Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ঠাম্মার বন্ধুরা

Thamma Friends
Bookmark (0)
Please login to bookmark Close
(Thamma Friends)

শোভনা ঠাম্মার বেড়ালের নাম মিস্টার বিসমার্ক। একী! অমন অবাক হয়ে তাকিয়ে আছ কেন? কী ভাবছ, বেড়ালের নাম পুশি, মিনি, আহ্লাদী এমনকি ডাম্বেল হতে পারে তাই বলে মিস্টার বিসমার্ক! তোমাদের মতো সকলেই অবাক হয়, কিন্তু পুপুন শোভনা ঠাম্মাকে বলেছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মোটাসোটা পার্সিয়ান বেড়ালের নাম ছিল মিস্টার বিসমার্ক। তাই ঠাম্মার কালো কুচকুচে গোলুমোলু বেড়ালের নাম ওটাই রাখতে হবে। কিন্তু মুশকিল হল শোভনা ঠাম্মা অত বড় নাম ধরে ডাকতে পারেন না, আবার এই নামে ডাকলে মিস্টার বিসমার্ক সাড়াও দেয় না। তাই ঠাম্মা আদর করে ওকে বিশু বলে ডাকেন।

ঠাম্মা যখন হোয়াটসঅ্যাপ ভিডিওতে পুপুনের সঙ্গে গল্প করেন, বিশু তখন ঠাম্মার কোলের মধ্যে বসে চুপটি করে সব কথা শোনে। মাঝে মাঝে মিঁউ মিঁউ করে ওর ভাষায় কথাও বলে। মজা করে পুপুন মাছের ছবি দেখালে মাছটা ধরার জন্য থাবা বাড়ায়। পুপুন তো হেসে একেবারে গড়িয়ে পড়ে। বিশু বোকা বনে গিয়েছে বুঝতে পেরে মুখ নিচু করে বসে থাকে।


আরও পড়ুন: ঢাকির ছেলে


তোমাদের মনে একটা প্রশ্ন আসছে বুঝতে পারছি, প্রশ্নটা হল পুপুন কে আর সে কোথায় থাকে? তাহলে শোনো, পুপুন হল শোভনা ঠাম্মার নাতি, থাকে অনেক দূরে কানাডায়। পুপুনের বাবা ওখানে চাকরি করেন, তাই পুপুনকে যেতেই হয়েছে। কিন্তু, পুপুনের একটুও ইচ্ছা ছিল না ঠাম্মাকে এখানে একা একা রেখে যাওয়ার। কিন্তু ঠাম্মা তো যেতে চাইলেন না, এখানে যে ঠাম্মার বন্ধুরা আছে! বিশু কি একাই ঠাম্মার বন্ধু নাকি?

ভোলা আর কেল্টু আছে, তবে ওরা ঠাম্মার কোলে ওঠে না। খুব দরকার না পড়লে ঘরেও ঢোকে না। বারান্দায় ওদের জন্য বেশ নরম দেখে বড় বড় দুটো উলের আসন পাতা আছে, ওরা ওখানেই ঘুমিয়ে থাকে। এ ছাড়াও আছে চিকি, ও থাকে নারকেল গাছের কোটরে। সকালে ঠাম্মা যখন চাল, বিস্কুট ছড়িয়ে দেয় ছাদে, তখন পায়রা, শালিখদের সঙ্গে চিকিও আসে। চিকি ঘরেও আসে মাঝে মাঝে, ঠাম্মার ঘাড়ে চড়ে আদর খায়। কিন্তু বিশু আবার চিকিকে একদম সহ্য করতে পারে না। তাই বিশুকে দেখলেই জিভ ভাঙিয়ে চিড়িক চিড়িক শব্দ করে কাঠবেড়ালি চিকি পালিয়ে যায়।

