গৌতম সরকার 14 posts
কর্মসূত্রে কলকাতায় দীর্ঘদিন বসবাসের পর থিতু শিলিগুড়ি শহরে। নিজেকে ডুয়ার্সের সন্তান বলতে ভালোবাসেন। গ্রামের আদি বাড়ির একপাশে বোড়ো আদিবাসী বসত, অন্যপাশে সাঁওতাল মহল্লা। বক্সার রায়ডাক জঙ্গল গ্রামের কাছেই। শৈশব, কৈশোরে বাড়ির উঠোনে চলে আসতে দেখেছেন হাতি, চিতাবাঘ, হরিণ। জঙ্গলে কুল কুড়োতে কুড়োতে আর নদীতে ঝাঁপিয়ে বড় হওয়া। প্রকৃতি আর উপজাতিরাই প্রতিবেশী। যৌবনে এই পরিবেশে কিছুকাল বাউন্ডুলে জীবনের পর সিদ্ধান্ত, সাংবাদিকতা ছাড়া আর কোন কাজ নয়।
View posts →গৌতম সেনগুপ্ত 2 posts
গৌতম সেনগুপ্তের লেখালেখির বয়স প্রায় ৫০ বছর। কবিতা দিয়ে শুরু, এরপর গল্প, উপন্যাস, অনুবাদ- সাহিত্যের একাধিক শাখাতেই তাঁর অবাধ বিচরণ। ৫টি স্বতন্ত্র গল্পের বই ছাড়াও রয়েছে গল্প সমগ্র ও উপন্যাস সংগ্রহ।. অনুবাদ করেছেন ২টি দলিত উপন্যাস ও কলম্বিয় সাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের ইন্টারভিউ। তাঁর গল্প অনুবাদ হয়েছে ইংরাজি, তামিল ও হিন্দি ভাষায়। সম্মাননা: কথা পুরস্কার ও পশ্চিমবঙ্গ সরকারের সোমেন চন্দ স্মৃতি পুরস্কার।
View posts →গৌতমকুমার দে 1 post
প্রাবন্ধিক-গবেষক, গৌতমকুমার দে পেশাগতভাবে এলআইসি-র বীমা পরামর্শদাতা ও বিক্রয় প্রতিনিধি। স্প্যানিশ পড়িয়েছেন একাধিক কলেজে। মেতে থাকেন ফিলাটেলি, ফিলুমেনি, মুদ্রা, নোটাফিলি, স্ল্যাং, বুকমার্ক, মেনুকার্ড, ট্রেকিং, বই, পত্রিকার জন্মসংখ্যা ইত্যাদি নিয়ে। প্রকাশিত বই: বাহনলিপি, সেকেলে গপ্পো, ভ্রমণ: নানা রূপে দেখা ইত্যাদি।
View posts →গৌরব চট্টোপাধ্যায় 1 post
গৌরব চট্টোপাধ্যায় গাবু নামেই কলকাতার সঙ্গীতপ্রেমীদের মধ্যে জনপ্রিয়। বাংলা রক ব্যান্ড লক্ষ্মীছাড়ার প্রতিষ্ঠাতা সদস্য গাবুর বাবা গৌতম চট্টোপাধ্যায় ছিলেন বাংলা নিউ ওয়েভ মিউজিকের পথিকৃৎ। ইন্দো-জ্যাজ ব্যান্ড কেন্দ্রাকা-র সঙ্গে যুক্ত গৌরব নিজেও বিক্রম ঘোষ, পূর্বায়ন চট্টোপাধ্যায়, দেবাশিস ভট্টাচার্যের মতো খ্যাতনামা শিল্পীদের সঙ্গে ড্রামস বাজিয়েছেন। গাবুকে বাংলা ছবির সঙ্গীত পরিচালকের ভূমিকাতেও দেখা যায়।
View posts →চন্দনা সরকার 1 post
পড়াশোনা করেছেন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিদ্য়ালয়ে। দীর্ঘদিনের প্রবাসী চন্দনার বর্তমান ঠিকানা ওহায়ো।
View posts →চন্দ্রনাথ চট্টোপাধ্যায় 5 posts
