Homi Jehangir Bhabha
স্বাধীনতার ঠিক আগে, যখন ভারত নিজের ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে ব্যস্ত, তখন একজন মানুষ স্বপ্ন দেখেছিলেন— দেশ একদিন পরমাণু বিজ্ঞানে বিশ্বকে পথ দেখাবে!
আর এই স্বপ্নের কাণ্ডারী ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা।
১৯০৯ সালে বোম্বেতে জন্ম তাঁর। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ ছিল। কেমব্রিজে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে করতে বুঝেছিলেন, শুধু আবিষ্কারে নয়, সেই জ্ঞানকে দেশের কাজে লাগানোর মধ্যেই বিজ্ঞানের ভবিষ্যৎ।
প্রশান্তচন্দ্র মহলানবীশ: জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য
১৯৪৫ সালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ স্বাধীনতার পর, ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি।
তবে ভাবা শুধু বিজ্ঞানী ছিলেন না। তিনি বিশ্বাস করতেন, আধুনিক বিজ্ঞান, শিল্প আর প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার জন্য ভারতকে নিজস্ব গবেষণা পরিকাঠামো তৈরি করতে হবে।
১৯৬৬ সালে এক বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হলেও, মহান এই বিজ্ঞানীর স্বপ্ন থেমে থাকেনি।