Thamma Friends
শোভনা ঠাম্মার বেড়ালের নাম মিস্টার বিসমার্ক

তাহলে বুঝতে পারছ ঠাম্মার কত্ত বন্ধু! ওদের সঙ্গে গল্প করে, ওদের আদর করে খাবার খাইয়েই দিন কেটে যায়, আর রাত্রে পুপুন ফোন করে। যতই পড়াশোনার চাপ থাক, পুপুন ঠাম্মার সঙ্গে গল্প করবেই। দাদান আকাশের তারা হয়ে গিয়েছে, ছোট হলেও পুপুন বোঝে ঠাম্মার মনে খুব কষ্ট। তাই তো সকালে ভোলা, কেল্টু দোকান থেকে ফুলের মালা এনে দেওয়ার পর দাদানের ছবিতে মালা পরানোর সময় ঠাম্মা চশমার কাচ মোছে। ভোলা, কেল্টু কুকুর হলে কী হবে, ওরাও বোঝে ঠাম্মার কষ্ট। তাই তো ঠাম্মার গায়ে গা ঘষে, লেজ নেড়ে আদর করে ঠাম্মাকে। আগে দাদানের জন্যে ফুলের মালা বিনতা মাসি আনত, ভোলা আর কেল্টুও সঙ্গে যেত। এখন ওরা দোকান চিনে গিয়েছে, দোকানদারও ওদের চেনে, তাই একটা সাজির ভেতরে টাকা দিলে ওরাই মালা নিয়ে আসে।

ওরা সব পারে, ঠাম্মা কোথাও গেলে বিশু তো সঙ্গে যাবেই, ওদিকে ভোলা বা কেল্টু ওরাও কেউ না কেউ যাবে, আর একজন থেকে যায় বাড়ি পাহারা দিতে। এই কে যাবে ঠাম্মার সঙ্গে আর কে বাড়িতে থাকবে, এই ব্যাপারটা ওরাই ঠিক করে নেয়, শুধু মুখে বলতে পারে না। কিন্তু ওদের কাণ্ডকারখানা দেখলে তাজ্জব বনে যেতে হয়।

ঠাম্মা বাইরে গেলেই একজন সঙ্গে সঙ্গে যায়, কখনও আবার আঁচল টেনে ধরে। ঠাম্মা বুঝতে পারে ওরা যেতে দেবে না, তখন একটা লিস্ট, আর টাকা একটা প্যাকেটের মধ্যে দিয়ে দেয়।

যখন পুপুন বাবা-মার সঙ্গে কানাডা চলে যায় তখন বিশু, ভোলা, কেল্টু কেউ ছিল না। পুপুনের বাবার বন্ধু অনুভব আঙ্কেল খুব ভাল ডাক্তার। ঠাম্মাকে সপ্তাহে একদিন দেখতে আসতেন, আর প্রতিবারই অবাক হয়ে যেতেন খাবারদাবার ঠিকমতো খাওয়া সত্ত্বেও ঠাম্মার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তারপর ঘটল সেই তাজ্জব কাণ্ড! বিশেষ কাজে ডক্টর অনুভব এক মাসের জন্যে বাইরে গিয়েছিলেন ফিরে এসে ঠাম্মাকে পরীক্ষা করে দেখলেন এই এক মাসে মিরাকেল ঘটে গিয়েছে। ঠাম্মার শরীর ভাল হয়েছে, সেই সঙ্গে খুব খুশি আর চনমনে হয়েছেন।

ডক্টর অনুভব যখন ভাবছেন এটা কী করে সম্ভব হল? তখনই একটা বেড়ালছানা ঠাম্মার কোলে এসে বসল। এইবার ডক্টর বুঝতে পারলেন ব্যাপারটা। ঠাম্মার এই পরিবর্তনের মূলে বেড়াল, গবেষণায় দেখা গিয়েছে বেড়ালের মিঁউ মিঁউ ধ্বনি বিশ্বের সবচেয়ে সুন্দর ধ্বনিগুলোর একটা। এই ধ্বনি অস্থি ও পেশির ব্যথা সারাতে থেরাপির কাজ করে। শুধু কি তাই? বেড়াল পুষলে ভাল ঘুম হয়, মন খুশি থাকে। ডক্টর চলে গেলে ঠাম্মা ছানাটাকে আদর করে বললেন, “বুঝলি বিশু, তুই কালো বলে যারা তোকে আমার বাড়িতে লুকিয়ে ফেলে দিয়ে গিয়েছিল, তারা আমার উপকারই করেছে।”

