চোখ খুলে দেহাতি ভোর দিয়ে শুরু
কী সব মায়ামমতা ছিল জাদুদিনগুলোয়
একটু হাওয়া দিলেই পাতার পর পাতা
উলটে যায়…
মেট্রোর তাড়া, দুপুরের মাল্টিপ্লেক্স ছাড়িয়ে
ঝিমঝিমে অল্প আঁচের সন্ধে…
ততদিনে প্রেমিকারা প্রথম বিশ্বের বাসিন্দা
আর আমাকে লাঙল নিয়ে মাঠে যেতে হয়