কানায় আঁধার থানায় থানায় নালিশ
কড়ি-কোমল ভ্রমর গড়ে ক্ষেতে
শস্য ছিল অবশ্য মেঘকালীন
দূত পাঠাত সংকেতে সংকেতে
আর যে ছিল পাহাড় টানা ছুট
প্রমাণ দাখিল সমান-সমান স্বাদে
আড়াল থেকে চাঁড়াল করপুট
বিপদ বাড়ায় শ্রীপদ বরবাদে
চলিত গুণ ফলিত যার কুটির
কানায় আঁধার থানায় থানায় নালিশ
পেতেছ মন গগনজোড়া জুটি
সঙ্গদোষে রঙ্গনের মালি!