পর্দাটা একটু বাঁ’দিক ঘেঁষে লাগাও
নাহলে সূর্যালোকে যাওয়ার ইচ্ছে
বেড়ে যায়…
এখন এসব সময়োপযোগী, খানিক প্রয়োজনও
ঠিক বারো বছর আগে
মায়ের কাছে এইরকমই বলত পঞ্চানন্দ
টিভির বিমূর্ত কার্টুন বেরিয়ে আসার ভয়ে,
তখন যেসব বস্তুঋণ ছিল তা মিটেছে হয়ত
আজ।
আজ সে বলে অন্য কারণে
কালো ব্লাউজের নকশা আঁকা পিঠ
নিয়ে কেউ হয়তো ফুরিয়ে যাওয়া
বিপ্লব আনার জন্য দাঁড়িয়ে।
যা শেষ হয়েছিল সমুদ্রের কাছে, ঝিনুকের দরবারে…
ছবি সৌজন্য: Max Pixel