বাংলালাইভ আড্ডাস্কোপের এই পর্বে আমরা শুনব বিশিষ্ট নাট্যকার, অভিনেতা ও পরিচালক প্রবীর গুহ’র কথা। প্রবীর গুহর জন্ম পূর্ব পাকিস্তানে, বড় হয়ে ওঠা মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে, যেখানে তাঁর বন্ধু ছিলেন প্রান্তিক মানুষজন। পরে সেই প্রান্তিক মানুষদের কথা বলবেন বলেই প্রতিষ্ঠা করেন অলটারনেটিভ লিভিং থিয়েটার গ্রুপ। তাঁর নাট্যজীবনের কথা বললেন সুমিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারে।