বিহু রায় 3 posts
বিহু পেশায় বহুজাতিক সংস্থার কর্মী। আদি নিবাস নদিয়া জেলার শান্তিপুর। কর্মসূত্রে আট বছর যাবৎ দেশের একাধিক শহরে ভ্রাম্যমাণ। সঙ্গী বলতে রঙিন মাফলার আর বেরঙিন ইনহেলার। গরিমা বলতে ঘরজোড়া বইপত্র ও একটি যুক্তাক্ষরবিহীন নাম৷ স্বপ্ন দেখেন একদা চাকরি ছেড়ে গ্লোবট্রটার হওয়ার।
View posts →বুদ্ধদেব গুহ 2 posts
বুদ্ধদেব গুহ এই সময়ের একজন জনপ্রিয় কথাসাহিত্যিক। ১৯৩৬ সালে কলকাতায় জন্ম হলেও শৈশব-কৈশোর কেটেছে বাংলাদেশে। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলেও সাহিত্যই তাঁর আদত বিচরণক্ষেত্র। রবীন্দ্রসংগীত, পুরাতনী ও টপ্পার আঙিনাতেও তাঁর সাবলীল যাতায়াত। প্রথম প্রকাশিত গ্রন্থ 'জঙ্গলমহল।' তাঁর রচিত 'হলুদ বসন্ত', 'মাধুকরী', 'কোয়েলের কাছে', 'কোজাগর', 'একটু উষ্ণতার জন্য' দীর্ঘদিন ধরে বেস্টসেলার। পেয়েছেন আনন্দ ও বিদ্যাসাগর পুরস্কার। তাঁর চোখে সব বনই সুন্দর, সুন্দর বন।
View posts →বুদ্ধদেব বক্সী 8 posts
অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। কাজের ক্ষেত্র তথ্যপ্রযুক্তি। কিছুদিন স্মার্ট সিটিতে কাজ করেছেন। আড্ডাবাজ মানুষ। বইপড়া আর সিনেমা দেখা নেশা। কাজের সুত্রে সলিউশন ব্লুপ্রিন্ট, স্পেক্স, প্রপোজাল ইত্যাদি অনেক লিখেছেন। ইদানিং বাংলায় প্রবন্ধ, গল্প, ফিল্ম রিভিউ লেখার একটা চেষ্টা চলছে।
View posts →বৃতি করভৌমিক 2 posts
সাউথপয়েন্ট স্কুলের ক্লাস নাইনের ছাত্রী। গান গাইতে আর বিটিএস ব্যান্ডের গান শুনতে দারুন ভালবাসে। বড় হয়ে গায়ক হতে চায়।
View posts →বেদব্রত ভট্টাচার্য 14 posts
পেশায় ইঞ্জিনিয়ার। তিতিবিরক্ত হতে হতেও আইটি শিল্পতালুকে মজদুরি করতে বাধ্য হন। কিন্তু সবচেয়ে পছন্দের কাজ হাতে মোবাইলটি নিয়ে আলসেমি করে শুয়ে থাকা। চেহারাছবি নিরীহ হলেও হেব্বি ভালোবাসেন অ্যাকশন ফিলিম, সুপারহিরো আর সাই ফাই। সঙ্গে চাই সুরেশের রাবড়ি, চিত্তরঞ্জনের রসগোল্লা-পান্তুয়া, কেষ্টনগরের সরভাজা ইত্যাদি নানাবিধ মিষ্টান্ন।
View posts →বেবী সাউ 1 post
View posts →বেবী সাউ 6 posts
বেবী সাউ মূলত কবিতা এবং প্রবন্ধ লেখেন। জন্ম পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায়। বর্তমানে ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে থাকেন। জামশেদপুর আকাশবাণীতে কর্মরত। কবি বেবী সাউ-এর "কাঁদনাগীত: সংগ্রহ ও ইতিবৃত্ত" বইটি 'কৃত্তিবাস মাসিক পুরস্কার ২০১৯' এবং 'বাংলা একাদেমি তাপসী বসু স্মারক সম্মান ২০২০' পুরস্কারে পেয়েছে। তাঁর কবিতার বইগুলিও একাধিক সম্মান পেয়েছে। যেমন- রাঢ় বাংলা রোদ্দুর সম্মান, বইতরণী পুরস্কার, শব্দপথ যুব সম্মান এবং 'এখন শান্তিনিকেতন' পদ্য সম্মান।
View posts →বৈশাখ ভট্টাচার্য 3 posts
বৈশাখের বয়স সাত। একদণ্ড স্থির হয়ে বসা তার না-পসন্দ। এই সে সাজছে পাওয়ার রেঞ্জার কিংবা স্পাইডারম্যান, পরমুহূর্তেই হয়ে যাচ্ছে সপ্তদ্বীপের রাজামশাই! এক্ষুণি পায়ে হাতে বাস্কেটবল, পাঁচ মিনিট পরেই পাজ়ল নিয়ে উপুড়। পড়াশুনো তার পোষায় না। সারাদিন ছবি আঁকা, খেলা, গল্প শোনা, লাফালাফি করাতেই তার প্রাণের আরাম। অ্যালার্জির জন্য অনেক কিছু খাওয়া তার বারণ। তা সত্ত্বেও আইসক্রিম, দইবড়া, মিষ্টি হলুদ পোলাও আর মাটন খেতে খুব ভালোবাসে বৈশাখ।
View posts →বৈশালী (মুন) ঘটক 1 post
View posts →বোধিসত্ত্ব ভট্টাচার্য 1 post
