কৃষ্ণ রাস্না ঘোষ 1 post
কৃষ্ণ রাস্না ঘোষের বড় হওয়া শোভাবাজার রাজবাড়ির সাংস্কৃতিক ও সাঙ্গীতিক পরিবেশে। বর্তমানে আদ্যন্ত হোমমেকার রাস্না কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী ছিলেন। কলকাতা সুচেতনা নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সুন্দরবনের দুঃস্থ মানুষদের নিয়ে কাজ করেন।
View posts →কৃষ্ণা রায় 2 posts
কৃষ্ণা রায় ছোট গল্পকার ও প্রাবন্ধিক। পেশা শারীরবিদ্যায় অধ্যাপনা। বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ্যা। গত দুই দশকের বেশি সময় সৃজনমূলক বাংলা সাহিত্যের সঙ্গে যুক্ত। নবকল্লোল, শিলাদিত্য, সাপ্তাহিক বর্তমান, শুকতারা, প্রমা, বসুমতী, আনন্দবাজার রবিবাসরীয় সংখ্যা, চিরসবুজ লেখা, অনুবাদ পত্রিকা প্রভৃতিতে লেখা প্রকাশিত। ছোটগল্প, উপন্যাস, জীবনী গ্রন্থ, প্রবন্ধ সংকলন ইত্যাদি নিয়ে সাহিত্য বিষয়ক প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০। উল্লেখযোগ্য গ্রন্থ 'উপেক্ষিত নারী বিজ্ঞানী', 'আগুন ডানার পাখি সরলা দেবী চৌধুরাণী', 'যে দিন গেছে ভেসে'।
View posts →কৃষ্ণা রায় 1 post
মানব-শারীরতত্ত্বের অধ্যাপিকা। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন অতিরিক্ত শিক্ষা অধিকর্তা ও বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষা। বাংলা সাহিত্য-জগতেও পরিচিত নাম, বিশেষত জীবনী সাহিত্য ও প্রবন্ধ সাহিত্যে। বাংলা ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, বিশিষ্ট বিজ্ঞানী ও সমাজকর্মীদের জীবনী, জীবনোপন্যাস, ভ্রমণ-উপন্যাস, পুষ্টি বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা এই মুহূর্তে ছাব্বিশটি। গত কয়েক বছর ধরে গবেষণা করে চলেছেন দেশবিদেশের উপেক্ষিত নারী বিজ্ঞানীদের জীবন নিয়ে। মানব-শারীরবিদ্যা বিষয়ে তাঁর গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক স্তরের জার্নালে প্রকাশিত। জন-বিজ্ঞানের আলোচনায় আমন্ত্রিত বক্তা।
View posts →কৃষ্ণেন্দু দত্ত 1 post
কৃষ্ণেন্দু মাঝে মাঝেই হিমালয়ের কোলে গগলস চোখে ধ্যানস্থ হন। কিন্তু গড়িয়াহাটার মোড় আর কচুরি মিস করেন বলে প্রেমিকাদের তাড়নায় সমতলে ফিরতে হয়। শখের সিনেমা বানানো ছাড়া বই পড়া এবং লেখালিখি নিয়ে বেঁচে রয়েছেন। বাড়িতে বছর দু'য়েকের এক অরণ্যদেব রয়েছেন৷ আপাতত তার দুষ্টুমিতে বুঁদ হয়ে মজাসে দিন কাটাচ্ছেন।
View posts →কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় 1 post
