[ছবিগুলো ফুল স্ক্রিনে (Full screen mode) দেখুন]
“ঠাকুর থাকবে কতক্ষণ? ঠাকুর যাবে বিসর্জন”। অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির বিজয় লাভের দিনই বিজয়া (Bijoya)। পুরাণে কথিত আছে, মহিষাসুর বধের কাহিনি অনুসারে, টানা নয় দিন ও নয় রাত্রি যুদ্ধের পর শুক্লা দশমীতে দুর্গা মহিষাসুরকে বধ করেন। শুভ শক্তির এই বিজয় লাভকেই বিজয়া দশমী (Bijoya Dashami) হিসেবে চিহ্নিত করা হয়।
কিন্তু, বিজয়া মানেই আপামর বাঙালির কষ্টের দিন। ঘরের মেয়ে উমার বাপের বাড়ি ছেড়ে কৈলাশে ফিরে যাওয়ার পালা। আবার একটা বছরের অপেক্ষা। দশমীতে দেবী বরণের পর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। তাঁরা এই প্রথাকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন।
ধুনুচি নাচ আর বিসর্জনের মধ্যে দিয়ে মাকে বিদায় জানিয়ে চোখের জলে বাঙালি বলে ওঠে, “আবার এসো মা…”















One Response
দারুণ দারুণ!