বোধিসত্ত্ব ভট্টাচার্য লেখক, গবেষক, অনুবাদক। পারিবারিক সূত্রে উনিশ শতকের প্রাতঃস্মরণীয় এক মনীষা প্রথিতযশা দার্শনিক অধ্যাপক ড. কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের প্রপৌত্র। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় মঠ এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে যথাক্রমে স্নাতক এবং স্নাতকোত্তর। বিশ্বভারতীর বাংলা বিভাগ থেকে ২০১৭ সালে লোকনাথ ভট্টাচার্যের উপন্যাসে আখ্যানতত্ত্বের প্রয়োগ বিষয়ে গবেষণা করে এম.ফিল. ডিগ্রি পেয়েছেন। অধুনা সেখানেই তাঁর সামগ্রিক সাহিত্যকর্ম বিষয়ে পিএইচ.ডি. গবেষণারত। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়, নরেন্দ্রপুর-এর বাংলা বিভাগের সাম্মানিক অতিথি অধ্যাপক। বিভিন্ন প্রতিষ্ঠিত পত্র-পত্রিকায় এবং দৈনিক সংবাদপত্রে তাঁর বিদ্যায়তনিক প্রবন্ধ এবং ফিচার প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি। ‘অনুষ্টুপ’, ‘আরেক রকম’, ‘উদ্বোধন’, ‘এবং মুশায়েরা’, ‘আজকের গাঙচিল’, ‘কলেজ স্ট্রীট’, ‘কবিতীর্থ’, ‘জিজ্ঞাসা’, ‘পরম্পরা’, ‘তবু একলব্য’, ‘বহুরূপী’, ‘সন্ধান’, ‘সৃষ্টির একুশ শতক’ প্রভৃতি পত্রিকায় নিয়মিত প্রবন্ধ এবং গ্রন্থ সমালোচনায় তিনি নিযুক্ত। ‘অনুষ্টুপ’ পত্রিকার গ্রীষ্ম, ২০১৯ (৫৩/৩) সংখ্যায় বিশ্রুত দার্শনিক ড. কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য সম্পর্কে একটি ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। Correction of error as a logical process শীর্ষক কৃষ্ণচন্দ্রের একটি ইংরেজি প্রবন্ধের অনুবাদ এবং তাঁর চিন্তায় হিন্দুত্বের পরিগ্রহণ বিষয়ক একটি বাংলা প্রবন্ধ, ক্রোড়পত্রের অন্তর্ভুক্ত হয়েছে। সংবাদ প্রতিদিন নামক দৈনিক সংবাদপত্রের রোববার বিভাগে বিলীয়মান স্মার্ত মুহূর্তরা শীর্ষক একটি ফিচার প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক বঙ্গবিদ্যা পরিষৎ সংস্থা (International Society of Bengal Studies, ISBS) কর্তৃক সম্প্রতি সম্মানিত হয়েছেন ‘বঙ্গবিদ্যা তরুণ গবেষক ২০২১’ সম্মানে। এযাবৎ প্রকাশিত গ্রন্থ চারটি, ১. ‘দিলীপকুমার রায় সমীপে জ্ঞানপ্রকাশ ঘোষ (দূরদর্শনে আয়োজিত সাক্ষাৎকারের অনুলিখন)’, ২. ‘গুরু-স্বামী ব্রহ্মানন্দ (স্বামী ব্রহ্মানন্দ রচিত ইংরেজি প্রবন্ধ ‘Guru’ এর অনুবাদ)’, ৩. ‘শ্রীরামকৃষ্ণানুভব-স্বামী গম্ভীরানন্দ (ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে প্রদত্ত স্বামী গম্ভীরানন্দজীর বক্তৃতার অনুলিখন)’ এবং ৪. ‘ভ্রম-সংশোধন: একটি যৌক্তিক প্রক্রিয়া-কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য (দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য রচিত ‘Correction of an error as a logical process’ নামক ইংরেজি প্রবন্ধের বঙ্গানুবাদ এবং অনুলিখন)’। আগ্রহের বিষয়, নাটক-থিয়েটার, উনিশ শতক এবং লোকসাহিত্য। অনুবাদ চর্চায় পারঙ্গম। নেশা, পুরনো-নতুন যাবতীয় গ্রন্থ সংগ্রহ।
View posts →ব্রতীন দে 1 post
লেখক ব্রতীন দে পড়াশোনা করেছেন ভারত সেবাশ্রম সংঘের প্রণবানন্দ বিদ্যামন্দির, পাঠভবন, শান্তিনিকেতন, বিদ্যাভবন, বিশ্বভারতীতে। অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু। কাজ করেছেন বেঙ্গল ইন্সটিটিউট অফ টেলনোলজি ও ম্যানেজমেন্ট, শ্রীনিকেতন, ইন্সটিটিউট অফ এডভান্স ম্যানেজমেন্ট, কলকাতা, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, কলকাতা, পূর্ণিদেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয়। ২০০৬ থেকে শিক্ষা মন্ত্রকের অধীনস্ত ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়ার বাংলা সম্পাদক। প্রকাশিত বই ও অনুদিত বই-এর সংখ্যা অর্ধশতাধিক।
View posts →