চিত্রশিল্পী নারায়ণ সিনহা আর পরিচালক তথা চিত্রগ্রাহক প্রেমেন্দুবিকাশ চাকীর যুগলবন্দীতে ফায়ারলাইট নামের এই চিত্রপ্রদর্শনী ও ইন্সটলেশানের আয়োজন হয়েছে ১২ নম্বর কুইন্স পার্ক বালিগঞ্জে। চারপাশের চেনা দুনিয়াটাকে সরিয়ে প্রকৃতিতে ফিরে যেতে চান নারায়ণ। আমফানের ঝড়ে গাছপালা পড়ে গেছিল। থেমে ছিল সাময়িক এই বিরাট কর্মকাণ্ড। তারপরে ফের খুলে দেওয়া হয় দর্শকদের জন্য এই আশ্চর্য জাদুবাগান।