আমার প্রতিটা থাকা না-থাকার বিন্দুবিসর্গ জানে যে,
তাকে বলিনি, থেকে যাও।
শব্দে কুলোয়নি বলে নয়,
আমাকে সে চিনেছে রাশি-রাশি-কথাহীন।
সেইসব সুখের অছিলায়
একা একা জেগে আছে আমাদের বুক।
অথচ একথা বলতে পারি না
আর একটু ভেঙে যেতে চাই,
আমিও অভ্যেস বদলাতে পারি,
আমিও নির্মম হতে পারি
তার চোখের আলো যদি এসে পড়ে মুখে,
প্রতিটা একা থাকা বুক জানে
মৃত্যু এর চেয়ে সহজ।
আমার প্রতিটা কাজে ঘুরেফিরে আসে যেই সংসর্গ শ্লোক,
তা যেন লিখতে পারি একবার
অর্থহীন এইসব সুখে
অন্তহীন এইসব সুখে।
Bookmark (0)
Please login to bookmark
Close
বিদিশা দে
বিদিশার জন্ম নদীয়ার হরিণঘাটায়। হরিণঘাটা মহাবিদ্যালয় থেকে স্নাতক হয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পড়াশোনা করছেন।
বিদিশা দে
বিদিশার জন্ম নদীয়ার হরিণঘাটায়। হরিণঘাটা মহাবিদ্যালয় থেকে স্নাতক হয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পড়াশোনা করছেন।
Subscribe To Newsletter
কথাসাহিত্য
সংস্কৃতি
অরিন চক্রবর্তী
আহার
অমৃতা ভট্টাচার্য
ইন্দ্রনাথ রুদ্র
অমৃতা ভট্টাচার্য
বিহার
ইন্দিরা মুখোপাধ্যায়
ইন্দিরা মুখোপাধ্যায়
ইন্দিরা মুখোপাধ্যায়
কলমকারী
অরিজিৎ মৈত্র
প্রেমেন্দু বিকাশ চাকী
মধুময় পাল
ফোটো স্টোরি
নির্মাল্য চ্যাটার্জি
কিংশুক রায় চৌধুরী
দেবার্চন চ্যাটার্জি
উপন্যাস
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
[adning id="384325"]
[adning id="384325"]