Bengali Literature

Please login to bookmark Close
চৈত্র মানেই যেন বিদায়ের সুর। সন্ধ্যেবেলায় এই ব্যস্ত, আধুনিক শহরেও শাঁখের আওয়াজ শোনা যায়। দেখা যায়, সন্ধ্যা-প্রদীপ দেওয়া তুলসি মঞ্চ। আম্রপালির তলায় দাঁড়ালে পাওয়া যায় এক মাতাল করা গন্ধ। বসন্ত আসে, বসন্ত চলে যায়, বুড়োবুড়িরা পরের বারের জন্য অপেক্ষা করেন। তবে বিশু পাগল তার দলবল নিয়ে আমাদের পাড়ার ‘ব্লু টোকাই’তে মহড়ায় মেতে ওঠে। গেয়ে ওঠে ‘তোমায় গান শোনাব’। বসন্ত মুচকি হেসে চলে যায় অন্যখানে, অন্য কোনও কোথাও। লিখছেন সাহানা নাগচৌধুরী ...
Please login to bookmark Close
রাইয়ের কানে সে ডাক পৌঁছাল না। সে এই সময় হয় পড়াশোনা করে অথবা নাচ প্র্যাকটিস করে। অবশ্য এর বাইরেও কিছুদিন যাবৎ মোহনা লক্ষ করেছে কারওর সঙ্গে ভিডিও কলে কথা বলে। সে জিজ্ঞেস না করলেও রাই নিজে থেকেই জানিয়েছে, তার সঙ্গে কলেজেরই এক সিনিয়ারের একটা রিলেশন তৈরি হচ্ছে। পড়ুন জলকে চল সপ্তদশ পর্ব। কলমে বিতস্তা ঘোষাল...
Please login to bookmark Close
‘প্রোমোটার’ পেছনের প্রবলেমের কথা বলেছেন, শান্তিনিকেতনের এক চপ-বিক্রেতা সামনের প্রবলেমের কথা বললেন। যুদ্ধ লেগেছে। গ্যাস নেই। তিনি দাম দিয়ে গ্যাস কিনবেন না। নিজের চপ রোলের দামও বৃদ্ধি করবেন না। যতদিন জমানো কেরোসিন আছে, ততদিন চলবে। যখন ফুরোবে তখন রতনপল্লীর দোকান বন্ধ থাকবে। বললেন, ‘স্যার, গ্যাসই মেন পবলেম।’ বুঝলাম তিনি সামনের প্রবলেমের কথা বলছেন। এ যেন গ্রিক ট্র্যাজেডির বাইরে থেকে আসা নিয়তির মতো। রাজা অউদিপাউস যে কাজ করেছেন, সে কাজ তিনি জেনে-বুঝে অপরাধ হিসেবে করেননি। পূর্ব নির্ধারিত নিয়তির হাতে তিনি দাস। গ্যাসের অভাবে খাওয়ার দোকান বন্ধ। এই ‘পবলেম’ সামনের ‘পবলেম’। দোকানদার নিজে তা সৃষ্টি করেননি। আর পেছনের প্রবলেম শেক্সপিয়রের ট্র্যাজেডির নিয়তির। ম্যাকবেথের উচ্চাশাই ম্যাকবেথের নিয়তি। তার পেছনে ধেয়ে আসছে তারই সৃষ্ট প্রবলেম। তারই হাতে উচ্চাশী খুনি ম্যাকবেথ পরাভূত। বাঙালির 'পবলেম কেস' নিয়ে অংবংচং-এর ৫ম পর্ব। লিখছেন বিশ্বজিৎ রায়...
Please login to bookmark Close
জনশ্রুতি আছে, এক সময় কালাপাহাড়ের আক্রমণের ভয় ওড়িশা-জুড়ে ছড়িয়ে পড়েছিল। তখন পুরীর জগন্নাথ দেবের বিগ্রহ এবং অন্যান্য গ্রামের দেবতাদের রক্ষা করতে চিলকার গোপন দ্বীপগুলোতে লুকিয়ে রাখা হয়েছিল। ভক্তদের বিশ্বাস, দেবতারা যখন হ্রদ পার হন, তখন হ্রদের জল শান্ত হয়ে যায়। দ্বীপের প্রবীণদের মতে, ‘দেবতারা তাঁদের পুরনো পথ ভোলেন না।’ জলপথ ছিল তাঁদের আদিম যাতায়াত মাধ্যম। তাই ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে আজও দোলায় করে কয়েক কিলোমিটার জলপথ পাড়ি দিয়ে 'মেলন' বা মিলন উৎসবে যোগ দেওয়ার রীতি।  ওড়িশার ঐতিহ্যবাহী ‘মালুদ পঞ্চু দোলা মেলন যাত্রা’ নিয়ে লিখছেন নির্মাল্য চ্যাটার্জি...
Please login to bookmark Close
