Bengali Literature

Please login to bookmark Close
তাঁর কথা উঠলেই লালমোহনবাবু ভীষণ উত্তেজিত হয়ে পড়েন। এতটুকু সমালোচনায় তেলে-বেগুনে জ্বলে ওঠেন। তাঁর বিশ্বাস, আসলে কবি বৈকুণ্ঠ একজন জিনিয়াস, যাঁর উপর মাইকেল মধুসূদনের দস্তুর মতো প্রভাব ছিল। ফেলুদা বা শ্রীমান তপেশরঞ্জন সেসব কবিতার লাইন নিয়ে মাঝে মাঝে খানিক খুনসুটি করলেও, সেগুলোর মধ্যে আসলে লুকিয়ে আছে এক কৌতুক রস। 'কাল্পনিক কবি' বৈকুণ্ঠ মল্লিকের কবিতা বিশ্লেষণ করলেন সপ্তর্ষি রায় বর্ধন...
Please login to bookmark Close
যান্ত্রিক ত্রুটির দরুণ ঘটা দুর্ঘটনায় মুহূর্তে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় রকেটের সাতজন সদস্য। ঠিক কী ধরনের গাফিলতি ছিল? তদন্ত কমিটিতে ছিলেন বিশ্বখ্যাত নোবেলজয়ী বিজ্ঞানী স্যর রিচার্ড ফাইনম্যান। কী জানতে পেরেছিলেন তিনি? স্পেস শাটল চ্যালেঞ্জার দুর্ঘটনার ঐতিহাসিক তদন্ত কাহিনি তুলে ধরলেন অর্পণ পাল...
Please login to bookmark Close
কৃষ্ণনগরের ঘূর্ণির মতো তত জনপ্রিয়তা পায়নি নবদ্বীপের মাটির পুতুল। অথচ ধৈর্যে, অধ্যাবসায়ে ও শৈল্পিক গুণমানে মরচে পড়েনি একটুও। চড়কের মেলা আলো করে থাকা নবদ্বীপের মৃৎশিল্পীদের হালহকিকত কেমন? বাংলা নববর্ষের আরম্ভে ফিরে দেখা তাদের শিল্প। নবদ্বীপের মৃৎশিল্পীদের গলিঘুঁজি ঘুরে এসে লিখলেন শুভঙ্কর দাস...
Please login to bookmark Close
শশাঙ্ক না আকবর? বঙ্গাব্দের প্রকৃত প্রবর্তক কে, তা নিয়ে কয়েক বছর ধরেই তুঙ্গে বিতর্ক। আদৌ কি কোনও শাসক এই অব্দ প্রচারের নেপথ্যে ছিলেন? নাকি বাঙালি জাতির ‘ন্যাচারাল সিলেকশন’ বাংলা সন? বাংলা সনের বহুত্ববাদী প্রকৃতি আসলে সমস্ত দাবিকে দূরে ঠেলে তুলে ধরে এক বিশেষ ইতিহাস। সেই ইতিহাস বাঙালির নিজস্ব ইতিহাস। বাংলা নববর্ষের সূচনালগ্নে ‘বঙ্গাব্দ প্রবর্তক’ তর্কের মীমাংসা খুঁজলেন সংকেত ধর…
Please login to bookmark Close
বাংলার ক্যালেন্ডারে বারোমাসে তেরো পার্বণ। চৈত্র মাসও তার ব্যতিক্রম নয়, বছরের শেষ মাস এটি। বসন্তের শেষ, খরানির দিনের শুরু, গ্রীষ্মের দিনের অপেক্ষা, মাটিতে টান, খালবিল, নদীনালায় জলের আকাল। গ্রামবাংলার প্রকৃতিতে এই সময় গাছে গাছে আমের মুকুল, লেবু ফুল। বাংলা নববর্ষে পয়লা তারিখের হরেকরকমের আহার সাজিয়ে পরিবেশন করলেন শমিতা হালদার...
Please login to bookmark Close
