যারা বাস টার্মিনাসে কাছের মানুষকে একটা জানলার ধারে সিটে ছেড়ে আসার পর
কিছুক্ষন মন খারাপ মন ভালোর পার্থক্য বুঝতে পারে না, আমি তাদের মতো…
যারা আপন করে ফেলা মানুষের পাশের খালি সিটে বসে থেকে
বাস ছাড়ার সময়ের মুহূর্তটাকে কোনওদিন অভিশাপ দিতে পারে না,
এমনকি ঠোঁট দিয়ে হাত ছুঁয়ে দেবে ভেবেও ছুঁতে পারে না,আমি অনেকটা তাদের মতো…
আমরা দূর হয়ে যাই বা হয়ত কাছে দূরের সব শেকল সব সুতো যাবতীয় জ্যামিতি এলোমেলো করে দিই… আবেশের নদী রাস্তা গ্রাম পঞ্চায়েত টোল প্লাজা ভারাক্রান্ত করে রাখি অনুচ্চারিত শব্দ পুঞ্জে…
এমন সময়ে আদিম অনুভূতিগুলোকে ভারসাম্যের পোশাক পরাতে হয়…
যারা কাছের মানুষের অবয়ব বাস টার্মিনাস ছেড়ে চলে যাবার পর
পকেটে খুচরো পয়সা খুঁজে সুলভ টয়লেটে যায়, চা সিগারেট খায় আর
ঘাম বৃষ্টির নুনে নিরুত্তাপ হারিয়ে যায়, আমি তাদের মতো।
Bookmark (0)
Please login to bookmark
Close
অভিরূপ বন্দ্যোপাধ্যায়
সত্তরের দশকের শেষের দিকে কলকাতায় জন্ম অভিরূপের। স্কুলজীবন থেকেই বাংলা সাহিত্যের প্রতি ঝোঁক। কলেজে বাংলা অনার্স নিয়ে পড়ার পাশাপাশি পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ। কিছুদিন ফ্রিলান্স সাংবাদিকতাও করেছেন। এরপরেই ঢুকে পড়া টেলিভিশনের জন্য স্ক্রিপ্ট লেখার আঙিনায়। সম্পূর্ণ আলাদা এক পরিবেশ এবং প্রস্তুতির সঙ্গে পরিচয়। একইসাথে চলতে থাকে গল্প-কবিতার পালা। দেশ, এই সময়, আজকের সম্পূর্ণা পত্রিকায় প্রকাশিত হয়েছে বেশ কিছু লেখা।

- Tags: Bangla Kobita, Bengali Poem, কবিতা, বাংলা কবিতা
Subscribe To Newsletter
কথাসাহিত্য
সংস্কৃতি
অরিন চক্রবর্তী
আহার
অমৃতা ভট্টাচার্য
ইন্দ্রনাথ রুদ্র
অমৃতা ভট্টাচার্য
বিহার
প্রদীপ্ত চক্রবর্তী
মন্দার মুখোপাধ্যায়
মন্দার মুখোপাধ্যায়
কলমকারী
মহুয়া সেন মুখোপাধ্যায়
কিংশুক বন্দ্যোপাধ্যায়
ফোটো স্টোরি
নির্মাল্য চ্যাটার্জি
শান্তনু ঘোষ
নির্মাল্য চ্যাটার্জি
উপন্যাস
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
[adning id="384325"]
[adning id="384325"]