংবাদের নিয়েই তাঁর কাজ। সময় পেলে ক্যামেরা নিয়ে ঘুরতে বেড়িয়ে পড়া, কফি সহযোগে বইয়ের পাতা উল্টানো কিংবা চলচ্চিত্রের স্বাদ নেওয়া, তাঁর প্রিয় অবসরযাপন।
View posts →কিংশুক বন্দ্যোপাধ্যায় 45 posts
মূলত শিল্প বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকতায় ব্যপ্ত বিগত তিন দশক। তবে সুযোগ পেলে ক্যামেরা নিয়ে বেড়িয়ে পড়া বা অন্য ধরনের লেখাতে প্রাণের আরাম খোঁজার চেষ্টাও চলে
View posts →কিংশুক রায় চৌধুরী 2 posts
পেশায় ইঞ্জিনীয়ার। শখ স্ট্রীট ফটোগ্রাফি। ভালোবাসেন বেড়াতে, জীবনের ছবিকে ফ্রেমবন্দী করতে।
View posts →কুন্তল মুখোপাধ্যায় 2 posts
কুন্তল মুখোপাধ্যায়ের জন্ম ১৯৭৬৷ পেশা শিক্ষকতা। পড়াশোনা ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে। মূলত কবিতাই আগ্রহের বিষয়। ২০১৬ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার বই “দুখীরামের গোপন জার্নাল” সিগনেট, আনন্দ থেকে। ২০১৮ সালে একটি কবিতাপুস্তিকা প্রকাশিত হয় তবুও প্রয়াস থেকে। নাম: অন্য এক অন্ধকার। ২০১৯ সালে ভাষালিপি থেকে প্রকাশিত হয় “নির্জনতা, এগারো মাইল”। ২০২০ সালে একটি গদ্যের বই প্রকাশিত হয় তাঁর। নাম: এইখানে সরোজিনী শুয়ে আছে ও অন্যান্য গদ্য।
View posts →কুন্তল মুখোপাধ্যায় 2 posts
কুন্তল মুখোপাধ্যায়ের জন্ম ১৯৭৬৷ পেশা শিক্ষকতা। পড়াশোনা ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে। মূলত কবিতাই আগ্রহের বিষয়। ২০১৬ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার বই “দুখীরামের গোপন জার্নাল” সিগনেট, আনন্দ থেকে। ২০১৮ সালে একটি কবিতাপুস্তিকা প্রকাশিত হয় তবুও প্রয়াস থেকে। নাম: অন্য এক অন্ধকার। ২০১৯ সালে ভাষালিপি থেকে প্রকাশিত হয় “নির্জনতা, এগারো মাইল”। ২০২০ সালে একটি গদ্যের বই প্রকাশিত হয় তাঁর। নাম: এইখানে সরোজিনী শুয়ে আছে ও অন্যান্য গদ্য।
View posts →কুন্তল রুদ্র 1 post
কুন্তল রুদ্র পেশায় ছিলেন অধ্যাপক। বোলপুর কলেজে অধ্যাপনা করেছেন। বিশ্বভারতীর প্রাক্তনী কুন্তল সাহিত্যচর্চা করছেন বহুদিন যাবৎ। তাঁর একাধিক কাব্যগ্রন্থ রয়েছে। অরুণ মিত্রের কবিতা নিয়ে তাঁর গবেষণাধর্মী গ্রন্থ 'অরুণ মিত্রের কবিতা : পালক পাথর কথামালা' পাঠকমহলে সমাদর পেয়েছে।
View posts →কুন্তলা বন্দ্যোপাধ্যায় 1 post
বাংলা মিডিয়াম। মফঃস্বল। জীবনের সমস্ত ক্ষেত্রে নিজেকে অপদার্থ প্রমাণ করে মাধ্যমিকের বাংলার নম্বরটা মনে করে একটা শেষ হাত-পা ছোড়া। প্রায় একদশক ব্লগার থাকার সংযম দেখিয়ে অবশেষে ছিলা ছিঁড়ে গল্প লেখা। মূলতঃ ওয়েবজিনে। সাহস বাড়লে একদিন উপন্যাসও লিখে ফেলতে পারেন। কাজেই “মন ছুঁয়ে গেল” ইত্যাদি বলে সাহস দেওয়ার আগে দু’বার ভাবুন। পেশাকে ভালোবাসেন না, নেশা বলতে ফুচকা। ভূত বা ঈশ্বর কাউকেই বিশ্বাস করেন না; একজনকে মারাত্মক ভয় পান। কবীর সুমনের গান না শুনলে জীবনটা কেমন হত কল্পনা করার চেষ্টা করে রেগুলার ব্যর্থ হন। পাক্কা খবর রাখেন, মোবাইল ফোনই কল্কি অবতার।
View posts →কুবলয় বসু 8 posts
পড়ানোটা জীবিকা হলেও আসল নেশা বই পড়া। প্রথম ভালোবাসা কবিতা। কবিতা লিখতেই বেশি স্বচ্ছন্দ। দু'টি ক্ষীণকায় বই তার সাক্ষ্য বহন করছে - প্রতিপক্ষ হেরে যাচ্ছে এবং টেগোর সাব অথবা ছিন্নপত্র। আড্ডা দেওয়াটাও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন। অলমিতি।
View posts →কুহকী 15 posts
‘কুহকী’ তাঁর ছদ্মনাম। এই নামে লেখক এর আগে প্রকাশ করেছেন 'একলব্য অতঃপর ও অন্যান্য গল্প' বইটি যা পাঠকমহলে যথেষ্ঠ প্রশংসা লাভ করেছে । এছাড়াও দুই বাংলার লেখকদের নিয়ে অভিযান পাবলিশারের 'থ্রীলার অভিযান' সংখাতেও কুহকীর লেখা স্থান পেয়েছে । নবকল্লোল, আনন্দমেলা ও অন্যান্য পত্রিকাতেও গল্প লিখছেন। কুহকীর জন্ম ১৯৭৫-এ কলকাতায়। আইআইটি থেকে ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার, বর্তমানে একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। বিজনেস ম্যানেজমেন্ট পেশা হলেও দেশবিদেশের সিনেমার বিশেষ অনুরাগী। নেশা, সাহিত্যচর্চা ও ছবি আঁকা।
View posts →কৃষ্ণ রাজেশ্বরী মিত্র 1 post
শোভাবাজার রাজবাড়ীতে জন্ম ও বেড়ে ওঠা | জার্নালিজম-এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর | পেশা ও নেশা লেখা | বিশ্বাস করেন যুক্তির থেকে হৃদয়ের জোর বেশি | তাই লেখার মাধ্যমে হৃদয় ছুঁয়ে যাবার স্বপ্ন দেখেন নিরন্তর |
View posts →