সঙের দলের প্রধান উদ্যোক্তা শঙ্করপ্রসাদকে বুদ্ধবাবু জিজ্ঞেস করেছিলেন, ‘আগে তো সরকার আর কর্পোরেশনের বিরুদ্ধে জেলেপাড়ার সঙ অনেক কথা বলত, এবারেও কি কিছু বলা হবে?’ শঙ্করবাবু তৎক্ষণাৎ শুনিয়ে দেন— ‘প্রাথমিক থেকে ইংরেজি পড়া/ তুলে দিল যে বাংলা প্রেমীরা/ Future গড়তে তাদের ছেলেরা/ যায় ইংলিশ স্কুল।’ সরকারি সাহায্য ধার কমাতে পারেনি কোনও গানের। তবে, এখন এমন গান বাঁধলে লালবাজারের গোয়েন্দা বিভাগ চুপচাপ বসে থাকত কি না, সে কথা বলা মুশকিল! চৈত্র সংক্রান্তিতে ভোটের আবহে সঙের গানের ঐতিহ্য নিয়ে লিখছেন অরুণাভ চৌধুরী...
Please login to bookmark Close
স্বাধীনতার আগে ভারত শাসন আইনে যে শেষ সাধারণ নির্বাচন হয়েছিল, সেখানে সবার ভোটাধিকার ছিল না। ভোট দিয়েছিল প্রায় ৩ কোটি ভোটার। স্বাধীনতার পর প্রথম ভোটে দেশে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ১৭ কোটি। এই ১৭ কোটি ভোটারের ভোটার তালিকা যখন তৈরি হল, তখনও আমাদের সংবিধান তৈরি হয়নি। অর্থাৎ বলা যায়, ভারতীয়রা সংবিধান সম্মত নাগরিক হওয়ার আগেই ভোটারের মর্যাদা পেয়েছিলেন। গণতন্ত্রের ইতিহাসে এও এক বিরল ঘটনা। এপ্রিল মাসের দ্বিতীয় মলাট কাহিনি বাংলার স্বাধীনতা-উত্তর বিধানসভা ভোট নিয়ে। লিখছেন শুভাশিস মৈত্র...
Please login to bookmark Close
যত বড় শিল্পী ঠিক ততটাই উদার মনের একজন মানুষ! মূলত মুরাল শিল্পী এবং গ্রাফিক ডিজাইনার হয়েও পোর্ট্রেট, অয়েল-সহ বিভিন্ন মাধ্যমে তাঁর কাজ যাঁরা দেখেছেন, মুগ্ধ না হয়ে পারেননি! আমরা অনেক প্রশংসা করলাম। কিন্তু, আজও তাঁর শিল্পীসত্তার সঠিক এবং পরিপূর্ণ মূল্যায়ন হল না! আগামী বছর তাঁর জন্মশতবর্ষ। দেখা যাক, বাংলার শিল্পীরা নিজেদের আমিত্ব থেকে বেরিয়ে তাঁকে শ্রদ্ধা জানান কি না। বিজ্ঞাপন জগতের কিংবদন্তি রণেন আয়ন দত্তের স্মৃতিচারণায় অরিজিৎ মৈত্র...
Please login to bookmark Close
হিন্দের দাদা বাহা হামাদা সংবাদসংস্থাকে পরে জানিয়েছিলেন, মায়ের সঙ্গে যোগাযোগ আরও কয়েক মুহূর্ত ছিল হিন্দের, এবং মা উইসাম শেষ যা শুনেছিলেন তা হল গাড়ির দরজা খোলার শব্দ, এবং হিন্দ বলছে যে সে দূরে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছে। হিন্দকে আর কখনওই তার মা দেখতে পাননি। এটাই সত্যি। এটাই ইতিহাস। উইসাম অবশ্য এখনও বলেন— প্রতি বার অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে ভাবি, হয়তো ও আসছে…আর আমি, আপনি, সবাই, লেখার আরম্ভে ব্যবহৃত পিঙ্ক ফ্লয়েডের ‘কম্ফর্টেবলি নাম্ব্’ গানটির কথা আত্মস্থ করে, মজ্জাগত জেনে, বসে বসে আশ্চর্য এ দৃশ্যের নীরব দর্শক সাজব। ইচ্ছে করে, উহ্যমানুষ সাজব। 'উহ্যমানুষ ৩য় পর্বের নায়ক রেড ক্রিসেন্ট-এর এমার্জেন্সি কল সেন্টারের কর্মী রানা। লিখছেন অনির্বাণ ভট্টাচার্য...

Subscribe

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com