গুলজার 1 post
আসল নাম সমপূরণ সিং কালরা আর কেউ মনে রাখেনি। ছদ্মনাম গুলজারই পরিচয়। কারণ এ নাম নিজেই একটি প্রতিষ্ঠান। কবি, সাহিত্যিক, চিত্রনাট্যকার, চিত্রপরিচালক এবং মেধাজীবী হিসেবে বিশ্ববন্দিত। গ্র্যামি থেকে অস্কার - পুরস্কারের তালিকায় রয়েছে সবই। জন্মসূত্রে অবাঙালি হলেও হৃদয়ে, মননে, লেখনে আদ্যন্ত বাঙালি। রবীন্দ্রনাথ কণ্ঠস্থ। বইয়ের সংখ্যা অজস্র। পরিচালিত বিখ্যাত সিনেমা - পরিচয়, খুশবু, মৌসম, আঁধি, মীরা, ইজাজত, কোশিশ, লেকিন-সহ অসংখ্য।
View posts →গৈরিক গঙ্গোপাধ্যায় 1 post
গৈরিকের জন্ম গঙ্গাতীরের উত্তরপাড়া শহরে। সেতার শিখেছেন 'ইমদাদখানি' ঘরানায়। পৈতৃকসূত্রে গৈরিক পেয়েছেন বাগান করার শখ। বিশেষত কণ্টকপণী। সবুজ কোনোদিনই তাঁর পিছু ছাড়েনি, তিনিও না। কৈশোর ও যৌবনে তিরন্দাজির জাতীয় প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেছেন বেশ কয়েকবার। ১৯৮০ সালে নেতৃত্ব দিয়েছেন বাংলা দলের। গাছ, ফুল, বাগানের সঙ্গে গৈরিক ভালোবাসেন জীবজন্তু, পশুপাখিও। লেখেনও গাছপালা এবং জীবজন্তু নিয়ে। মূলত প্রবন্ধই। চাকরি জীবন ইস্পাত কারখানায় শুরু। পরে চলে আসেন তাঁর স্বপ্নের জীবিকা শিক্ষকতায়। সেখানেও আজ তিন দশক। শিশু মনস্তত্ত্ব ও আধুনিক সমাজে শিশুর সমস্যা নিয়ে চর্চা করেন গৈরিক।
View posts →গোপা দত্ত ভৌমিক 12 posts
চাকরিজীবনের শুরুতে লেডি ব্রাবোর্ন কলেজের অধ্যাপিকা ছিলেন এবং পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হয়ে অবসরগ্রহণ করেন। গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও সামলেছেন। গল্প ও প্রবন্ধ লিখছেন কয়েক দশক। নারী ও সমাজ বিষয়ে ওঁর প্রবন্ধের সংকলন প্রকাশিত হয়েছে।
View posts →গোপাল বিশ্বাস 1 post
গোপাল বিশ্বাস (৭৯) পেশায় ইঞ্জিনিয়ার। ২০০৭-এ স্টিল অথরিটি (SAIL) থেকে অবসর নিয়েছেন। বিভিন্ন জিনিস সংগ্রহের এবং সংগৃহিত জিনিস নিয়ে লেখালেখির শখ। INTACH-এর আমন্ত্রণে ২০১৯ সালে গ্র্যান্ড হোটেলে Heritages of Calcutta Hotels and Restaurants বিষয়ে প্রেসেন্টেশন দিয়েছেন। ২০০৮ -২০১৭ বেশ কয়েকবার ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল একজিবিশানে Postal History of India উচ্চপ্রশংসিত ও পুরস্কৃত। এই বছরের (২০২৫) শুরুতে, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে চিঠিপত্র ও ম্যাচ লেবেলের প্রদর্শন। বহুবিধ বিষয়ের মধ্যে সংগ্রহের ও অনুসন্ধানের বিষয়, কলকাতার ইতিহাস, বাংলা চলচ্চিত্র, ম্যাচ লেবেল, বিখ্যাত মানুষদের চিঠিপত্র, ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়, কলকাতা আর বাংলা সম্বন্ধে যা কিছু। চাকরি সূত্রে প্রথম জীবন কলকাতার বাইরে, আর গত ৩০ বছর কলকাতায় সস্ত্রীক অবস্থান। দুই কন্যা বিদেশে উচ্চপদে কর্মরত।
View posts →গোপী দে সরকার 4 posts
সংবাদিক, শিল্পী, সংগ্রাহক, সংগ্রহশালা পরামর্শদাতা। প্রকাশিত গ্রন্থ: কলকাতার সংগ্রহালয়
View posts →গৌতম গঙ্গোপাধ্যায় 6 posts
গৌতম গঙ্গোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক। তিনি বর্তমানে সত্যেন্দ্রনাথ বসু প্রতিষ্ঠিত বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসচিব। বাংলায় বিজ্ঞান বিষয়ে লিখতে ভালোবাসেন। প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে সত্যেন্দ্রনাথের একটি ছোট জীবনী।
