উৎকণ্ঠা চেপে রাখি গৃহে
এই প্রাণপ্রিয় প্রাণ কক্ষচ্যুত সময়ে সময়ে
অবাধে ঘূর্ণন আর কিয়দংশে গেঁথে গেছে ভয়
দেহভার, বাকিটা সংশয়
ক্ষতচিহ্ন মেপে মেপে অতঃপর আমি চক্রব্যূহ
দিগন্তরেখার পাশে পরাজিত কলিজাসমূহ
তারাই সৈনিক আর জরাজীর্ণ রথী-মহারথী
যে অনন্তে পাক খায় স্বেদবিন্দু, রক্তবিন্দু, ঘাম,
সকল পিঞ্জরগাঁথা, অনায়াসে মায়াসঞ্চারিণী
নিজেই নিজের মধ্যে ঢুকে গেছি, বেরোতে পারিনি…
ছবি সৌজন্য: Pexels