জেনারেশন জেড-এর রাজনৈতিক চেতনা সরল ও প্রথাগত ধারণার মাধ্যমে বোঝা সম্ভব নয়। জেন জি-কে সম্পূর্ণরূপে মেরুকৃত বা চরমপন্থী বলা ঠিক নয়। এই প্রজন্মের একটি বড় অংশ ইস্যুভিত্তিক এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। তারা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মতাদর্শ থেকে উপাদান ...
Please login to bookmark Close
কলকাতা বললেই আমরা জানি, সুতানটি-গোবিন্দপুর-কালীঘাট। যদিও কলকাতার প্রাচীন তিনটি ঘাটের দাবিদার চাঁদপাল ঘাট, সুতানটি ঘাট, ওল্ড ফোর্ট ঘাট। ঘাটগুলি শহরের প্রাণকেন্দ্রই শুধু তো নয়, ইতিহাসের আকর দলিল। স্থাপত্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও পরম্পরার প্রতিভূ। ঘাটের লাগোয়া কত যে ব্রিটিশ যুগের নিদর্শন আজও রয়ে গিয়েছে। ইতিমধ্যে উত্তরমুখী জলযান যাত্রায় পেরিয়ে এসেছি রবীন্দ্র সেতু তথা হাওড়া ব্রিজের নিচ দিয়ে গন্তব্যপথ। উপযুক্ত সংস্কারের অভাবে ভেঙে পড়েছে একাধিক ঘাটের পাড়, পাথরের সিঁড়ি। দূরে দেখা যাচ্ছে রুগ্ন বা একেবারে বন্ধ হয়ে যাওয়া কিছু কারখানার ভগ্নস্তূপ। গঙ্গার পুব ঘেঁষে ধীর গতিতে বয়ে চলেছে আমাদের লঞ্চ। গঙ্গা নদীর ঘাটে ঘাটে কলকাতার ইতিহাস খুঁজলেন মধুছন্দা মিত্র ঘোষ...
Please login to bookmark Close
মুঘল-এ-আজমের প্রকৃত রহস্য হল অভিনেতাদের বাস্তব জীবনের সম্পর্কের প্রতিফলন, বিশেষ করে দিলীপ কুমার (সেলিম) এবং মধুবালার (আনারকলি) অসমাপ্ত প্রেম। ইতিহাসের পাতায় এই প্রেম নীরব থাকলেও, সিনেমার পর্দায় অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে। পরিচালক...
Please login to bookmark Close
‘সেদিন চৈত্রমাস’ শব্দবন্ধটি অবশ্য রবীন্দ্রনাথ পূর্বেই ব্যবহার করেছিলেন। ১৯৩৪ সালের ডিসেম্বরে প্রকাশিত তাঁর ত্রয়োদশ উপন্যাস ‘চার অধ্যায়’-এ অতীন এলার কাছে উচ্চারণ করে— প্রহরশেষের আলোয় রাঙা/সেদিন চৈত্রমাস,/তোমার চোখে দেখেছিলাম/আমার সর্বনাশ। ‘সেদিন চৈত্রমাস’-এ ক্ষণে ক্ষণে নিঃশ্বাস ফেলে বসন্তদিন। দোলা লাগে আমগাছে, গাছ থেকে ঝ’ড়ে পড়তে থাকে মুকুল। আম্রমঞ্জরীতে উড়ে এসে বসে অলি। সেই গুঞ্জরিত অলির গান শুনে শুধু বকুল নয়, আরও অনেক ফুল উল্লসিত হয়। বছরশেষে চৈত্রের সুর বাঁধলেন দিলীপ কুমার ঘোষ...
Please login to bookmark Close
তাঁর গায়িকা সত্তা ঢাকা পড়ে গিয়েছিল স্বামীর জগৎজোড়া খ্যাতির আড়ালে। এক সময় বাংলা চলচ্চিত্রের নেপথ্য সংগীতশিল্পী হিসেবে খ্যাতিও লাভ করেন হেমন্তজায়া বেলা মুখোপাধ্যায়। ‘কাশীনাথ’ ছবিতে গাওয়া তাঁর গানগুলি বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। আকাশবাণী কলকাতার একটি ঘরের হাফ ডোরের মাঝে পরিচয় হয় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। ‘এই আমাদের বড়ো খোকা’ বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন বাণীকুমার। 'স্মৃতির আকাশ থেকে' এই পর্বে হেমন্তজায়া বেলা মুখোপাধ্যায়, পড়ুন অরিজিৎ মৈত্রের বিশেষ কলাম...

