বলো হে কালী বলো, বলো হে কালী কালী
অমানিশার চাঁদ জেগেছে একফালি।
পরমা প্রকৃতি, ও বিভাবে লীলাময়ী
নগ্ন শৃঙ্গারে করো হে দ্বিষোজহি।।
দেখো হে নরনারী নৃত্যে সার সার
শব্দ দ্রিমি দ্রিমি শরীরে ডংকার।
নাচে ও কালো মেয়ে অনাদি রঙ্গে সে
কোটি নিতম্বের দোদুল অনিমেষে।।
নিম্নে শুয়ে আছে দেবাদি মহাদেব
এক পা বুকে ফেলে রাখলো অতএব।
রতি সে বিপরীত লাস্যে অভিলাষ
যে নারী ব্রীড়াহীন যে নারী অনায়াস।।
ত্রিভুজ থেকে যার ঝরছে অবিরল
পুরুষ পান করে স্বচ্ছতোয়া জল।
হেমন্তের গায়ে জড়ালো উত্তাপ
মেয়েটি ক্রিয়াশীল ছেলেটি চুপচাপ।।
ছড়িয়ে যায় সুখ ক্রমশ রাত্রির
কামের পূজা এই, এ পূজা শক্তির।
ছন্দে সঙ্গমে বাজুক করতালি
বলো হে কালী বলো, বলো হে কালী কালী।।
3 Responses
বেশ ভালো লাগলো । শুভেচ্ছা জানবেন কবি ।
পড়লাম
বেশ
এরই সন্ধান
অবিরত!
Chomotkar lekha. Bhalo laglo