বয়স কিছুটা হল,
খেলাধুলো শেষ হল,
বোঝা গেল, কতটা ওজন ছিল কার!
সূর্য অস্তে গেলে
পালকে কেবল থাকে ধুলোর সম্ভার
সে ওড়ে না, ভাঙা ডানা,
উঁচু ডালে বসে আছে,
বাজ তবু বাজ
ফড়িং-এর ওড়াউড়ি, হালকা কারুকাজ
মুগ্ধ করে ঘাসজমি, আর
বাজের প্রখর চোখে
বয়সের গল্পগাছা
চুপ করে বুঝে নেয়
জঙ্গল পাহাড়।
ছবি সৌজন্য: Maxpixel