[ ছবিগুলো ফুল স্ক্রীনে (Full screen mode) দেখুন ]
বহুরূপী (Behrupiya) – কখনও নারী, তো কখনও পুরুষ। কখনও শিব, তো কখনও পূতনা রাক্ষসী! যেমনি সাজ, তেমনই অভিনয়। তার সাথে কণ্ঠস্বরে কি অদ্ভুত বদল! মাঝে মাঝে অবাক হয়ে ভাবতে হয় মানুষটা আদতে নারী, নাকি পুরুষ-এ এক অবাক অর্ধনারীশ্বর! আর সেটাই যাদু মন্ত্র এই সমস্ত বহুরূপীদের। গ্রাম বাংলার মানুষদের কাছে এক সময় এই বহুরূপীদের অভিনয়ই ছিল বিনোদনের মাধ্যম এবং জন-সংযোগের অতি প্রাচীন পন্থা। বহুরূপীর কথা বললেই শরৎচন্দ্রের ‘ছিনাথ’ বহুরূপী আর শ্রীকান্তর কথা মনে পড়ে যায়। তেমনই এক শ্রীনাথ কুলেবটতলার বহুরূপী সুবল দাস বৈরাগ্য (Subal Das Bairagya)। ভারতে তো বটেই, আমেরিকা, ইউরোপ বা জার্মানীর মতো দেশেও মানুষের মন জয় করেছেন তিনি। মাঝে মধ্যেই ছেলে ও নাতির সাথে নানান সাজে বেড়িয়ে পড়েন গ্রামের ভেতর, অবাক হয়ে গ্রামের মানুষ ভিড় করে আসেন। অতি প্রাচীন এক শিল্প বেঁচে থাকার রসদ পায়। ‘বিবিধের মাঝে দেখ মিলন মহান’ – এ এক অন্য ভারতবর্ষ।




















3 Responses
Wonderfully envisioned and executed! Kudos!
Can’t thank you enough!
Nice series..