Thamma Friends
ওদের আদর করে খাবার খাইয়েই দিন কেটে যায়

মিস্টার বিসমার্ক আজকাল অনেক কিছু বুঝতে পারে, যেমন ঠাম্মা পুজো করে যখন পাঁচালি পড়ে, তখন চুপটি করে বসে বসে শোনে। পুপুন ঠাম্মার কাছে এই কথা শুনে বলেছিল, “ওরা তো বুঝতে পারে, তাই আমেরিকার একজন বিখ্যাত লেখক রেমন্ড চ্যান্ডলার নিজের লেখা উপন্যাস প্রথমে পড়ে শোনাতেন তাঁর বেড়াল টাকিকে।” পুপুন ভিডিও কলে ভোলা আর কেল্টুর সঙ্গেও কথা বলে। বলে ওরা যেন ঠাম্মার সঙ্গে সবসময় থাকে, ঠাম্মার যা যা লাগবে, সবকিছু দোকান থেকে এনে দেয়।

ওরা কী বোঝে কে জানে! তবে ঠাম্মা বাইরে গেলেই একজন সঙ্গে সঙ্গে যায়, কখনও আবার আঁচল টেনে ধরে। ঠাম্মা বুঝতে পারে ওরা যেতে দেবে না, তখন একটা লিস্ট, আর টাকা একটা প্যাকেটের মধ্যে দিয়ে দেয়। পাড়ার দোকানদারও বুঝে গিয়েছে তাই লিস্ট মিলিয়ে মুড়ি, বিস্কুট এইসব প্যাকেটের মধ্যে দিয়ে দেয়। পুপুন কিছুদিন আগে এসেছিল, ও বুদ্ধি দিয়েছে ভোলা আর কেল্টুর জন্য একটা ছোট্ট গাড়ি কিনে দিলে ওদের মুখে করে আনতে হবে না। গাড়ি করেই আনতে পারবে। পুপুনের বাবা বলেছে কানাডা থেকে পাঠিয়ে দেবে। কিন্তু ওদের ট্রেনিং কে দেবে?

ঠাম্মা ওদের ভাল করে বোঝান, ওরা যেন কখনও বড় রাস্তায় না যায়, মিস্টার বিসমার্ককেও বলেন তবে বিশু একটু ডানপিটে বেড়াল কি না, তাই কথা শোনে না। অন্য কোনও বেড়াল, কুকুর গেটের কাছে আসতে পর্যন্ত ভয় পায়।

ট্রেনিং নিয়ে ভাবনার কী আছে? ভিডিও কলে পুপুন ট্রেনিং দেবে। ভোলা আর কেল্টু যা স্মার্ট ডগ, ঠিক বুঝে নেবে। পুপুন যাই বলুক ঠাম্মা ঠিক করে রেখেছেন গাড়ি এলে ওরা বাড়ির মধ্যেই গাড়ি নিয়ে খেলা করবে। ওদের বড় রাস্তায় পাঠাবেন না। যা ভিড়! আর ওদের দিয়ে জিনিস আনার দরকার কী! সবই তো পুপুনের বাবা অনলাইন অর্ডার দিয়ে পাঠিয়ে দেয়। আর টুকটাক বাজার বিনতা মাসি করে আনে। পুপুনের যে কী খেয়াল!

