সিনেমা আর স্টেজ– দূরত্বটা কি আদৌ পার হওয়া যায় ? একইসঙ্গে পর্দা আর মঞ্চের ভাষা আয়ত্তে আসে কি ? দুই মাধ্যমেই সফল নির্দেশক সুমন মুখোপাধ্যায়, তাঁর অভিজ্ঞতা লিখেছেন ‘মঞ্চ-চিত্রের বৃত্তান্ত’-তে। এই বই নিয়ে আড্ডাস্কোপে মঞ্চ-চিত্রের তিন মহারথী – সুমন মুখোপাধ্যায়, হিরণ মিত্র, অংশুমান ভৌমিক। খেই ধরিয়ে দিলেন দেবর্ষি বন্দ্যোপাধ্যায়