আজকাল রাতগুলো আমি জেগে থাকি, আর
একটা চৌকো ঘরের মধ্যে ঘোরে গোল হাওয়া
স্কুলে থাকতে শিখেছিলাম, একটা বর্গক্ষেত্রের খোপে
একটা বৃত্তকে জোর করে ঢুকিয়ে দিলে
চারপাশে কিছুটা জায়গা নষ্ট হয়ে যায়
দিন যত যায়, দেখি
আমাদের বৃত্তগুলো ছোট হয়ে আসছে
আর ফিটফাট বর্গক্ষেত্ররা, মুচকি হাসছে দূর থেকে।
One Response
দারুন sir…♥️♥️♥️