এইতো সেদিন বললি আমায়।
দেখ কেমন চুল খুলেছি;কবি-ঘর
চোখে যে সব স্বপ্ন ছিল?
উড়িয়ে দিলাম। সবকটাকেই!
দিন রাত যা জ্বালায় আমায়
এটা চাই,
ওটা চাই!
তা বলে সব ফেলেই দিবি?
এই নাকি সব এত প্রেমের এত কাছের?
আমি আর কিইবা বলি;
প্রেমের উপর খেয়ালখুশি, দখলদারি,
কিম্বা যে সব স্বপ্নে পাওয়া খেলনা বাড়ি; সবই তো তোর।
ভালবাসিস যখন তখন, ভালবাসিস যেমন তেমন,
সে নয় আমি উথাল–পাথাল সৃষ্টিছাড়া;
ছিঁড়েখুঁড়ে উড়িয়ে দিয়ে
নিজের করেই নাহয় আবার সাজিয়ে নি্লি?
পাগল কবির কাব্যিঘরে থাকবি জুড়ে স্বপ্ন হিয়া
আমি শুধুই লিখবো তোকে; কাগজ–পেনের প্রাণের প্রিয়া।