[ ছবিগুলো ফুল স্ক্রীনে (Full screen mode) দেখুন ]
ক্রিসমাস (Christmas) একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের (Jesus Christ) জন্মদিন উপলক্ষে বিশ্বজুড়ে পালিত হয় এই উৎসব।
কলকাতাতে (Kolkata) উৎসব যে ধর্মেরই হোক না কেন , পালন করে সমগ্র কলকাতাবাসী। ক্রিসমাস পালনেও তার অন্যথা হয় না। সান্তার কাট-আউটে ছেয়ে যায় সমগ্র শহর। গির্জাগুলোয় রঙিন আলো জ্বলে ওঠে। মূলত কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিট ও বো-ব্যারাকে মহা ধুমধামের সঙ্গে পালিত হয়ে থাকে ক্রিসমাস।
চলে যাওয়া বছরের সমস্ত লেনদেন শেষ। নতুন প্রত্যাশা নিয়ে এক অজানা নতুন বছরকে স্বাগত জানানোর তোড়জোড় শুরু হয়।