লেখক পরিচিতি - কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। জন্ম ১৯৬৪ সালে ব্যারাকপুরে। বাল্যকাল কেটেছে শ্যামনগরে। পেশা – ইঞ্জিনিয়ার, আপারেশন রিসার্চে এমবিএ। প্রথম একটি ছোট গল্প প্রকাশিত হয় উদিত পত্রিকায় ১৯৮৬ সালে। তারপর দীর্ঘ ১৯ বছর বিরতির পর ২০০৫ সাল থেকে নিয়মিত লিখছেন মুলত আনন্দবাজার পত্রিকার বিভিন্ন পত্রিকায়। প্রকাশিত গ্রন্থ ২৫। ছোট গল্প শতাধিক। উল্লেখযোগ্য উপন্যাস : রাধিকা, আয় ঘুম, অন্তরাল, কালযাত্রী, শূন্যস্থান, রায়মঙ্গলপুর ব্যান্ড, অসমাপ্ত, প্রজ্ঞাসূত্র, বিস্মৃতি, স্পর্শ; ফুলমতী ইত্যাদি। ৫০টি ছোট গল্পের একটি সঙ্কলন প্রকাশ করেছেন আনন্দ পাবলিশার্স, আরেকটি গল্প ও প্রবন্ধের সঙ্কলন ‘গল্প গুজব‘ এই প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবং ছোটদের গল্পের একটি সঙ্কলন প্রকাশ করেছেন মিত্র ও ঘোষ পাবলিশার্স।
View posts →কোয়েলা 1 post
View posts →কোরক বসু 3 posts
কোরক পেশায় জনসংযোগ আধিকারিক। নেশায় অনেক কিছু। বাচিক শিল্পী তো বটেই। তার পাশাপাশি নিয়মিত আকাশবাণীতে রেডিও নাটকের সঙ্গে যুক্ত। ভয়েসওভারের কাজ করেন। আবৃত্তিও করেন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র কোরক বহুদিনই কলকাতার বাসিন্দা। সেন্ট জেভিয়ার্স কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁর উচ্চশিক্ষা। বর্তমানে ওয়েব দুনিয়ায় পডকাস্টের জগতে তিনি বেশ পরিচিত নাম।
View posts →কোরক মিশ্র 2 posts
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য নিয়ে স্নাতকোত্তর। নিবাস কোন্নগর। পেশায় চলচ্চিত্র কারিগর। নেশা নানারকম। বিশ্বাস করেন পারমাণবিক পৃথিবীতে দাঁড়িয়ে নীরবতার অনুশীলনে।
View posts →কৌশিক দাশগুপ্ত 1 post
কৌশিকের অনুবাদের বিচরণক্ষেত্র গল্প ও কবিতা তো বটেই, তার সঙ্গে নন ফিকশনও। ভাষা শিক্ষার ও সাহিত্য আস্বাদনের উপকরণ হিসেবে গল্প বলা ও কবিতা লেখাকে ব্যবহার করেন। ট্রেকিং কৌশিকের কাছে অনুধ্যানের একটি অবকাশ।
View posts →কৌশিক মজুমদার 18 posts
জন্ম ১৯৮১-তে কলকাতায়। স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি-তে স্বর্ণপদক। নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার আবিষ্কারক। ধান্য গবেষণা কেন্দ্র, চুঁচুড়ায় বৈজ্ঞানিক পদে কর্মরত। জার্মানি থেকে প্রকাশিত হয়েছে তাঁর লেখা গবেষণাগ্রন্থ Discovering Friendly Bacteria: A Quest (২০১২)। তাঁর লেখা ‘কমিকস ইতিবৃত্ত’ (২০১৫), 'হোমসনামা' (২০১৮),'মগজাস্ত্র' (২০১৮), ' জেমস বন্ড জমজমাট'(২০১৯), ' তোপসের নোটবুক' (২০১৯), 'কুড়িয়ে বাড়িয়ে' (২০১৯) 'নোলা' (২০২০) এবং সূর্যতামসী (২০২০) সুধীজনের প্রশংসাধন্য। সম্পাদনা করেছেন ‘সিদ্ধার্থ ঘোষ প্রবন্ধ সংগ্রহ’ (২০১৭, ২০১৮)'ফুড কাহিনি '(২০১৯) ও 'কলকাতার রাত্রি রহস্য' (২০২০)।
View posts →কৌশিক রায় 2 posts
দীর্ঘদিনের প্রবাসী কৌশিক থাকেন হিউস্টনে। কর্মসূত্রে তেল গ্যাস ও খনিজ সম্পদ ক্ষেত্রের সঙ্গে যুক্ত। কিন্তু কৌশিকের প্রথম প্রেম সঙ্গীত এবং দ্বিতীয় বই। বেশ কয়েক বছর তালিম নিয়েছেন কিংবদন্তী সরোদ শিল্পী উস্তাদ আলি আকবরের কাছে। এছাড়া ভালোবাসেন বেড়াতে আর ছবি তুলতে।
View posts →