View posts →গৌতম চক্রবর্তী 1 post
গৌতম চক্রবর্তীর জন্ম ১৯৭৩ সালে ঝাড়খণ্ডের জামশেদপুরে। সফটঅয়্যার প্রোগ্রামার হিসেবে কর্মজীবনের শুরু। এখন পেশায় সফটঅয়্যার মার্কেটিং ম্যানেজার। বর্তমানে কলকাতাবাসী। কিছু সময়ের জন্য 'একালের রক্তকরবী' পত্রিকার সহ-সম্পাদকের ভূমিকা পালন করেছেন। মূলত ছোটগল্পকার ও প্রাবন্ধিক।
View posts →গৌতম দত্ত 3 posts
জন্ম ১৯৫৯ | ইংরাজি ও বাংলা দুই ভাষায় লেখেন।প্রকাশিত পাঁচটি কবিতার বই | 'বরফে হলুদ ফুল'-এর জন্য ২০০৫ সালে পেয়েছেন জসীমউদ্দিন পুরস্কার | ২০০৮ সালে সুধীন্দ্রনাথ পুরস্কার "গৃহযুদ্ধের দলিল" কাব্যগ্রন্থের জন্য। ভাষানগর পুরস্কার ২০১৭ সাল। তাঁরই প্রচেষ্টার ফসল 'উড়ালপুল' |
View posts →গৌতম দত্ত 1 post
জন্ম ১৯৫৯ | ইংরাজি ও বাংলা দুই ভাষায় লেখেন।প্রকাশিত পাঁচটি কবিতার বই | 'বরফে হলুদ ফুল'-এর জন্য ২০০৫ সালে পেয়েছেন জসীমউদ্দিন পুরস্কার | ২০০৮ সালে সুধীন্দ্রনাথ পুরস্কার "গৃহযুদ্ধের দলিল" কাব্যগ্রন্থের জন্য। ভাষানগর পুরস্কার ২০১৭ সাল। তাঁরই প্রচেষ্টার ফসল 'উড়ালপুল' |
View posts →গৌতম বসু 1 post
কবি গৌতম বসুর জন্ম ১৯৫৫ সালে, দার্জিলিংয়ে। তিনি সেই বিরল কনিদের মধ্যে একজন যিনি নজর কেড়েছিলেন প্রথম বই 'অন্নপূর্ণা ও শুভকাল' থেকেই। সমকালীন বাংলা কবিতায় তাঁর স্থান স্বতন্ত্র। তাঁর প্রকাশিত বইগুলির মধ্যে অন্যতম: অতিশয় তৃণাঙ্কুর পথে, নয়নপথগামী, স্বর্ণগরুড়চূড়া, রসাতল ইত্যাদি। ২০০৩ সালে রসাতল কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন বীরেন্দ্র পুরস্কার। ২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পেয়েছেন রবীন্দ্র স্মৃতি পুরস্কার, 'স্বর্ণগরুড়চূড়া' কাব্যগ্রন্থের জন্য।
View posts →গৌতম বসুমল্লিক 12 posts
গৌতম বসুমল্লিকের জন্ম ১৯৬৪ সালে, কলকাতায়। আজন্ম কলকাতাবাসী এই সাংবাদিকের গ্রামে গ্রামে ঘুরে-বেড়ানো আঞ্চলিক ইতিহাস-চর্চার সুবাদে। মূলত কলকাতার ইতিহাস নিয়ে কাজ করলেও, এখনও বাংলার বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান ইতিহাস, স্থাপত্য বিষয়ক তথ্য সংগ্রহের জন্য। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’ [UGC, Human Resource Development Centre (HRDC)]-র আমন্ত্রিত অতিথি শিক্ষক হিসেবে পড়াচ্ছেন দীর্ঘকাল। প্রকাশিত গ্রন্থ ‘কলকাতার পারিবারিক দুর্গাপুজো’।
View posts →গৌতম ভরদ্বাজ 1 post
গৌতম ভরদ্বাজের ছাত্রজীবন থেকে কবিতাচর্চার শুরু। বর্তমানে রাজ্য পুলিশের অফিসার। কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৫ এবং ২০১৮-তে দু'বার রাষ্ট্রপতি পদক পান। কবিতা আজও তাঁর প্রথম প্রেম। ২০০৩ বইমেলায় মডেল পাবলিকেশন থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ "তুমিই সম্রাজ্ঞী পাপ ও ঈশ্বরী।" ২০১৬, ২০১৮ এবং ২০২০ সালের বইমেলায় সিগনেট প্রেস থেকে প্রকাশ পায় তিনটি কাব্যগ্রন্থ যথাক্রমে " জলরং মায়ার তালুক", "নিজস্বী উজাড়া শেষ রাত" ও "স্বপ্নাবেশ ও আত্মদ্রোহী অনর্গল ঘরোয়া ঈশ্বর।" তাছাড়া ২০১৯ বইমেলায় প্রতিভাস থেকে প্রকাশিত হয় আর একটি কাব্যগ্রন্থ "অন্য পদ্যকথা।"
View posts →