Subscribe

Banglalive.com/TheSpace.ink Guidelines

Established: 1999

Website URL: https://banglalive.com and https://thespace.ink

Social media handles

Facebook: https://www.facebook.com/banglaliveofficial

Instagram: https://www.instagram.com/banglalivedotcom

Twitter: @banglalive

Needs: Banglalive.com/thespace.ink are looking for fiction and poetry. They are also seeking travelogues, videos, and audios for their various sections. The magazine also publishes and encourages artworks, photography. We however do not accept unsolicited nonfiction. For Non-fictions contact directly at editor@banglalive.com / editor@thespace.ink

Time: It may take 2-3 months for the decision and subsequent publication. You will be notified. so please do not forget to add your email address/WhatsApp number.

Tips: Banglalive editor/s and everyone in the fiction department writes an opinion and rates the fiction or poetry about a story being considered for publication. We may even send it out to external editors/readers for a blind read from time to time to seek opinion. A published story may not be liked by everyone. There is no one thing or any particular feature or trademark to get published in the magazine. A story must grow on its own terms.

How to Submit: Upload your fiction and poetry submissions directly on this portal or submit via email (see the guidelines below).

Guidelines:

  1. Please submit original, well-written articles on appropriate topics/interviews only. Properly typed and formatted word document (NO PDFs please) using Unicode fonts. For videos and photos, there is a limitation on size, so email directly for bigger files. Along with the article, please send author profile information (in 100-150 words maximum) and a photograph of the author. You can check in the portal for author profile references.
  2. No nudity/obscenity/profanity/personal attacks based on caste, creed or region will be accepted. Politically biased/charged articles, that can incite social unrest will NOT be accepted. Avoid biased or derogatory language. Avoid slang. All content must be created from a neutral point of view.
  3. Limit articles to about 1000-1200 words. Use single spacing after punctuation.
  4. Article title and author information: Include an appropriate and informative title for the article. Specify any particular spelling you use for your name (if any).
  5. Submitting an article gives Banglalive.com/TheSpace.ink the rights to publish and edit, if needed. The editor will review all articles and make required changes for readability and organization style, prior to publication. If significant edits are needed, the editor will send the revised article back to the author for approval. The editorial board will then review and must approve the article before publication. The date an article is published will be determined by the editor.

 

Submit Content

For art, pics, video, audio etc. Contact editor@banglalive.com