ব্রাত্য বসু 13 posts
জন্ম ১৯৬৯, ২৫ সেপ্টেম্বর, মেদিনীপুর। পূর্বতন প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। পরবর্তীতে সিটি কলেজে অধ্যাপনা। নাটককার, পরিচালক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্রাভিনেতা, প্রাবন্ধিক, অনুবাদক, গীতিকার সম্পাদক। 'কালিন্দী ব্রাত্যজন' নাট্যগোষ্ঠীর কর্ণধার ও 'ব্রাত্যজন নাট্যপত্রের' প্রধান সম্পাদক। বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রী। পেয়েছেন বহু পুরস্কার ও স্বীকৃতি। উল্লেখ্য সত্যেন মিত্র পুরস্কার, শ্যামল সেন স্মৃতি পুরস্কার, দিশারী পুরস্কার, রমাপ্রসাদ বণিক স্মৃতি পুরস্কার, খালেদ চৌধুরী স্মারক সম্মান, অন্য থিয়েটারের শ্রেষ্ঠ নাট্য নির্মাণ সম্মান। বাংলা সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন গজেন্দ্র কুমার মিত্র-সুমথনাথ ঘোষ স্মৃতি সম্মান। তাঁর সম্পাদনায় 'গিরিশ কথা' ও 'শিশির কথা' দু'টি বই তথ্য ও সংস্কৃতি বিভাগ, প: ব: সরকার কর্তৃক প্রকাশিত হয়েছে। পেয়েছেন এবিপি আনন্দ 'সেরা বাঙালি ২০১৯' সম্মান। পেয়েছেন বাংলার নাট্যশিল্প জগতের সর্বোচ্চ সম্মান 'দীনবন্ধু মিত্র পুরস্কার'।
View posts →ভজন দত্ত 1 post
ভজন দত্ত পেশায় শিক্ষক। ১৯৯০ থেকে বাংলা সাহিত্য জগতে আছেন।বর্তমানে প্রবন্ধ,গল্প,কবিতা,নাটক, লোকসংস্কৃতি সবরকম লেখাই বিভিন্ন পত্র-পত্রিকায় লিখে থাকেন।গ্রন্থপ্রকাশে ব্যক্তিগত উদ্যোগের অভাবে,সাহিত্যের আঙিনায় আসার প্রায় আড়াই দশক পর গ্রন্থকার হিসেবে প্রথম আত্মপ্রকাশ ২০১৫ তে। সেবছরই একসঙ্গে তাঁর চারটি বই প্রকাশিত হয়। এযাবৎ প্রকাশিত গ্রন্থঃ বাঁকুড়া জেলায় স্বাধীনতা সংগ্রাম ( গবেষণা গ্রন্থ)২০১৫, তো না পা চি (ছোট গল্পের সংকলন)২০১৫, মৃত্যুকথা ও মাধবীলতা (কাব্য গ্রন্থ)২০১৫, স্বরবর্ণের চূর্ণকথা (কাব্যগ্রন্থ , তেরোজন কবির কবিতা সংকলন)২০১৫, স্পর্শজ সুখকথা (কাব্যগ্রন্থ) ২০১৬, ব্যক্তি রাষ্ট্র বিষণ্ণতা ( প্রবন্ধ সংকলন) ২০১৭, এসো রূপ তুমি কথা হয়ে ১০৮/৮ ( কাব্যগ্রন্থ) ২০১৮, টুকুস (কাব্যগ্রন্থ) ২০১৯, ৭২ দিনরাত, (কাব্যগ্রন্থ) ২০২০, ২০ বিষ (গল্প সংকলন)২০২০, রুখুডির খরকথা (মুক্তগদ্য সংকলন) ২০২২
View posts →ভবেশ দাশ 1 post
আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন বার্তা সম্পাদক। সম্পাদনার কাজ করেছেন সংবাদ-সাপ্তাহিক ও দৈনিকেও। যাদবপুর, কলকাতা, বর্ধমান ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। কলকাতা বেতারের ইতিহাস, সম্প্রচারের ভাষা ও বেতার সাংবাদিকতা বিষয়ে একাধিক গ্রন্থ সম্পাদনা করেছেন।বর্তমানে 'নান্দীপট' নাট্যপত্রের সম্পাদক।
View posts →ভাস্কর ঘোষ 1 post
পেশায় ইন্টিরিয়র ভাস্কর ঘোষ দীর্ঘ ১৩ বছর এক বহুজাতিক সংস্থার সঙ্গে যুক্ত থাকার পর নিজের উদ্যোগ শুরু করেছেন। ভালোবাসেন গান শুনতে, বই পড়তে এবং খেলাধুলোর জগতের খবর রাখতে। অবসর সময় লেখালেখি করেন।
View posts →ভাস্কর মজুমদার 6 posts
ভাস্কর মজুমদার লেখেন মূলত প্রবন্ধ, উত্তরসম্পাদকীয় নিবন্ধ, কলাম ও ছোটগল্প। যৌনসংখ্যালঘু, প্রতিবন্ধী, বয়স্ক মানুষ, স্কুলশিক্ষা, শাস্ত্রীয়সঙ্গীত, নৃত্য ও সিনেমা তাঁর বেশিরভাগ লেখার বিষয়। অনুবাদকর্মের সঙ্গেও তিনি বহু বছর যুক্ত। সম্প্রতি কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে তাঁর দীর্ঘ সাক্ষাৎকার গৃহীত হয়েছে।
View posts →ভাস্কর রায় 1 post
