বন্ধু, অনেক দূরের একটা চিলেকোঠায় এতদিন খোলসের ভিতরে গুটিয়ে বসে আমি চুপচাপ দেখছিলাম পৃথিবীটাকে, চোখ বুজে। দুপুর যে এখানে কী নীল এখনও! শাঁখের শব্দে সন্ধেবেলা আকাশের গায়ে কাঁটা দিয়ে তারা ফুটে ওঠে প্রতিদিন। ভাবছিলাম জলের বোতল দিয়ে ফুটবল খেলার কথা, লাস্ট কাউন্টার চেয়ে নেওয়ার কথা, প্রথম বার ভালোবাসবার কথা। পুড়ে যাওয়া ডানায় আবার বেয়াদপ পালক গজাচ্ছে এখন। পিঠে ঝাঁকুনি দিয়ে এইবার, জলের ফোঁটার মত, ছুরিগুলোকে ঝেড়ে ফেলতে হবে। উড়ে যেতে হবে আরেকবার। চলো।
Bookmark (0)
Please login to bookmark
Close
সোহম
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে গবেষণা করছেন। অনর্থনীতির উপাসক। নিবাস কোন্নগর। হাজরাতে দোল খেলার সুযোগ ঘটেনি, তবে পাঁজরাতে চোরা মফস্বল পুষে রাখার বদভ্যাস আছে। কবিতা ও কুকুরের সঙ্গে কোন নগরে সময় কাটান তা কেউ জানে না। প্রকাশিত কাব্যগ্রন্থ 'ভাঙা বিকেলের টুকরো'।

- Tags: Bengali Literature, Bengali Poetry, Poem
Subscribe To Newsletter
কথাসাহিত্য
সংস্কৃতি
অরিন চক্রবর্তী
আহার
অমৃতা ভট্টাচার্য
ইন্দ্রনাথ রুদ্র
অমৃতা ভট্টাচার্য
বিহার
প্রদীপ্ত চক্রবর্তী
মন্দার মুখোপাধ্যায়
মন্দার মুখোপাধ্যায়
কলমকারী
মহুয়া সেন মুখোপাধ্যায়
কিংশুক বন্দ্যোপাধ্যায়
ফোটো স্টোরি
নির্মাল্য চ্যাটার্জি
শান্তনু ঘোষ
নির্মাল্য চ্যাটার্জি
উপন্যাস
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
[adning id="384325"]
[adning id="384325"]