৩৫০০০ ফুটের মাঝে একফালি জানলা,
অনন্তে চুপচাপ সব ভেতরে,
ভেতরের অন্ধকারে।
বাইরে আঁধারে শুধুই নক্ষত্র।
একটা, দুটো, ক্রমাগত বাড়তে বাড়তে শত শহস্র নক্ষত্র।
খানিক থামি? নিরন্তরা;
আধার দুটোয় মিলে মিশে আরো অবিনশ্বর হয়ে যাই?
কবি,
তোমার নীরাও বুঝি এমনি?