হরিদ্বার থেকে বাসে কুণ্ডে নেমে শেয়ার জিপে উখিমঠ হয়ে সোজা রাশি। রাশিতে রাত্রিবাস। পরদিন সকালে ক্যামেরা, স্যাক কাঁধে হাঁটা শুরু। হাঁটতে হবে প্রায় ১৮ কিলোমিটার পথ। গোন্ডার পেরিয়ে বানতোলিতে এক রাত কাটিয়ে আবার পরদিন পথ চলা। আপার বানতোলি, খাটরা খাল পেরিয়ে নানুতে নিশিযাপন। পরেরদিন সকালে মাইখাম্বা কুনচট্টির চড়াই ভেঙে সোজা দ্বিতীয় কেদার বা মদমহেশ্বরের সামনে। সেদিন মদমহেশ্বর মন্দিরে সন্ধ্যারতি দেখে পাশেই মন্দির কমিটির ধর্মশালায় থাকা। রাত সাড়ে তিনটে থেকে হাঁটা শুরু প্রায় ১২,০০০ ফুট উচ্চতায় বুড়া মদমহেশ্বরের উদ্দেশে। অন্ধকারে হেড টর্চের আলোয় ২ কিলোমিটার খাড়া চড়াই পথ পেরিয়ে একদম বুড়া মদমহেশ্বর মন্দির আর উপত্যকার সামনে। ভোর হল, মাউন্ট চৌখাম্বা আর মাউন্ট মান্দানিকে দেখলাম প্রাণ ভরে। বুড়া মদমহেশ্বর মন্দিরের পাশেই ভৈঁসকুণ্ড। স্বচ্ছ জলে মাউন্ট চৌখাম্বা আর মান্দানির অপূর্ব প্রতিফলন দেখে নেমে এলাম মদমহেশ্বরে। এবার ফেরার পালা, নামতে শুরু করলাম স্বর্গকে পিছনে রেখে। আপার বানতোলিতে এক রাত থেকে সোজা রাশি। রাশি থেকে শেয়ার জিপে রুদ্রপ্রয়াগ হয়ে বাসে হরিদ্বার।
Bookmark (0)
Please login to bookmark
Close
শ্রাবন্তী পোদ্দার
পেশায় স্কুল শিক্ষিকা। নেশা হিমালয়ের পথে পথে হিমালয়ের ছবি তোলা আর দু চার ছত্র লিখে ফেলা। সবটাই হিমালয়কে ভালোবেসে।
শ্রাবন্তী পোদ্দার
পেশায় স্কুল শিক্ষিকা। নেশা হিমালয়ের পথে পথে হিমালয়ের ছবি তোলা আর দু চার ছত্র লিখে ফেলা। সবটাই হিমালয়কে ভালোবেসে।
- Tags: Himalayas, Photo Story, photos, Travel, ভ্রমণ
Subscribe To Newsletter
কথাসাহিত্য
সংস্কৃতি
অরিন চক্রবর্তী
আহার
অমৃতা ভট্টাচার্য
ইন্দ্রনাথ রুদ্র
অমৃতা ভট্টাচার্য
বিহার
প্রদীপ্ত চক্রবর্তী
মন্দার মুখোপাধ্যায়
মন্দার মুখোপাধ্যায়
কলমকারী
মহুয়া সেন মুখোপাধ্যায়
কিংশুক বন্দ্যোপাধ্যায়
ফোটো স্টোরি
নির্মাল্য চ্যাটার্জি
শান্তনু ঘোষ
নির্মাল্য চ্যাটার্জি
উপন্যাস
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
বিতস্তা ঘোষাল
[adning id="384325"]
[adning id="384325"]








2 Responses
You are brave,courageous lady who dreams Himalayas, loves Himalayas, climbs Himalayas.
অসাধারণ ছবি আর অনবদ্য বর্ণনার অতুলনীয় মেলবন্ধন। ❤️