নিরুপম…
দু’টি অভিঘাতহীন মানুষ দাঁড়িয়ে আছে
খেলার ইশকুল থেকে, ইশকুলের ঈর্ষা থেকে ছুটি পাওয়া মানুষ
খেয়া বেয়ে পারাপার করে দুপুরে
দুপুরে দূরে দূরে পায়ে পায়ে টুকরো সোয়েটার
নীল নীল আকাশের, আবিরের টুকরো দস্তানা
তাদের মুখের সাথে খেলা করে
ফটোগ্রাফার ছবি তোলে ইউনিসেফের জন্য
প্যালেস্তিনিও দু’টি শিশু আর কিছু লাল আবদার
দাঁড়িয়ে রয়েছে যেন আজীবন বালকের বয়স
এতও ধ্বংসের মুখে অভিযোগহীন দু’টি কুরুশ
বুনছে স্বদেশ, বুনছে পৃথিবীর ঘনীল সোয়েটার…
ছবি সৌজন্য: rawpixel