নিজেকে ক্রমশঃ গুটিয়ে ফেলুন, হারেমের ভেতর অন্যপুরুষ…
নিজেকে আস্তে আস্তে নিভিয়ে ফেলুন
আপনার খেল খতম্, জীবন শীগগিরি আপনাকে বেড়ালছানার
মতো ঘাড় ধরে ফেলে আসবে আস্তাকুঁড়ের জঙ্গলে
আপনার তুলতুলে মন আর মায়ার নয়, এখন আস্বাদের বস্তু
এদেশে ক্ষুধিতের সংখ্যা প্রতিমুহূর্তে বাড়ছে
মাথা গোনার অভ্যাস থাকলে বুঝতে পারবেন, জন্তুর সংখ্যাও…
হাঁ মুখের মধ্যে গুনে দেখুন কয়টা বিষদাঁত দেখতে পাওয়া যায়!
রিফিউজি কলোনির ছেলে, চাঁদ ধরতে গিয়ে আপনি জানতেও
পারেননি কখন বামন হয়ে গেছেন!
ছবি সৌজন্য: flickr