ঠাম্মা ওদের ভাল করে বোঝান, ওরা যেন কখনও বড় রাস্তায় না যায়, মিস্টার বিসমার্ককেও বলেন তবে বিশু একটু ডানপিটে বেড়াল কি না, তাই কথা শোনে না। অন্য কোনও বেড়াল, কুকুর গেটের কাছে আসতে পর্যন্ত ভয় পায়। বিশু এমন তাড়া করে যে, ওরা পালাবার পথ পায় না।

Thamma Friends
ঠাম্মা হোয়াটসঅ্যাপ ভিডিওতে পুপুনের সঙ্গে গল্প করেন

সকালে ঠাম্মা যখন ছাদে গিয়ে পাখিদের খাবার দেন, তখন অবশ্য পাখিদের তাড়া করে না। পাখিরা খাবার সময় ভোলা, কেল্টুও চলে আসে। সে অবশ্য ভালই করে, পাখিদের সঙ্গে ওদের ভাব হয়ে গিয়েছে। দু-একদিন শরীর খারাপ হলে ঠাম্মা না আসতে পারলে পাখিদের খাবার ওরাই দেয়। পাখিরা খাবার খেলেও ঠাম্মার ঘরের জানলায় এসে একবার দেখা করে যায়, ওদের ভাষায় কথাও বলে। ঠাম্মা বলে, “চিন্তা করিস না। আমি কাল সকালে ছাদে যাব।”

কিন্তু এবার ঠাম্মার শরীরটা সত্যিই খারাপ হয়েছে, এদিকে বিনতা মাসি নাতির মুখেভাতে গ্রামের বাড়িতে গিয়েছে। মিস্টার বিসমার্ক ঠিক বুঝতে পেরেছে ঠাম্মি বিছানা ছেড়ে উঠতে পারছে না। ভোলা, কেল্টু ওরা কেউ ঘরে ঢোকে না। ওরাও এসে ঠাম্মাকে দেখে গিয়েছে। কিন্তু ওরা তো ডক্টর অনুভবের ঠিকানা জানে না, তাই যেতে পারছে না। ঠাম্মা একবার চোখ মেলে তাকিয়ে বিশুকে বলল, “তোরা বিস্কুট খা।”

এবার না হয় ঠিক সময়ে মিস্টার বিসমার্ক খবর দিয়েছে তা না হলে যে কী হত! পুপুনের বাবা এসে বলল, “আর তোমাকে একা রাখব না। চলো, পার্মানেন্ট ভিসা পেয়ে যাব ঠিক।”

কিন্তু ওরা কি খেতে পারে? বিশুর মিস্টার বিসমার্ক নাম সার্থক, ফোন এনে নাম্বার টিপে টিপে একা একাই পুপুনকে ভিডিও কল করেছে। তারপর ঠাম্মার শুয়ে থাকার ছবি দেখাতে পুপুন যা বোঝার বুঝে গিয়েছে। সঙ্গে সঙ্গে পুপুনের বাবা ডক্টর বন্ধুকে ফোন করে সব বলেছে। তারপর ডক্টর এসে ঠাম্মাকে দেখে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে ভর্তি করে দিয়েছেন। ঠাম্মার জ্ঞান ফিরতেই প্রথম কথা হল “আমার বিশু, ভোলা, কেল্টু খেয়েছে?”

ঠাম্মা যেমন ওদের প্রাণ দিয়ে ভালবাসেন, ওরাও তাই। তাই তো ঠাম্মা বাড়ি না আসা পর্যন্ত ওরাও কিছু খায়নি। ঠাম্মা ভাল হতে পুপুন বলল, “দেখলে ঠাম্মা, আমি মিস্টার বিসমার্ককে কেমন ট্রেনিং দিয়েছি! ফোন করা শিখিয়ে দিয়েছিলাম, আর আমি মিস্টার বিসমার্ককে বলে দিয়েছিলাম ঠাম্মাকে দেখে রাখতে, আমাদের খবর দিতে। তাই তো আমরা খবর পেলাম। মিস্টার বিসমার্ক আমাদের মতো কথা বলতে না পারলেও সব বুঝতে পারে, ওর মত করে বোঝাতেও পারে।”

Thamma Friends
ঠিক সময়ে মিস্টার বিসমার্ক খবর দিয়েছে তা না হলে যে কী হত!

