তাঁর নাম পাহাড়ী (Pahari Sanyal)। পাহাড়ের কোলেই তাঁর জন্ম। বাঙালিদের প্রিয় অভিনেতার জন্ম দার্জিলিং (Darjeeling), এটা ভেবে তাঁদের টান আরো কিছুটা বেড়ে যায় বটে, তবে পারিবারিক সূত্রে তাঁর খুড়তুতো ভাইপো ব্রতীন্দ্রনাথ সান্যাল বলেন, “পাহাড়ী আসলেই হিমাচলি।” পোশাকি নাম যাঁর নগেন্দ্রনাথ। সিমলার কাছে কসৌলি শহরে ২২ ফেব্রুয়ারী ১৯০৬ সালে ওঁর জন্ম। বাবা নৃপেন্দ্রনাথ ওখানে আর্মি ক্যাম্পে চাকরি করতেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজ ফৌজের হয়ে ‘মেসোপটেমিয়া অভিযানে’ যুদ্ধবন্দি হন। পরে ওখানেই তাঁর মৃত্যু হয়। ছোট ছেলে পাহাড়ীর তখন মাত্র বারো বছর বয়েস। মাতৃহারা হন আরো ছোট বয়সে। পড়াশোনায় ভালো হলেও সুর ও সংগীত এর প্রতি প্রেম ও ভালবাসাটুকু এসেছিল তাঁর বাবার কাছ থেকেই। যিনি নিজেও তালিম নিয়েছিলেন হিন্দুস্থানি ধ্রুপদী সঙ্গীতে। সত্যজিৎ রায়ই বাংলা ছবিতে তাঁকে দিয়ে সেই মন ভোলানো গান গাইয়েছেন। ভোলা যায় না ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিতে তাঁর গাওয়া অতুলপ্রসাদের গানখানি। “প্রেমে চন্দ্র তারা/ কাটে নিশি দিশাহারা/ যার প্রেমের ধারা/ বহিছে শতধারে/ সে ডাকে আমারে”। বৃদ্ধ গাইছেন আর চারজন যুবক, দুই মহিলা, সদ্য পিতৃহীন একটি শিশু, আর সেই অরণ্য – সেই দৃশ্যাবলী অমর হয়ে আছে। পাহাড়ী সান্যাল বাংলা, হিন্দি ও ইংরেজি মিলিয়ে প্রায় ১৯৭টি ছবিতে অভিনয় করেছিলেন।
জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য: পাহাড়ী সান্যাল – এক অনন্য গায়ক অভিনেতার উপাখ্যান
বাংলালাইভ
ফেব্রুয়ারি ২২, ২০২৪
Bookmark (0)
Please login to bookmark
Close
বাংলালাইভ
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।
বাংলালাইভ
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।
- Tags: Bengali Cinema, ভিডিও
Subscribe To Newsletter
কথাসাহিত্য
সংস্কৃতি
অরিন চক্রবর্তী
আহার
অমৃতা ভট্টাচার্য
ইন্দ্রনাথ রুদ্র
অমৃতা ভট্টাচার্য
বিহার
প্রদীপ্ত চক্রবর্তী
মন্দার মুখোপাধ্যায়
মন্দার মুখোপাধ্যায়
কলমকারী
মহুয়া সেন মুখোপাধ্যায়
কিংশুক বন্দ্যোপাধ্যায়
ফোটো স্টোরি
নির্মাল্য চ্যাটার্জি
শান্তনু ঘোষ
নির্মাল্য চ্যাটার্জি
উপন্যাস
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
[adning id="384325"]
[adning id="384325"]