ভাস্কর রায় প্রায় আজন্ম বেড়ে উঠেছেন ভদ্রেশ্বরে। কর্মজীবন ছিল কলকাতার বেসরকারি বিদ্যুত সংস্থায়। খেলাধূলা, রাজনীতি এবং সংগীতে বরাবরের আকর্ষণ। গত চল্লিশ বছর মননের অনেকটা দখল করে রেখেছে ভ্রমণ। 'ভ্রমণ আড্ডা'র অন্যতম স্থপতি এবং ওই পত্রিকার সম্পাদকমণ্ডলীর অন্যতম একজন। একজন ব্যতিক্রমী ধারার ভ্রমণ লেখক।
View posts →মঞ্জিলা চক্রবর্তী 1 post
প্রথম লেখা কিশোর ছোটগল্প প্রকাশিত 'আনন্দবাজার পত্রিকা'র স্কুলের পাতায় এবং প্রথম কিশোর উপন্যাস 'আলোর ফুলকি'র পাতায়। এছাড়াও, সানন্দা, বর্তমান, নবকল্লোল,কথাসাহিত্য, সুখী গৃহকোণ, শুকতারা, চির সবুজ লেখা, দৈনিক স্টেটসম্যান, অন্তরীপ, কৃত্তিবাস, সুখবর, যুগশঙ্খ, গৃহশোভা, আজকাল সফর এবং অসংখ্য লিটিল ম্যাগাজিন ও সংকলনে গল্প, অণুগল্প এবং ভ্রমণ কাহিনি প্রকাশিত হয়েছে এবং নিয়মিত লেখালেখি করেন। 'ছোটগল্প প্রসার আকাদেমি' থেকে পেয়েছেন ছোট গল্পের জন্য 'বিমল ঘোষ স্মৃতি সাহিত্য সম্মান' ও 'বিশেষ সাহিত্য সম্মান '।
View posts →মণিদীপা ব্যানার্জী 3 posts
মণিদীপার লেখায় কল্পনা ও বাস্তব হাত ধরাধরি করে চলে। সহজ ঝরঝরে ভাষায় শিশুদের জন্যে মজাদার গল্প বোনার পাশাপাশি, তিনি তথ্যনির্ভর ভ্রমণসাহিত্য রচনায় সমান মুনশিয়ানা দেখান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী একসময় চুটিয়ে লিখেছেন দ্য স্টেটসম্যান, সানন্দা, ভ্রমণ, Better Photography, Times Journal of Photography, The China Post এবং Travel in Taiwan-এর মতো বিভিন্ন পত্রপত্রিকায়। তার প্রকাশিত বইগুলির মধ্যে বিশেষ নিউল্লেখযোগ্য—ঠামমা ও গাভাস্কর, The Misadventures of Teddy Tumbledore, এবং Jungle Beats
View posts →মণিমেখলা মাইতি 2 posts
কর্মসূত্রে কলকাতায় বসবাস। ছোটবেলা কেটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। ইংরেজি সাহিত্যের ছাত্রী। শখ - বইপড়া, রবীন্দ্রসঙ্গীত এবং ঘুরে বেড়ানো। ২০১৯ সালে 'সৃষ্টিসুখ' থেকে প্রকাশিত হয়েছে গদ্য সংকলন- 'রোজনামচা'। সম্প্রতি ভূমিকা লিখে পুনঃপ্রকাশ করেছেন ১৮৭৫-৭৬ সালে প্রকাশিত মেয়েদের দুষ্প্রাপ্য পত্রিকা 'বঙ্গমহিলা'।
View posts →মণীশ নন্দী 4 posts
মণীশ নন্দী দীর্ঘদিনের প্রবাসী। কর্মজীবনে মার্কিন দূতাবাস ও ওয়র্ল্ড ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ছিলেন। অবসর গ্রহণের পর লেখালোখি নিয়েই ব্যস্ত থাকেন। আ স্ট্রেন্জার ইন মাই হোম ওঁর সদ্যপ্রকাশিত বই।
View posts →মধুছন্দা চক্রবর্তী 8 posts
শৈশবের পাঠ শুরু কলকাতায়। মায়ের কর্মসূত্রে মেয়েবেলার পড়াশুনো পূর্ব মেদিনীপুরে, লেখালেখিতে হাত পাকানো। নব্বইয়ের দশকে পদার্থবিজ্ঞান নিয়ে স্নাতক। জীবনের বাঁক বদল করে সাংবাদিকতায় আসা। বিভিন্ন পত্রপত্রিকার ফিচার ও সংবাদ বিভাগে লেখালেখি। কবিতা ও গল্প নিয়ে একটু আধটু চর্চার মুক্ত বাতাস জোগাচ্ছে পেশাতেও।
View posts →মধুছন্দা মিত্র ঘোষ 6 posts
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, মধুছন্দার পাঠকসমাজে পরিচিতি মূলত ভ্রমণকথা, গদ্যলিখন ও কবিতার আনুকূল্যে। বাংলা ও বর্হিবঙ্গের প্রায় সমস্ত প্রাতিষ্ঠানিক সংবাদপত্র ও ম্যাগাজিন, লিটল ম্যাগাজিনের নিয়মিত লেখক মধুছন্দার জায়মান অনুভবে ভ্রমণ আখ্যানের অনায়াস যাতায়াত। নিজস্ব ভ্রামণিক অভিজ্ঞতার নিরিখে উপলব্ধিগত জীবন ও অনুভবকে অক্ষরযাপনের ছত্রে ছত্রে ছড়িয়ে দেন আত্মমগ্ন উচ্চারণে।
View posts →