এবার না হয় ঠিক সময়ে মিস্টার বিসমার্ক খবর দিয়েছে তা না হলে যে কী হত! পুপুনের বাবা এসে বলল, “আর তোমাকে একা রাখব না। চলো, পার্মানেন্ট ভিসা পেয়ে যাব ঠিক।”

ঠাম্মার একই কথা, “আমার বিশু, ভোলা, কেল্টু, চিকি, পাখি ওদের ছেড়ে আমি কী করে যাব? ওদের কে দেখবে? ওরা তো আমার জন্যে মন খারাপ করবে, খাবে না। বিনতাও খুব কষ্ট পাবে। না-না আমার যাওয়া হবে না। ওদের ছেড়ে যেতে পারব না।”

পাখির কিচির-মিচির শুনে ঠাম্মা জানলায় তাকিয়ে দেখে পাখিরাও চলে এসেছে। ওরাও ওদের ভাষায় বলছে, “আমরাও তোমাকে ভালবাসি।”

ঠাম্মার চোখে জল দেখে বিশু, ভোলা, কেল্টু সবাই ঠাম্মার কোল ঘেঁষে বসে আছে, ভাবখানা এমন যেন বলতে চাইছে “তুমি কি একাই আমাদের ভালবাসো! আমরাও তোমাকে সবাই খুব খুব ভালবাসি।”

Thamma Friends
ঠাম্মা আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, “আমিও তোদের সবাইকে খুব ভালবাসি রে।”

পাখির কিচির-মিচির শুনে ঠাম্মা জানলায় তাকিয়ে দেখে পাখিরাও চলে এসেছে। ওরাও ওদের ভাষায় বলছে, “আমরাও তোমাকে ভালবাসি।”

ঠাম্মা আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, “আমিও তোদের সবাইকে খুব ভালবাসি রে।”

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত

Picture of সবিতা রায় বিশ্বাস

সবিতা রায় বিশ্বাস

অঙ্ক নিয়ে পড়াশোনা। অবসরপ্রাপ্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককর্মী। নেশা লেখা, ভ্রমণ, নাটক পরিচালনা, নির্দেশনা, বাচিক শিল্প, অভিনয়, গান রচনা, সমাজসেবা (ভারতীয় রেডক্রস সোসাইটির আজীবন সদস্য এবং চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ)। শুকতারা, কিশোরভারতী , মৌচাক, প্রসাদ, জলফড়িং, কফি হাউস, গৃহশোভা, গণশক্তি, সুখবর ও বিভিন্ন ওয়েবজিনের নিয়মিত লেখক। ২০টি মঞ্চসফল নাটকের পরিচালক ও প্রযোজক ও আঠেরোটি নাটকের রচয়িতা। প্রকাশিত বই ২১টি, সম্পাদনা ৪টি। বিভিন্ন মাধ্যমে গল্প বলার জন্য ‘গল্পদিদি’ নামে জনপ্রিয়।
Picture of সবিতা রায় বিশ্বাস

সবিতা রায় বিশ্বাস

অঙ্ক নিয়ে পড়াশোনা। অবসরপ্রাপ্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককর্মী। নেশা লেখা, ভ্রমণ, নাটক পরিচালনা, নির্দেশনা, বাচিক শিল্প, অভিনয়, গান রচনা, সমাজসেবা (ভারতীয় রেডক্রস সোসাইটির আজীবন সদস্য এবং চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ)। শুকতারা, কিশোরভারতী , মৌচাক, প্রসাদ, জলফড়িং, কফি হাউস, গৃহশোভা, গণশক্তি, সুখবর ও বিভিন্ন ওয়েবজিনের নিয়মিত লেখক। ২০টি মঞ্চসফল নাটকের পরিচালক ও প্রযোজক ও আঠেরোটি নাটকের রচয়িতা। প্রকাশিত বই ২১টি, সম্পাদনা ৪টি। বিভিন্ন মাধ্যমে গল্প বলার জন্য ‘গল্পদিদি’ নামে জনপ্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
অমর মিত্র
বিতস্তা ঘোষাল

সংস্কৃতি

আহার

অমৃতা ভট্টাচার্য
ইন্দ্রনাথ রুদ্র
অমৃতা ভট্টাচার্য

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস

বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
[adning id="384325"]
[adning id="384325"]

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com