১৯৬১ সালে কলকাতায় জন্ম। সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করার পর লেখালিখি শুরু 'মহানগর' পত্রিকায়। পরে পিয়ারলেস সংস্থায় জনসংযোগ আধিকারিক হিসেবে যোগদান এবং দীর্ঘ দু'দশক পরে স্বেচ্ছাবসর। ১৯৭৮ সাল থেকে 'কিঞ্জল' পত্রিকা সম্পাদনা করছেন। পুরনো কলকাতা নিয়ে গবেষণাই ধ্যান জ্ঞান। 'কলকাতার কথকতা' দল তৈরি করেছেন পুরনো কলকাতার নানা হারিয়ে যাওয়া বিষয় নিয়ে চর্চার জন্য। কবিতা যখন কবিতা, হ্যাপি হোম ক্লিনিক, গণসংযোগ, বঙ্গদর্শনে রবীন্দ্রনাথ, কার্টুন ক্যালকাটা-সহ একাধিক বই লিখেছেন ও সম্পাদনা করেছেন।
View posts →চন্দ্রাণী মজুমদার 3 posts
ভ্রামণিক, লেখিকা এবং ফটোগ্রাফার।
View posts →চয়ন দত্ত 1 post
জন্ম কলকাতায়, ২০০১ সাল। আশুতোষ কলেজ থেকে ইতিহাস নিয়ে স্নাতক। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। বর্তমানে অতিথি অধ্যাপক ও গবেষক হিসেবে বেলুড় রামকৃষ্ণ মিশনে নিযুক্ত।
View posts →চাণক্য 1 post
চাণক্য বশিষ্ঠ দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বামপন্থী রাজনীতি তাঁর রক্তে। দেশ-কাল-মানুষের অবস্থা, প্রেক্ষিত ও ভবিষ্যৎ তাঁকে ভাবায়, লেখায়, পড়ায়। অবসরে ভালোবাসেন বই পড়তে, ঘুরে বেড়াতে, আড্ডা জমাতে। প্রিয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং পওলো কোয়েলো। প্রিয় বই 'লেখা নেই স্বর্ণাক্ষরে' এবং 'ইলেভেন মিনিটস।'
View posts →চিত্রদীপ চক্রবর্তী 2 posts
পেশা, সাংবাদিকতা। নেশা, অপরাধ জগতের ঠিকুজিকুষ্ঠির হদিশ রাখা। ৩০ বছরের বেশি সময় টিভি আর খবরের কাগজে কাজ করে আজও চিত্রদীপের পছন্দের তালিকার শীর্ষে অপরাধ আর অপরাধী-ই। উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরে ডানপথ কাগজে হাতেখড়ি। এরপর ওভারল্যান্ড, আজকাল, খাসখবর, স্টেটসম্যান, স্টার আনন্দ, ২৪ ঘণ্টা হয়ে বর্তমানে ‘এই সময়’ কাগজের চিফ অফ নিউজ ব্যুরো। তাজে জঙ্গি হানা, মাওবাদী হামলা, হায়দরাবাদে বিস্ফোরণ সহ দেশের বহু উল্লেখযোগ্য ঘটনা-দুর্ঘটনা কভার করেছেন ঘটনাস্থলে দাঁড়িয়ে। তদন্তমূলক সাংবাদিকতার জন্য অমর বসু স্মৃতি পুরস্কার, ইন্ডিউড এক্সেলেন্স অ্যাওয়ার্ড, দ্য ফেলু মিত্তির অ্যাওয়ার্ড ছাড়াও ‘গ্যাংস অফ ভরতপুর’ বইয়ের জন্য পেয়েছেন ‘রেনেসাঁস সাহিত্য সম্মান’। লকডাউনে সাইবার ক্রাইম নিয়ে একমাসে ১৫১ টি কোর্স সম্পূর্ণ করায় নাম উঠেছে ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস’-এ।
View posts →চিন্ময় গুহ 2 posts
পেশায় ইংরেজি সাহিত্যের অধ্যাপক। লেখক, প্রবন্ধকার ও অনুবাদক হিসেবে খ্যাত। 'ঘুমের দরজা ঠেলে' বইয়ের জন্য পেয়েছেন অ্যাকাডেমি পুরস্কার। ফরাসি ভাষা ও সাহিত্যচর্চায় ওঁর পাণ্ডিত্য সুবিদিত। 'হে অনন্ত নক্ষত্রবীথি', 'গাঢ় শঙ্খের খোঁজে', 'অন্য জলবাতাস অন্য ঢেউ' ওঁর কিছু প্রকাশিত বাংলা বই। ইংরেজি ভাষাতেও লিখেছেন একাধিক বই। বিশিষ্ট ফরাসিবিদ হিসেবে তিনবার ফরাসি সরকারের কাছ থেকে নাইটহুড পেয়েছেন।
View posts →