কলকাতার বাণিজ্যিক পরিসরে সম্ভবত তরুণতম মুখ মেঘদূত রায়চৌধুরী। বাবা গৌতম রায়চৌধুরী এবং কাকা সত্যম রায়চৌধুরীকে দেখেছেন একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে যাত্রা শুরু করে বাণিজ্যিক সাম্রাজ্য গড়ে তুলতে। বিদেশে ম্যানেজমেন্ট পড়ে ফিরে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাচ্ছেন কোম্পানিতে। ঝকঝকে প্রাণবন্ত মেঘদূতের মুখে শুনব তাঁর যাত্রাপথের গল্প, তাঁর ভবিষ্যৎ-ভাবনা। সাক্ষাৎকার নিয়েছেন রূপা মজুমদার।